আমার প্রিয় পোস্ট

ব্যক্তিগত বিষয়ে পরামর্শ চাই, আপনাকে দিতেই হবে।

০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

শেয়ারঃ
0 0 0

সমস্যায় পড়েছি। তাই কিছু ব্যাক্তিগত তথ্য প্রকাশ করে সম্মানিত গ্রুপ সদস্যদের নিকট বিশেষভাবে পরামর্শ চাইছি।

সম্মানিত সদস্যদের অনেকেই জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্র। দেখতে দেখতে আমার চার বছরের বিবিএ শেষ হবার পথে। ইন্টার্নি করছি একটি ব্যবসায় প্রতিষ্ঠানে। আগামী এক সপ্তাহের মধ্যে তাও শেষ হতে চললো। এবার. . . ?

সামনে কয়েকটি পথ-

প্রথমত, বিসিএসের ঘোষণা এসেছে বেশ কিছুদিন পর। আবার কবে আসবে তা অনিশ্চিত। বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব যথেষ্ট। এ বিবেচনায় বিসিএসে অংশ নিতে হলে এখন থেকেই শক্ত সিদ্ধান্ত নিয়ে নামতে হবে। ব্যাবসায় শিক্ষার ছাত্র হওয়ায় সাধারণ জ্ঞানে বেশ কাচা। অংকেও যথেষ্ট দূর্বল। বিসিএস প্রস্তুতি নিতে গেলে সে ঘাটতি অনেকাংশেই পুরণ হবে যা পরবর্তী যে কোন চাকরীর ক্ষেত্রে সাহায্যকারী হবে।

দ্বিতীয়ত, এমবিএ শুরু হচ্ছে চলতি মাসেই। যতদূর জানি এমবিএ যথেষ্ট কঠিন। সব দিক থেকে মুখ ফিরিয়ে এমবিএতে মনোযোগ দিতে পারলেই সেখানে ভাল করা সম্ভব। ছাত্র হিসেবে গড়পড়তা। রেজাল্ট- পেছনের দিক থেকে প্লেস আছে। তাই এখানে ভাল বা গড় রেজাল্ট করতে হলে অন্য কোন দিকে বেশি একটা মনোযোগ দেয়া সম্ভব নয়।

তৃতীয়ত, বিদেশ যাবার একটা স্বপ্ন দীর্ঘদিন থেকে লালন করে আসছি। পিতার টাকায় বিদেশে পড়ার খরচ না হলেও যাবার খরচ মোটামোটি করা সম্ভব। সবার জন্য এ সুযোগ নেই। অনেকেই বলছে সুযোগ কাজে লাগানো উচিত। ইতোমধ্যে IELTS পরিক্ষার জন্য যৎকিঞ্চিৎ প্রস্তুতিও নেয়া হয়েছিল। মাঝখানে বেশ কিছুদিন যাবত বন্ধ। এ অবস্থায় যেতে চাইলে দেরী না করে এখনই সময়।

এই তিনটি অপশন নিয়ে পারিবারিক বৈঠকে বসলাম পিতা-মাতা আর বড় বোনের সাথে। বড় বোনের বক্তব্য- এ পর্যন্ত পারিবারিক পরিমন্ডলে কেউ বিদেশে পড়ালেখা করেনি। সুতরাং সুযোগ যখন আছে গেলে অসুবিধা কি?
মা বললেন, আমার পরিচিত অনেকেই আছেন যাদের সন্তানেরা বিদেশে। কি কষ্টই না তারা করছে। লেখাপড়া, চাকরী, রান্না, কাপড় কাচা, সব নিজ হাতে। মায়ের কাছে ফোন করে জেনে নেয় তরকারীতে কতটুকু পানি দেবে, কতক্ষণ পরে চুলা থেকে নামাবে। কি দরকার সেধে এ কষ্টের বোঝা নিজের ঘাড়ে নেবার?
পিতার বক্তব্য, তোমার নিজের কোন দিকে ঝোঁক। দেশে যোগ্য লোকের অনেক চাহিদা এবং শুন্যতা। তথাপি প্রত্যেককে নিজের ঝোঁক ও সিদ্ধান্ত অনুযায়ী আগাতে হবে। বিদেশে যেতে চাইলে আমরা সর্বোচ্চ পারবো অর্থের সংস্থান করতে। কিন্তু কোন দেশে যাবে, কি পড়বে, কি সুযোগ সুবিধা, কি খরচ, কতদিন লাগতে পারে, এর একটি সামারি দিতে হবে এবং তা তোমাকেই বের করতে হবে।

সম্মানিত গ্রুপ সদস্যদের নিকট পরামর্শ চাচ্ছি সামগ্রীক বিষয়ে। আর যারা বিদেশে আছেন, তারা বাহিরে পড়ালেখার বিষয়ে কিছু বাস্তব পরামর্শ দিবেন এ আশা অবশ্যই করতে পারি। বিশেষত চতুরভুজ যতদূর জানি অস্ট্রেলিয়াতে পড়ালেখা করছেন। তার পরামর্শ হয়তো বেশি গুরুত্বপূর্ণ ও ফলপ্রদ হবে। চতুরভূজ ব্যাস্ততার অযুহাতে এড়িয়ে যাবেননা- এ দাবী করছি। আরো কেয়েকজন প্রবাসী আছেন তাদের নিকট থেকেও . .।

সর্বশেষ, জনগুরুত্বপূর্ণ বিবেচনা করিয়া আমার এই পোস্টখানা স্টিকি করা হউক!!!

 

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই মে, ২০০৮ সকাল ৯:২০
কেএসআমীন বলেছেন: এই পোস্টটাতে কেউ মন্তব্য করলো না কেন?

আমি করবো... আপনি লগ-ইন থাকুন...
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: ইতোমধ্যে কত দিন পেরিয়ে গেল, আপনিও আর এলেননা। অন্যদিকে আমার বিদেশ যাওয়াও আর হয়ে উঠলো না।

২. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:১১
কৌশিক বলেছেন: অতপর কি সিদ্ধান্ত নিলেন?
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ইতিমধ্যে ক্লাস চালু হয়ে গেল। মাথা থেকে সব চিন্তা এমনিই আউট হয়ে গেল। আপাতত দেশেই আছি।

৩. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:১৬
গ্রুপেন ফুয়েরার বলেছেন: ভালই হইছে, এখন লিখতে থাকেন..
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:২১

লেখক বলেছেন: আপনার ফতুয়াটা সুন্দর হইছে! !


কালকে থেকে ভার্সিটি পুরোদমে শুরু। আর কিভাবে লিখি।

৪. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৮
কোলাহল বলেছেন: কাল থেকে ভার্সিটি শুরু, তাহলে আজ থেকেই লেখা শুরু করেন।

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একজন ছাত্র। এখনও চাকরির সন্ধানে পুরোপুরি বের হইনি। ইত্যাবসরে ব্লগের সদস্য হয়ে গেলাম। চেষ্টা করবো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই