আমার প্রিয় পোস্ট
- নির্জন পুল পেরোলেই ঝিঝি পোকার গান। - কোলাহল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- এদেরকে প্রতিরোধ করুন। ব্লগের পরিবেশ সুন্দর করুন। - আবাবিল
- চিন্তে পাল্লে আওয়াজ দিয়েন
- ডিয়ার
- আমি এবং আমার বিবেক- বজলু মহাজন - বজলু মহাজন
- কানাডার আকসা পারভেজের মৃত্যুঃ একটি তুলনামূলক বিশ্লেষণ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- বাংলাদেশের বিজ্ঞাপন জগত এবং আমার কিছু নিজস্ব ভাবনা - আব্দুন নূর তুষার
- তুমি যে তোমারই তুলনা (উৎসর্গ - ইসলামের এক বীর সৈনিককে) - উম্মু আবদুল্লাহ
- ব্লগ ছাড়া/না ছাড়া বিষয়ক ব্যক্তিগত প্যাঁচাল... বিরক্ত হতে চাইলে পড়ুন - অমিত আহমেদ
- ভায়ের প্যান্ট পছন্দ হয় নাই!!! - মাথামোটা
ভাষা দিবসে একমাত্র দাবী
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০১
ভাষা দিবসে একমাত্র দাবী হোক-
হয় বাংলাকে সর্বস্তরে চালু করতে হবে
নতুবা
ইংরেজীকে সব নাগরীকের জন্য সহজতর করার ব্যাবস্থা করতে হবে।
আমার দেশের মাতৃভাষা স্বাধীন হয়েছে আজ অর্ধশতক পেড়িয়ে গেল। গ্রামের অর্ধশিক্ষিত নারী পুরুষ আজও ডাক্তারের ব্যাবস্থাপত্রের লিখন বুঝতে হাতড়ে বেড়ায় পড়ুয়ার সন্ধানে। উচ্চশিক্ষার ময়দান অচেনা ভাষায় রুদ্ধ। আদালতের রায় অচেনা ভাষায়। অফিস অর্ডার, সার্কুলার, বিজ্ঞাপণ - সে তো বিদেশী ভাষায়। জ্ঞানের জগতে, জানার জগতে, আলোর জগতে উঁকি দিতে গেলেই সাধারণ ছাপোশা মানুষগুলো দুর্বোধ্য ভাষার ছাদে দরাম করে টোকর খায়, ভাগ্যকে অভিশাপ দেয়, বড়-লোকদের গালি দেয়।
একটি করে বছর গড়ায়, আমরা নগ্ন পায়ে পুষ্প হাতে ছুটে চলি শ্রদ্ধাঞ্জলী দিতে। না পারলাম সর্বস্তরে মাতৃভাষাকে, চেনা ভাষাকে প্রতিষ্ঠিত করতে, না পারলাম অচেনা ভাষাকে সবার মাঝে পরিচিত করিয়ে দিতে।
অতএব,
সর্বস্তরে বাংলা ভাষা চাই
নতুবা
প্রত্যেকটি নাগরিকের জন্য বিদেশী ভাষা শিক্ষার সহজতর ব্যাবস্থা চাই।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পেইজ থ্রি বলেছেন:
ভাষা দিবসে অসংখ্য ভুল বানানের জন্য মাইনাস।
লেখক বলেছেন: ধরিয়ে দিলে আরো ভালো হতো। কোন কোন ভুল স্বেচ্ছাকৃত নয়।
ত্রিভুজ বলেছেন:
"হয় বাংলাকে সর্বস্তরে চালু করতে হবে" এই দাবীর সাথে একমত নই আবাবিল। এটা একটা ভাষাবিলাশ ছাড়া আর কিছুই না...
লেখক বলেছেন: আমার দেশের সাধারণ মানুষগুলো যারা শুধুমাত্র ভাষার কারণেই উচ্চস্তরে প্রবেশাধিকার পায়না তাদের জন্য এ ছাড়া আপনার আর কি সাজেশন?
গ্রামের চাষা-ভুষা, শ্রমজীবি- তারা যাও বা বাংলা মোটামোটি শিখেছে তাও কোন অফিসিয়াল কাজ করতে গিয়ে কাজে আসেনা, অসহায়ের মত তাকিয়ে থাকতে হয়।
লেখক বলেছেন: একমত।
রমিজ মৃধা বলেছেন:
+
লেখক বলেছেন: হ্যা, আমার দাবী একটাই। ভাষা যেন এদেশের কোন মানুষের জন্য উন্নতির অন্তরায় না হয়।
বিশ্বায়নের কারণে যদি ইংরেজীকে অফিসিয়াল ভাষা হিসেবে রাখতে হয়, তবে যেন গ্রাম গঞ্জের প্রত্যেকটি সাধারণ মানুষকে স্বল্প খরচে সে ভাষা শেখার সুযোগ দেয়া হয়।
মোট কথা ভাষা যেন প্রতিবন্ধকতা না হয়, এটি হোক একুশের অংগীকার।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















