somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... তিউনিসিয়ায় ইসলামী দল জয়ী
তিউনিসিয়ার মধ্যপন্থী ইসলামী দল হিজব আল নাহদা দেশটির প্রথম নির্বাচনে জয়ের ঘোষণা দিয়ে বলেছে তারা দেশটিতে একটি বহুদলীয় ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে নাহদা অ্যাসেম্বলির বেশিরভাগ আসনে জিতেছে। তাদের প্রতিদ্বন্দ্বী পিডিপি পার্টি পরাজয় মেনে নিয়েছে। এই দলটি তিন নম্বরেও নেই।



তিউনিসিয়াতে প্রায় বছর খানেক আগে আরব বসন্তের সূচনা হওয়ার পর এই প্রথম সেখানে যে নির্বাচন হলো তাতে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। নব্বই শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এটি এই অঞ্চলের কোনো দেশে প্রথম মুক্ত ও অবাধ নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন অনুষ্ঠানের প্রশংসা করে এটি সুষ্ঠু ও স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন।



রাজধানী তিউনিসে এ নাহদা দলের কার্যালয়ে দলটির প্রচারণা প্রধান আবদেল হামিদ জিলাসসি ভোটে বিজয়ী হবার কথা ঘোষণা করলে উপস্থিত বিপুল সংখ্যক সমর্থক আনন্দ উল্লাস করেছে।



নাহদা দলের মুখপাত্র ইউসরা ঘানুচি বলেন, “তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলনে নাহদা দলের ভূমিকার কারণে সাধারণ মানুষ দলটিকে ভোট দিয়েছে। তিনি বলেন, তিউনিসিয়ার মানুষ তাদেরকেই ভোট দিয়েছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং বেন আলির একনায়কতন্ত্রের বিরোধিতা করেছে। এসব দলের মধ্যে নাহদা সবচেয়ে এগিয়ে রয়েছে এবং আমরা এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় আছি।”



দেশটির নির্বাচন কমিশন বলছে, প্রায় ৪১ লক্ষ নিবন্ধনকৃত ভোটারের ৯০ ভাগের বেশি নাগরিক ভোট দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে যে ২১৭ আসনের এসেম্বলি বসবে তারা একটি খসড়া সংবিধান প্রণয়ন করবে এবং একজন অন্তর্বর্তীকালীন নিয়োগ দেবে। তবে, বাকি ৩১ লক্ষ অ-নিবন্ধিত ভোটারের কত অংশ ভোট দিয়েছে তা এখনো জানা যায়নি। নির্বাচনে প্রায় ১০০ রাজনৈতিক দল এবং বেশ কিছু একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।



সাবেক প্রেসিডেন্ট বেন আলী দীর্ঘ ২৩ বছর ক্ষমতা আঁকড়ে থাকার পর এক গণ বিক্ষোভের মুখে নয় মাস আগে ক্ষমতাচ্যুত হন। তবে প্রতিবেশীই লিবিয়ার মতো তিউনিসিয়ায় একনায়কতন্ত্রের অবসান সংঘাতপূর্ণ হবার পরিবর্তে শান্তিপূর্ণই হয়েছে। সূত্র: বিবিসি।



সুত্র : বার্তা২৪ ডটনেট]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29472476 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29472476 2011-10-25 22:30:48
স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তি জন্যে আন্তর্জাতিক পুরস্কার পেলেন হাসিনা
নিউ ইয়র্কে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হয়। 'সাউথ-সাউথ' নামে এক পুরস্কার তার হাতে তুলে দেন ইউএন এইডস এর নির্বাহী পরিচালক মিচেল সিদিবে।

পুরস্কার প্রদান উপলক্ষে ওয়ালডর্ফ অ্যাস্টেরিয়া হোটেলে একটি অনুষ্ঠান হয়। নিউ ইয়র্কে এ হোটেলেই শেখ হাসিনা থাকছেন।

পুরস্কার হাতে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই মর্যাদাসম্পন্ন পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। গত আড়াই বছর বাংলাদেশে সরকার তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়নে যে কঠোর শ্রম দিয়ে যাচ্ছে, এটা তারই স্বীকৃতি।"

'ডিজিটাল বাংলাদেশ' গড়ার মাধ্যমে বাংলাদেশকে তথ্য-প্রযুক্তি নির্ভর মধ্য আয়ের দেশে পরিণত করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

হাসিনা বলেন, প্রশাসন, বন্দর সুবিধা, শুল্ক, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, পুঁজিবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের ক্রয়নীতিমালা এবং স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করার মধ্য দিয়ে বাংলাদেশে 'ডিজিটাল মুভমেন্ট' ইতোমধ্যে শুরু হয়েছে।

গত বছর সাড়ে ৪ হাজার সরকারি ডিজিটাল কেন্দ্র উদ্বোধনের কথাও জানান তিনি। "বাংলাদেশের সাড়ে ৮ হাজার ডাকঘরকে ডিজিটালি সংযুক্ত করার কাজ আমরা প্রায় শেষ করে এনেছি," যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক তথ্য প্রযুক্তির প্রসারের কারণে এখন ওয়েবসাইট থেকেই মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক ডাউনলোড করা যাচ্ছে।

স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের ১১ হাজার কমিউনিটি ক্লিনিককে ডিজিটাল প্রক্রিয়ায় যুক্ত করার কথাও তুলে ধরেন হাসিনা।

তিনি বলেন, "স্বাস্থ্য সেবায় ডিজিটাল পদ্ধতি ম্যালেরিয়া, যক্ষ্মা এমনকি এইডসের মতো রোগেরও বিনামূল্যে চিকিৎসা পাওয়া নিশ্চিত করবে।"

তাও আবার আইসিটি উন্নয়ন তালিকায় দু’ ধাপ পেছালো বাংলাদেশ
সুত্র ]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29451683 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29451683 2011-09-20 15:04:09
আইসিটি উন্নয়ন তালিকায় দু’ ধাপ পেছালো বাংলাদেশ
জাতিসংঘের অধীনে পরিচালিত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এ তথ্য প্রকাশ করেছে। ‘ম্যাজারিং দ্য ইনফরমেশন সোসাইটি ২০১১’- শিরোনামে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বিশ্বের ১৫২টি দেশের তথ্যপ্রযুক্তির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত এ প্রতিবেদনটির কথা গত রোববার জানিয়েছে ভয়েস অব আমেরিকা। প্রকাশিত ইনডেক্সে উপরের দিকে রয়েছে অধিক আয়ের দেশ হিসেবে পরিচিত ইউরোপ ও এশিয়ার দেশগুলো।

প্রতিবেদন অনুযায়ী, তথ্যপ্রযুক্তিসম্পন্ন অর্থনীতিতে বিশ্বের সবচে অগ্রসর জাতির নাম দক্ষিণ কোরিয়া। এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইডেন। ইনডেক্স পয়েন্ট অনুযায়ী আইসল্যান্ড তৃতীয়, ডেনমার্ক চতুর্থ এবং ফিনল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। শীর্ষ দশে থাকা অপর দেশগুলো হচ্ছে যথাক্রমে হংকং, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এবং বৃটেন।

এদিকে প্রকাশিত আইডিআই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭তম। আর বাংলাদেশের নীচে রয়েছে তানজানিয়া, জাম্বিয়া, উগান্ডা এবং আফ্রিকার দরিদ্র দেশগুলো।

অবশ্য ২০০৮ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫। তুলনামূলক তথ্যানুযায়ী, গত তিন বছরে বাংলাদেশে তথ্য-প্রযুক্তি নিয়ে নানাবিধ আলোচনা ও কাজ হলেও বিশ্ব-উন্নয়ন প্রবৃদ্ধির বিচারে পিছিয়ে গেছে দুই ধাপ।
প্রতিবেদন মতে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলংকা ১০৫, ভারত ১১৬, ভুটান ১১৯, পাকিস্তান ১২৩ ও নেপাল ১৩৪তম অবস্থানে রয়েছে। এছাড়া আইসিটি ডেভলপমেন্ট সূচিতে বিগত বছরে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে সৌদিআরব, মরক্কো, ভিয়েতনাম ও রাশিয়া।

অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াসহ আরো কয়েকটি দেশের আইডিআই ইইনডেক্স প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাপী টেলিফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমে যাওয়ায় তথ্যপ্রযুক্তিতে সবাই কমবেশি অগ্রসর হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে যুৎসই সঠিক নীতিমালা প্রণয়ন করা গেলে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আরে বেশি দ্রুত উন্নয়ন করা যেতে পারে।

পৃথিবীর কিছু কিছু দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট অন্য কিছু দেশের তুলনায় একেবারে সস্তা এবং বেশি সহজলভ্য হওয়ায় এটা নতুন করে ডিজিটাল ডিভাইড তৈরি করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যাদের তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেট যত বেশি শক্তিশালী তারা অন্যান্য দেশের তুলনায় আরো অনেক বেশি এগিয়ে যাবে।

অপরদিকে উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট গতির পরিমাণ খুবই কম এবং তারা প্রায়শই বিজ্ঞাপনে যে গতির কথা বলে থাকে কার্যত সেটা গ্রাহককে দেয়া হয় না বলে গবেষণা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই গ্রহের শতকরা ৪৬ শতাংশ (প্রায় ২৫০ কোটি) মানুষের বয়স হলো ২৫ বছরের নীচে। উন্নয়নশীল দেশে এদের মাঝে ইন্টারনেট ব্যবহার বাড়াতে পারলে তাদের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।

প্রসঙ্গত, বিশ্বের ১৫২টি দেশের মধ্যে তাদের তথ্যপ্রযুক্তির এক্সেস, ব্যবহার এবং দক্ষতাকে পরিমাপ করে সেটা বিগত ২০০৮ এবং ২০১০ সালের ইইনডেক্সের সঙ্গে তুলনা করে আইডিআই তৈরি করা হযেছে। প্রতিবদনে জিডিপিতে উন্নয়ন হার এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন সূচক সমামত্মরাল হিসেবে উপস্থাপিত হয়েছে।

সুত্র ]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29450970 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29450970 2011-09-19 11:24:39
আবার বিয়ে করলেন মমতাজ

আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পুরো নাম ডা. মো. মঈন হাসান চঞ্চল। তিনি মানিকগঞ্জ সদরের মমতাজ চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক। চঞ্চলের বাবা ডা. মোস্তাফিজুর রহমান ও মা ডা. জাহানারা বেগম যশোর শহরে লালদিঘীর পাড়ে অবস্থিত সালেহা ক্লিনিকের মালিক। চঞ্চলের বাবা-মা’র সম্মতিতে আয়োজন করেই এ বিয়ে হয়েছে। আজ এই খবর দিয়েছে দৈনিক মানবজমিন।

মোস্তাফিজুর রহমান বলেছেন, “বিয়ের পর চঞ্চল-মমতাজ যশোরে একবার এসেছেন। বিয়ের আগেও একবার এসেছিল। তিনি বলেন, ওরা একে অন্যকে পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসেছে। আমরাও তা মেনে নিয়েছি।”

মমতাজের আগের স্বামী মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলীর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিভোর্স হয়। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের বিয়ে হয়।

জানা গেছে, মমতাজের প্রথম স্বামী ছিল বিখ্যাত গায়ক রশিদ বয়াতি। এরপর মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে বিয়ে হয় মমতাজের।

চঞ্চলেরও এটা দ্বিতীয় বিয়ে। চঞ্চলের ছোট দুই বোন চৈতি ও চন্দ্রা ঢাকার উত্তরার একটি বেসরকারি মেডিকেলে পড়াশোনা করতেন। গত বছর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত চৈতির বিয়েতে নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মমতাজ। চঞ্চলের পূর্ব পরিচিত ও দীর্ঘদিনের বান্ধবী মমতাজের সঙ্গে ওই বিয়ের দিনগুলোতে অতিমাত্রায় ঘোরাঘুরি করেছিলেন দুজন। একপর্যায়ে চঞ্চলের বাবা বলেন ‘তোমরা যে দুজন খুব বেশি ঘোরাঘুরি করছো তাতে লোকজন কানাঘুষা করছে। তোমরা বিয়ে করবে কিনা বলো?”

এভাবেই কথাবার্তার শুরু তারপর বিয়ে। চঞ্চলের মা তার একজন ঘনিষ্ঠ প্রতিবেশীকে জানিয়েছেন “এবারের ঈদে যশোরে অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু ঢাকায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় মমতাজ আসতে পারেননি।”

১৯৮৯ সালে এসএসসি ও ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর যশোর ছাড়েন চঞ্চল। বাজিতপুরের বেসরকারি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছেন ১৯৯৬ সালে। অধ্যয়নরত অবস্থায় সহপাঠী ও জহিরুল ইসলামের সম্পর্কের নাতনিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। চঞ্চলের ডাক্তার বাবা এটা মেনে নেননি প্রথমে। তবে পরে আনুষ্ঠানিকভাবে ঢাকায় আবারো বিয়ে হয়। ওই বিয়েতে আমন্ত্রিত একজন অতিথি মানবজমিনকে নিশ্চিত করেছেন প্রথম বিয়ের কথা। কিছুদিন পর লন্ডনে উচ্চতর ডিগ্রির জন্য গেলে সেখানে কিছুদিন থাকার পর বিবাহ বিচ্ছেদ ঘটে। চঞ্চল ফিরে আসেন দেশে। এরপর কয়েক বছর ধরে চঞ্চলের বাবা-মা নতুন একটা মেয়ে খুঁজছিলেন ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য।

পশ্চিমবঙ্গের বহরমপুরের আদালতে মমতাজের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা চলছে। ভারতে গান গাওয়ার জন্য তিনি জনৈক শক্তিশঙ্কর বাগচীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার কাছ থেকে কয়েক দফায় দুই লাখ রুপিও নিয়েছিলেন। কিন্তু শর্ত অনুযায়ী তিনি কোন অনুষ্ঠানে অংশ না নেয়ায় তার বিরুদ্ধে মামলা করেন শক্তিশঙ্কর বাগচী। তবে নিম্ন আদালত থেকেই ২০১০ সালে মমতাজ জামিনের আবেদন করেন। এই সময় তার সঙ্গে বহরমপুর গিয়েছিলেন ডা. মঈন। তিনিই মমতাজের হয়ে আইনজীবী নিয়োগ করেছিলেন এবং সমস্ত বিষয়টি তদারক করেন। এরপর কলকাতা হাইকোর্ট তার জামিন খারিজ করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্ট মমতাজের নামে ভারতে আসার মালটিপল ভিসা বাতিল করার নির্দেশ দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। একমাত্র মামলায় হাজিরা দেয়ার শর্তেই তার নতুন করে ভিসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সুত্র :http://www.barta24.net/?view=details&data=Download&type=data=Download&menu_id=69&news_type_id=1&news_id=10665]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29449575 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29449575 2011-09-17 07:36:03
দেশের বাইরে সেবার অর্থ অনলাইনেই আনা যাবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশ থেকে অনলাইন ব্যবস্থায় ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং ইত্যাদি সেবা দেওয়া হয়। যে অর্থ এর আগে ব্যাংক ব্যবস্থায় আনতে হতো। এতে বিদেশের অনেক প্রতিষ্ঠান অর্থ পরিশোধে বিব্রত বোধ করত, কেননা বেশিরভাগ দেশে এ ধরনের সেবার বিপরীতে অর্থ অনলাইনে পে করা হয়। তথ্যমতে, বৈদেশিক আয় প্রত্যাবাসনে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে স্বল্পব্যয়ে সেবা দিয়ে থাকে। বর্তমানে পে-পল, মানি বোকারসহ বেশ ক'টি অনলাইন প্লাটফর্ম এ ধরনের সেবা চালু আছে। প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ক্ষুদ্র ও স্বল্পমূল্যের লেনদেন নিষ্পত্তিতে এ পেমেন্ট ব্যবস্থা সহজলভ্য হিসেবে বিবেচিত হবে বলে তাদের ধারণা।
নীতিমালায় বলা হয়েছে, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সেবার বিপরীতে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত অর্থ দেশে আনা যাবে। সেবা রফতানি বাবদ প্রাপ্ত অর্থ অনুমোদিত ডিলার ব্যাংকের হিসাবে (কস্ট কালেকশন অ্যাকাউন্ট) স্থানান্তরিত হবে। পরে ওই ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহকের হিসাবে সে অর্থ জমা করার ব্যবস্থা করবে।
নীতিমালায় আরও বলা হয়, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সেবার অর্থ সহজে দেশে আনতে এ ব্যবস্থা করা হয়েছে। তবে গ্রাহকের হিসাবে অর্থ জমা করার আগে ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন সম্পর্কে নিশ্চিত হয়ে নেবে। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পাদিত লেনদেন সম্পর্কে ওই ব্যাংকের নিয়মিত মাসিক বিবরণীতে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। এখন থেকে বাংলাদেশে অবস্থান করে ফ্রিল্যান্স সেবা রফতানিকারকরা স্বল্পব্যয়ে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজে রফতানি বাবদ আয় দেশে আনতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, অনলাইন সেবা রফতানিকারকরা অনলাইন পেমেন্ট গেটওয়েতে হিসাব পরিচালনা করতে পারবেন। পাশাপাশি সেবা রফতানিকারদের হিসাবে জমাকৃত অর্থ প্রত্যাবাসনের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো অনলাইন পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে।

সুত্র:http://samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=180471&pub_no=776&type=]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29427906 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29427906 2011-08-08 15:59:06
আবার ব্যান্ডউইথের দাম কমলেও সুবিধা পাচ্ছে না ব্যবহারকারীরা

প্র্রসঙ্গত, গত ২৮ জুলাই বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ চার্জ কমানো সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক লে.কর্নেল রাকিবুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নং BTRC/SS/MoPT-(4299)2010-187) ইন্টারনেট ব্যান্ডউইথ ট্যারিফ হ্রাসের ঘোষণা দেয়া হয়।
------------------------------------------------------------------------------------
Bangladesh Telecommunication Regulatory Commission
IEB Bhaban, Ramna, Dhaka-1000, Bangladesh.

BTRC/SS/MoPT-4(299)/2010-187 Date: 28/07/2011


Notification

In exercise of the powers of the Bangladesh Telecommunication Regulation Act, 2001 the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) is pleased to amend the Clause No: 03 of the Interim Directive on Leased Internet Access Tariff (vide no: BTRC/SS/IIG/2008-620, dated: 30/07/2009) as follows to be effective from 01/08/2011.)


The monthly rental bandwidth price for leased internet access through submarine cable shall be maximum of Tk. 10,000 (Taka Ten Thousand) per Mbps (for duplex channel, under any slab structure).

This is for your kind information and immediate execution Thanking you.




(Lt Col Md Rakibul Hassan)
Director
Systems & Services Division

----------------------------------------------------------------------------------

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন অ্যাক্ট ২০০১ আইনের ০৩ নং অনুচ্ছেদ ক্ষমতাবলে সেকেন্ডে প্রতি মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইথের মাসিক চার্জ সর্বোচ্চ ১০ হাজার টাকা করা হলো। আর নতুন এ সার্ভিস চার্জ ১ আগস্ট থেকে কার্জকর হবে।

তবে সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়া এ বিষয়ে যথাযথ প্রচারের অভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই এ বিষয়ে অবগত না হতে পেরে বার্তা২৪ ডটনেট’র কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ সম্পর্কে আবু কাহাফ নামের একজন ইন্টারনেট ব্যবহারকারী বলেন, সরকারি সেবা সম্পর্কে বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে বিস্তর ক্ষুদে বার্তা পেলেও ইন্টারনেট ব্যান্ডউইথের দাম হ্রাস সম্পর্কে এখনো কোনো কিছু জানতে পারিনি। বরং আগের ট্যারিফেই আগস্ট মাসের বিল এসেছে।

এদিকে সরকারের পক্ষ থেকে মাসিক সার্ভিস চার্জ কমানোয় ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের ক্ষেত্রে আগের তুলনায় গড়ে প্রায় ১৭ শতাংশ খরচ কমলেও এক্ষেত্রে সার্ভিস চার্জ হ্রাস এবং ইন্টারনেটের গতি বাড়ানো হয়নি। এ বিষয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। মোবাইল অপারেটর থেকে শুরু করে ব্রন্ডব্যান্ড অপারেটর এবং ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পুরোনো ট্যারিফ অপরিবর্তিত রয়েছে।

এসব সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে গ্রামীণ ফোন ৮৫০ টাকা, রবি ৭৫০টাকা, বাংলালিংক ৬৫০ এবং টেলিটক ৬৬৬ টাকা বহাল রেখেছে। যদিও হ্রাসকৃত ট্যারিফ অনুযায়ী এগুলোর মূল্য গড়ে প্রায় ১০০ টাকা কমার কথা।

অন্যদিকে ৫১২ কেবিপিএস প্যাকেজের ক্ষেত্রে ওয়াইম্যাক্স ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিকিউব গ্রাহকদের কাছ থেকে ১৫০০ টাকা, বাংলালায়ন ও কিউবি ১২৫০ টাকা এবং বিডিকম ২০০কেবিপিএস’র ক্ষেত্রে ১০০০ টাকার প্যাকেজ সেবা অব্যাহত রেখেছে।

সুত্র : Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29427762 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29427762 2011-08-08 11:33:07
এভাবে এগোতে থাকলে দ্রুতই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হবে- সজীব ওয়াজেদ জয় বুধও বৃহস্পতিবার হরতালের পর গতকাল শুক্রবার সকাল থেকেই ঢাকার বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান নভোথিয়েটারে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১১-এ দর্শকদের ভিড় দেখা যায়। বিকেলে তো ভিড় ছিল রীতিমতো উপচে পড়া। দর্শকদের আগ্রহের কারণেই মেলার সময় এক দিন বাড়ল বলে আয়োজকেরা জানান।
মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘গত বছরের ডিজিটালউদ্ভাবনী মেলায় এসেছিলাম। এবার মেলা দেখেবোঝা গেল, অনেক নতুন ডিজিটাল-সেবা দেওয়া হচ্ছে।’ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, ই-বুক, ই-পুর্জি ইত্যাদি সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে এগোতে থাকলে দ্রুতই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হবে।’
মেলায় একটি স্টলের সামনে বেশ ভিড় দেখা গেল। হাতে হাতে অনেক মাউস। সামনের একটি পর্দায় বিভিন্ন প্রশ্ন দেখাচ্ছে। চলছে মাউস ক্লিক করে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রতিযোগিতা। সর্বোচ্চ সঠিক উত্তরদাতার মিলছে পুরস্কার! শিক্ষা মন্ত্রণালয় আয়োজন করেছে এই প্রতিযোগিতা। এ রকম নানা আয়োজন ডিজিটাল উদ্ভাবনী মেলায়।
তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে মেলায়। এগুলো হলো: আইসিটির সাহায্যে সেবার মান উন্নয়ন ও নিশ্চিতকরণের মাধ্যমে সাধারণ নাগরিকের ক্ষমতায়ন, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্প মূল্যের ও উচ্চগতির ব্রডব্যান্ড নিশ্চিতকরণ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তির উন্নয়ন।
বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ মেলার আয়োজক। আজ শেষ দিনেও সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

সুত্র: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29409945 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29409945 2011-07-09 15:23:03
বাংলা লায়ন আজ তাদের নতুন প‌্যাকেজ ঘোষনা দিয়াছে
Click This Link

কিন্তু ওয়েবসাইট এ আপডেট করে নাই।
]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29377457 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29377457 2011-05-08 14:12:25
ব্যান্ডউইথ কেন রফতানি করা হবে?


বর্তমানে বাংলাদেশ ৪৪.৬ গিগাবাইট ব্যান্ডউইথের মাত্র ১৭ গিগা ব্যবহার হয়। অবশিষ্ট ২৭.৬ গিগাবাইট অব্যবহৃতই থেকে যায়। বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন, ব্যান্ডউইথ রফতানির উদ্যোগ নিয়ে বিএসসিসিএল টেন্ডার আহবান করেছিল। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।



সম্প্রতি সিংটেল ছয় মাস মেয়াদে আমাদের কাছ থেকে ২.৫ গিগা ব্যান্ডউইথ নিতে চায়। এজন্য তারা সাবমেরিন কেবল সি-মি-উই-ফোর কনসোর্টিয়ামে সিঙ্গাপুর থেকে ইতালি পর্যন্ত একটি লিংক চেয়েছে। এই পরিমাণ ব্যান্ডউইথের জন্য সিঙ্গাপুর আমাদের আড়াই থেকে পৌনে তিন কোটি টাকা দেবে। বিএসসিসিএল’র বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।



এছাড়াও ভারত তার পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের অধিবাসীদের উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে চায়। এজন্য তারা বাংলাদেশকে নতুন লিংক তৈরি করে দিতে বলেছে। ইতিমধ্যে বিএসসিসিএল দুটি নতুন লিংকের জন্য ম্যাপ প্ল্যান তৈরি করেছে। একটি লিংক কক্সবাজার-চট্টগ্রাম-কুমিল্লা-আগরতলা হয়ে ত্রিপুরা রাজ্যে যাবে। আরেকটি লিংক কক্সবাজার-ঢাকা-রংপুর-ধুবড়ী-গুয়াহাটি হয়ে আসামে যাবে। এর মধ্যে একটি হবে বিকল্প লিংক। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে একটিতে সমস্যা হলে অন্যটি বিকল্প লিংক হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গেছে।



বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, ব্যান্ডউইথ নিতে আটটি রাজ্যকে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রয়োজন হবে কি না সে বিষয়ে ছাড়পত্র আনতে বলেছি।



ভারতের আটটি রাজ্যে ব্যান্ডউইথ রফতানির বিষয়টি পর্যালোচনার জন্য পররাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।



এখন প্রশ্ন হলো, কেন ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি করতে হবে? যুক্তি হিসেবে বলা হতে পারে, অব্যহৃত অংশ ফেলে রেখে লাভ কী? প্রশ্ন হলো, কেন অব্যহৃত থাকবে? ব্যবহারের আবকাঠামো তৈরি করলেই তো হয়। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তো আরো বেশি বেশি ব্যান্ডউইথ লাগবে। সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার স্কুল, কলেজ, পাবলিক লাইব্রেরিতে অর্থাৎ যেখানে কম্পিউটার আছে সেসব জায়গায় বিনামূল্যে ইন্টারনেট দিয়ে দিন। শিক্ষার্থী, পাঠকরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করুক।



সারা দেশে চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্যকেন্দ্র হচ্ছে। ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলোর এমনিতেই বেহাল দশা। বেশিরভাগ কেন্দ্রগুলোতে মোবাইল ফোন সেবা দাতা প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। সেসব জায়াগায় বিনামূল্যে ইন্টারনেট দেয়া হোক। প্রত্যন্ত এলাকার মানুষ কেন্দ্রগুলোতে এসে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় কাজটুকু সম্পাদন করুক। শিক্ষার্থীরা ইন্টারনেটেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ প্রতিদিনকার খবর জানুক। খবরের কাগজ পড়ুক। নিজেকে আপডেটেড রাখুক। এসব করতেই তো কত ইন্টারনেট প্রয়োজন সে হিসাব কি রফতানি কারকদের মাথায় আছে?



নিজের দেশের চালের দাম কমে না, বরং দিন দিন চালের দাম বাড়ছে। অথচ আমরা বিদেশে চাল রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি! দরকার আছে এই রফতানির? ব্যান্ডউইথের বেলায়ও কি এমনটাই হবে?

সারা দেশে প্রায় ২০ হাজারের মতো বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) টেলিসেন্টার আছে। ওইসব সেন্টারে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিলে সাধারণসহ প্রান্তিক মানুষও উপকৃত হবে।



প্রয়োজন হলো ব্যান্ডউইথের দাম আরো কমানো হোক। সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ক্রয়কৃত মূল্যে ব্যান্ডউইথ বিক্রি করুক। বিটিসিএল দেশের বাইরে থেকে এক মেগাবাইট ব্যান্ডউইথ কেনে ৬ হাজার টাকায়। এতোদিন আইএসপিগুলো বিটিসিএল থেকে তিন গুণ দামে (১৮ হাজার টাকায়) ব্যান্ডউইথ কিনত। ফলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম ছিল। বর্তমানে বিক্রি হচ্ছে ১২ হাজার টাকায়। আগামী জুন মাস নাগাদ এক মেগা ব্যান্ডউইথের দাম হবে ১০ হাজার টাকা বলে জানা গেছে।



মূখ্য বিষয় হলো, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে, বাংলার ঘরে ঘরে ইন্টারনেট সংযোগ দেয়ার পরে যদি ব্যান্ডউইথ উদ্বৃত্ত থাকে, তবেই যেন ব্যান্ডউইথ রফতানি করা হয়। নিজের দেশের প্রয়োজন না মিটিয়ে ব্যান্ডউইথ বিদেশে রফতানি করা হলে ডিজিটাল বাংলাদেশর বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

মূল সংবাদ
http://www.barta24.net/news/9072]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29371699 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29371699 2011-04-29 12:14:25
অনুগ্রহ করে সাহায্য করুন, সাহায্য করুন http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29332705 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29332705 2011-02-23 19:50:16 শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছুটির দিনে জমজমাট ডিজিটাল আইসিটি ফেয়ার রাজধানীর ব্যস্ততম এলাকা এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হওয়া কম্পিউটার মেলা বেশ জমে উঠেছে। আজ ছুটির দিন হওয়ায় রেকর্ড সংখ্যক দর্শক-ক্রেতার সমাগত হয়েছে। নতুন নতুন প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বেশি। মেলায় বেশি বিক্রি হচ্ছে বিভিন্ন মডেলের ল্যাপটপ, ডেস্ড়্গটপ, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি। বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ মূল্য ছাড়সহ নানা উপহার। মেলায় আকর্ষণীয় উপহারসহ মাত্র ১২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে পার্সোনাল কম্পিউটার। আবার ২৬ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে নানা মডেলের ল্যাপটপ। ব্যবসায়ীরা জানালেন, এবার ব্যাপক দর্শক-ক্রেতার সমাগমে বিক্রয় বেশ ভালই হচ্ছে।
বিস্তারিত
http://www.digitalictfair.com]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29300131 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29300131 2011-01-01 13:45:31
কৃষি মার্কেট ডট কম একটি অনলাইন ভিত্তিক কৃষি পণ্য ক্রয়-বিক্রিয় এর মাধ্যম বা কৃষিপণ্যর অনলাইন বাজার।
http://www.krishimarket.com]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29184927 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29184927 2010-06-25 18:54:52
ফ্রিল্যান্সিং এর ডলার আনতে কষ্ট হচ্ছে, সাহায্য করুন http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29120347 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29120347 2010-03-20 19:46:10 নতুন সাজে আধূলি.কম নতুন সাজে আধূলি.কম

http://www.adhuli.com/]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29004646 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/29004646 2009-09-04 17:11:49
ডুয়েল সীম মোবাইল সেট সংক্রান্ত- সাহায্যের প্রয়োজন
ডুয়েল সীম মোবাইল কিনব কিনতু বুঝতে পারছি না বাজারে সবচেয়ে ভাল ডুয়েল সীম মোবাইল সেট কোনটি, কারু যদি এই বিষয়ে ভাল ধারনা থাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। আর চায়না বাদে অন্য কোন দেশের তৈরী পাওয়া যায় কিনা ।
]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28987073 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28987073 2009-08-01 10:11:31
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" /> ডিজিটাল বাংলাদেশের জন্য বরাদ্দ মাত্র ১০০ কোটি টাকা !!!!!! বর্তমান আওয়ামী লীগ-জাতীয় পার্টি মহাজোট সরকারের প্রধান নির্বাচনী প্রতিশ্রম্নতি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ লড়্গ্যে সরকার ব্যাপক প্রচারাভিযানও চালিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারেও বলা হয়েছে, আইসিটি খাতের সম্ভাবনাকে সার্থক করে তোলার ব্যবস্থা নেয়া হবে। দেশের প্রতিভাবান তরম্নণ ও আগ্রহী উদ্যোক্তাদের সর্বতোভাবে সহায়তা দিয়ে সফটওয়্যার শিল্প ও আইটি সার্ভিসের বিকাশ সাধন করা হবে। এতে রপ্তানি বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ইশতেহারে বলা হয়েছে, ২০২১ সালের লড়্গ্য হলো ডিজিটাল বাংলাদেশ। ২০১৩ সালে মাধ্যমিক সত্মরে এবং ২০২১ সালে প্রাথমিক সত্মরে আইটি শিড়্গা বাধ্যতামূলক করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা দিয়ে প্রাথমিক কাজ শুরম্ন করাই অসম্ভব হবে। আর হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকিউবেটর এবং কম্পিউটার ভিলেজ স্থাপন সে তো দূরের কথা।
মোসত্মফা জব্বার যায়যায়দিনকে বলেন, তারা কুয়ার বাইরে যেতে পারছেন না। উন্মুক্ত বিশ্বের দিকে তাকাতে পারছেন না। খোলা আকাশের নিচে যেতে পারছেন না। এসব দিকে তাকাতে বা যেতে হলে তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক বরাদ্দ রাখতে হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে হবে। সচিবালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাগুজে ফাইলের পরিবর্তে প্রযুক্তি ব্যবহার করতে হবে। এতে দুর্নীতি বন্ধ হবে। কাজের মান বাড়বে।
তিনি জানান, সার্কভুক্ত এবং আফ্রিকার দেশগুলো চেষ্টা করছে তৃতীয় বিশ্বের গ-ি থেকে বের হয়ে মূলস্রোতের সঙ্গে মিশতে। কিন্তু বাংলাদেশের সেজন্য তেমন কোনো প্রচেষ্টাই নেই। তার মতে, এসব প্রচেষ্টার জন্য বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে কমপড়্গে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা উচিত ছিল।
অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, এবারের বাজেটে পরিবেশ বিপর্যয় প্রতিরোধের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার এ খাতে বরাদ্দ ৭০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের বরাদ্দে ৩০০ কোটি টাকা আছে। তবে ব্যাংক পুনঃঅর্থায়নে চলতি অর্থবছর থেকে ৫০০ কোটি টাকা কম বরাদ্দ দেয়া হয়েছে। এবার এ খাতের বরাদ্দ ১ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দ আছে ১ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির জন্য চলতি অর্থবছরের সমান বরাদ্দ রাখা হয়েছে। এবার এ খাতের বরাদ্দ ১০০ কোটি টাকা।

মুল সংবাদ : Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28961633 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28961633 2009-06-08 09:05:55
ব্লকার ভাইয়েরা সাহায্য করুন http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28954189 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28954189 2009-05-22 15:41:57 নাক কান গলা চিকিৎসা পারদর্শী হোমিও ডাক্তারের চেম্বারের ঠিকানা দিয়ে সাহায্য করুন http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28938383 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28938383 2009-04-15 13:09:38 ভাষা সৈনিক আবদুল জব্বারের সংক্ষিপ্ত জীবনি Abdul Jabbarআবদুল জব্বার / Abdul Jabbar (আশ্বিন ২৬, ১৩২৬ বাংলা, ১৯১৯ খ্রিস্টাব্দ - ফেব্রুয়ারি ২১, ১৯৫২) ভাষা আন্দোলনের অন্যতম শহীদ।

তাঁর শহীদস্মৃতি পরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয় চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ চেতনার বলেই ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

জন্মঃ পাঁচাইর গ্রাম, গফরগাঁও, ময়মনসিংহ জেলা।

আবদুল জব্বারের পিতার নাম আবদুল কাদের। স্থানীয় পাঠশালায় কিছুকাল অধ্যয়নের পরে দারিদ্রের কারনে লেখাপড়া ত্যাগ করে পিতাকে কৃষিকাজে সাহায্য করেন। পনের বছরে নিজ খেয়ালে সবার অজান্তে গৃহত্যাগ করেন। নারায়গঞ্জে এসে সেখানে জাহাজ ঘাটে এক ইংরেজ সাহেবের সান্নিধ্যে আসেন। সাহেব তাঁকে একটি চাকরি দিয়ে বার্মায় পাঠান। সেখানে দশ-বারো বছর অবস্থান করেন। এরপর দেশে ফিরে আসেন এবং আমেনা খাতুন নামে এক যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক পুত্রের জন্ম হওয়ার কিছুকাল পরে তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হন। শাশুড়িকে নিয়ে ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারী ঢাকায় আসেন। পরের দিন ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জনতার সমাবেশে যোগদান করেন। আন্দোলনকারিদের উপর পুলিশ গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। ঐদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28908999 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28908999 2009-02-10 01:42:59
বাংলাদেশী ই-কমার্স সাইট আধুলী ডট কম ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে । আপনার প্রয়োজনীয় পন্য ঘরে বসে আধুলী ডট কম থেকে কিনুন ।
ঈদ ঊপলক্ষে প্রবাসীরাও দেশের আত্নীয় স্বজনের জন্যে ঊপহার পাঠান আধুলী ডট কম এর মাধ্যমে ।

http://www.adhuli.com/]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28878564 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28878564 2008-12-05 10:51:05
ঘরে বসে ঈদের বাজার করুন আধুলী ডট কমের মাধ্যমে আপনার প্রয়োজনীয় পন্য ঘরে বসে আধুলী ডট কম থেকে কিনুন ।
ঈদ ঊপলক্ষে প্রবাসীরাও দেশের আত্নীয় স্বজনের জন্যে ঊপহার পাঠান আধুলী ডট কম এর মাধ্যমে ।

http://www.adhuli.com/]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28878554 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28878554 2008-12-05 10:26:00
নির্বাচনী তথ্য ভিত্তিক নিউজ পোর্টাল ইলেকশনবিডি.কম
ফিরোজ মাহমুদ বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীর ছবিসহ জীবনবৃত্তানত্ম এবং তার সেবামূলক উন্নয়ন কাজের বিবরণ ও জনগণকে দেয়া প্রতিশ্রম্নতি এসব তথ্য স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকবে এই ওয়েবসাইটে। প্রত্যনত্ম অঞ্চলের এলাকা ভিত্তিক রাজনীতির সবধরনের খবরও থাকবে। তিনি বলেন, এই ওয়েবসাইটটি হবে দেশের নির্বাচনী তথ্যভান্ডার বা নির্বাচনী ইতিহাস।

ড. এস এম আজিজুল আফসারী বলেন, ১৯৭০ সাল থেকে এ পর্যনত্ম অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে যেসব প্রার্থী অংশ নিয়েছেন তারা অনেকেই নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত নন। এই ওয়েব সাইটটি তাদের মধ্যে যোগসূত্র তৈরী করে দিতে সহযোগিতা করবে।]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28874189 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28874189 2008-11-26 00:04:04
সবাই এই সংবাদটি সবাই পড়েন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে গার্মেন্ট ফ্যাক্টরি চালু । সংশিস্নষ্ট সূত্রগুলো জানিয়েছে, বন্দিদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে কারা কর্তৃপড়্গের গৃহীত নানা পদড়্গেপের অংশ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার অভ্যনত্মরে গার্মেন্ট ফ্যাক্টরি চালু করার উদ্যোগ নেয়া হয়। গতকাল এর উদ্বোধনের মধ্য দিয়ে শুরম্ন হয় ফ্যাক্টরির প্রশিড়্গণ কার্যক্রম। সূত্র জানায়, প্রশিড়্গিত বন্দিদের দিয়েই পরে এ কারখানাকে উৎপাদনমুখী করে গড়ে তোলা হবে। আশানুযায়ী সাফল্য পাওয়া গেলে উৎপাদিত পণ্য দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।
কারা সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারকে বর্তমানে বহুমুখী কারিগরি প্রশিড়্গণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। কর্তৃপড়্গের নিজস্ব উদ্যোগে জেল অভ্যনত্মরে কয়েদি ও হাজতিদের ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক্স ও পস্ন্যাম্বিংসহ নানা কারিগরি বিষয়ে প্রশিড়্গণের সুযোগ করে দেয়া হয়েছে। গতকাল এসব প্রশিড়্গণের সঙ্গে যুক্ত হলো গার্মেন্ট প্রশিড়্গণ। সূত্র জানায়, ১০০ জনের একটি গ্রম্নপ করে প্রশিড়্গণ শুরম্ন করা হবে। পর্যায়ক্রমে কারাগারের বিপুলসংখ্যক আগ্রহী পুরম্নষ ও মহিলা কয়েদি এবং হাজতিদের প্রশিড়্গিত করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এছাড়া বন্দিদের ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক্স ও পস্ন্যাম্বিং কাজে পারদর্শী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপড়্গ। এজন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির জোগান দিয়ে প্রশিড়্গক নিয়োগ করা হয়েছে। অর্ধশিড়্গিত বা নিরড়্গর বন্দিদের জন্য ব্যবস্থা করা হয়েছে রাজমিস্ত্রি ও টাইলস ফিটিংস প্রশিড়্গণের।
আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান যায়যায়দিনকে বলেন, বিভিন্ন অপরাধে বন্দি কয়েদি ও হাজতিরা কারাগার থেকে মুক্তি পেয়ে যাতে স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারে সেজন্য এসব প্রশিড়্গণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, প্রশিড়্গিত বন্দিদের প্রশিড়্গণ শেষে সার্টিফিকেট দেয়া হবে। যা দিয়ে শুধু দেশেই নয়, বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পাবে তারা। জাকির হাসান দাবি করেন, কারা অভ্যনত্মরে যে গার্মেন্ট ট্রেইনিং সেন্টার চালু করা হচ্ছে সেখানে বিপুলসংখ্যক বন্দি প্রশিড়্গণের সুযোগ পাবে। দায়িত্বশীল এক কারা কর্মকর্তা জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বহুমুখী কারিগরি প্রশিড়্গণ শুরম্ন করা হলেও পরবর্তী সময় এ কর্মসূচি ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
গতকাল দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গার্মেন্ট ফ্যাক্টরির উদ্বোধন শেষে স্বরাষ্ট্র সচিব ড. শেখ আবদুর রশিদ বন্দিদের দিয়ে সোয়েটার তৈরিসহ বিভিন্ন কারিগরি প্রশিড়্গণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন আধুনিক কারাগারের রূপকার আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান। আরো উপস্থিত ছিলেন ডিআইজি (প্রিজন) মেজর সামছুল হায়দার, সিনিয়র জেল সুপার মো. তৌহিদুল ইসলাম ও জেলার ফারম্নক আহমেদ। কারাগার পরিদর্শন শেষে বন্দিদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সবাই।

সুত্র :http://www.jaijaidin.com/details.php?nid=100220
]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28864417 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28864417 2008-11-04 10:35:47
Search Engine Optimization সমন্ধে জানতে চাই http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28864277 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28864277 2008-11-04 00:59:59 কেউ কি আছেন আমাকে সাহায্য করবেন ? মোট কথা কনফিগার করতে পারছি না।
]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28859295 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28859295 2008-10-25 00:42:37
আজ আমাদের স্যার অধ্যাপক ডা. এম এ হাদীর প্রথম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে আজ তার গ্রামেরবাড়ি গফরগাঁওয়ের সিলাশী রেললাইন পাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা বিএমএ কার্যালয়ে এবং আগামী রোববার বিএসএমএমইউতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
তিনি ছিলেন বঙ্গবনধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর। এ ছাড়া তিনি বিএমডিসি এবং বিএমআরসি’র চেয়ারম্যান ছিলেন। ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। দু’বার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন বিসিপিএস’র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ছিলেন দু’বার। একজন বিশিষ্ট ইউরোলজিস্ট হিসেবে তিনি দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছেন। মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে তিনি চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। নেফ্রোলজি, ইউরোলজি ও ট্রান্সপ্লান্ট সোসাইটি অব সার্ক কান্ট্রি তাকে স্বর্ণপদকে ভূষিত করে। মরহুম এম এ হাদী বিএসএমএমইউ হাসপাতালকে ৭৫০ থেকে ১৪০০ শয্যায় উন্নীত করেন এবং সাতটি কোর্স বৃদ্ধি করেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আয় ৩০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখ টাকায় বৃদ্ধি পায় ।

]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28855372 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28855372 2008-10-16 10:17:46
এরশাদ ফেঁসে যাবেন: বিদিশা
বিদিশা বলেন, এরিকের জন্মদিন গেছে, তার সুন্নতে খত্‌না হয়েছে, একটি ঈদ গেলো, অথচ মা হিসেবে আমি ওর কোনো খোঁজখবর পাইনি। মা বেঁেচ থাকতে এরিক বড় হচ্ছে কাজের বুয়াদের কাছে। আমার প্রশ্ন-পৃথিবীর কোথাও কী এই নজির আছে! কোনো আইনেও কী তা বলে?

তিনি বলেন, আমার এই প্রতিবন্ধী ছেলের জীবনকে বিষাক্ত ও অপবিত্র করে তোলা হচ্ছে। ও ঠিকভাবে স্কুলে যাচ্ছে কি-না, লেখাপড়া করছে কি-না আমাকে কিছুই জানানো হচ্ছে না। আমি নিজেও ওর স্কুলে যাই না। কারণ আমি গেলে এরশাদ হয়তো ওর স্কুল পরিবর্তন করে ফেলবে।

বিদিশার দাবি, এক সপ্তাহ পালা করে এরিককে কাছে রাখার জন্য এরশাদের সঙ্গে তার লিখিত সমঝোতা চুক্তি রয়েছে। এরশাদ তা ভঙ্গ করেছেন। আরো নানাভাবে তাকে ও এরিককে বঞ্চিত করা হয়েছে। এর সকল প্রমাণ তার হাতে। সকল ডক্যুমেন্ট তিনি আদালতে উপস্থাপন করবেন। তখন আদালতই রায় দেবে, কার কাছে থাকা এরিকের অধিকার।

এক প্রশ্নের জবাবে বিদিশা বলেন, আমি অবশ্যই গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। চলতি মাসেই আবার নির্বাচনি এলাকায় যাচ্ছি। নির্বাচন কমিশনে যে ১ শতাংশ সমর্থকের সমর্থন সম্বলিত কাগজপত্র জমা দিতে হবে সেটির কাজও চলছে। এলাকার ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে আমাকে সমর্থন দিচ্ছেন। স্থানীয় উপজেলা জাপা নেতা বাদশা যে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এটা একটি হাস্যকর ঘটনা। কারণ ওই লোক আমাকে অবাঞ্ছিত করার কে? আসলে এসবের পেছনে এরশাদের হাত রয়েছে। কিন্তু এরশাদ সাহেব জানেন না যে, অন্য কাউকে অবাঞ্ছিত করার অধিকার সংবিধান কাউকে দেয়নি। সাবেক একজন রাষ্ট্রপতি সংবিধান সম্পর্কে ধারণা রাখেন না, এটা আমি বিশ্বাস করি না।

বিদিশা জানান, অন্যদের মতো ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠান নিয়ে তার মনেও সংশয় রয়েছে। তারপরও জোড়াতালি মার্কা নির্বাচন হলেও তিনি তাতে অংশ নেবেন।
সুত্র :http://www.amadershomoy.com/online/content/2008/10/12/news0809.htm]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853699 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853699 2008-10-12 09:28:11
ডিসেম্বরের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আনছে বিটিসিএল ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৪ সংক্ষিপ্ত ভাবে প্রকাশ হয়েছিল এখন বিস্তারিত
আগামী ডিসেম্বর নাগাদ টেলিফোন গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিডিটেড (বিটিসিএল)। প্রাথমিকভাবে রাজধানী ও কয়েকটি জেলাশহরে এ সংযোগ দেয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বিটিসিএল তাদের টেলিফোন সংযোগে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া শুরু করবে। এ জন্য দেশের বিভিন্ন স্থানে বিটিসিএল এর ২৬টি এক্সচেঞ্জকে প্রস্তুত করা হচ্ছে।"

প্রতিযোগিতামূলক দামেই গ্রাহকদের এ সংযোগ দেওয়া হবে বলে জানান, তিনি।

বিটিসিএল কর্মকর্তারা জানান, রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়াসহ কয়েকটি জেলাশহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া হবে।

এসিমেট্রিক ডিজিটাল সাবসক্রাইবার লাইন (এডিএসএল) প্রযুক্তি ব্যবহার করে বিটিসিএল তাদের টেলিফোন লাইনের জন্য প্রচলিত তামার তারেই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেবে। অর্থাৎ গ্রাহকরা একই লাইনে টেলিফোন ও ইন্টারনেট সুবিধা পাবেন। এ জন্য গ্রাহককে একটি ইন্টারনেট মডেম ব্যবহার করতে হবে, যার দাম পড়বে ৪ থেকে ৫ হাজার টাকা।

বিটিসিএল বর্তমানে ডিজিটাল টেলিফোন গ্রাহকদের ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ দিচ্ছে। এ জন্য গ্রাহকদের দিতে হচ্ছে মিনিট প্রতি ১০ পয়সা (অফপিক) ও ১৫ পয়সা (পিক) করে। তবে ডায়াল আপ গ্রাহকদের কাছ থেকে কোনো সংযোগ ফি নিচ্ছে না বিটিসিএল।

বর্তমানে সারাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ৮০ লাখ। এর মধ্যে ১০ লাখ গ্রাহক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে সেবা নেন। বিটিসিএল এর ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৩০ হাজারের মতো। এছাড়া বিভিন্ন মোবাইল ফোন ও পিএসটিএন অপারেটরদের মাধ্যমে ইডিজিই ও জিপিআরএস প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহার করেন অনেক গ্রাহক।

]]>
http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853537 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853537 2008-10-11 21:25:41
আবার আ. লীগের জোটে ভিড়তে চান ড. কামাল, এরাই আসল আধুনিক সুবিধাভোগী রাজাকার http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853529 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853529 2008-10-11 21:09:06 ডিসেম্বরের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আনছে বিটিসিএল http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853231 http://www.somewhereinblog.net/blog/gafargaonforum/28853231 2008-10-11 01:24:33