আমার প্রিয় পোস্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ে যে কোন মুহূর্তে ছাত্র-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষX(

১৬ ই মে, ২০০৮ সকাল ১০:৪৭

শেয়ারঃ
0 0 0

খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ব্লগার এইমাত্র জানিয়েছেন- যে কোন মুহূর্তে ছাত্র-পুলিশ সংঘর্ষ বেধে যেতে পারে। এই মুহূর্তে রাস্তার একদিকে কেএমপি পুলিশ অন্যদিকে বটিয়াঘাটা থানা পুলিশ প্রস্তুতি নিয়ে ঘেরাও করে আছে। মাঝখানে ছাত্ররা রড-লাঠিশোটা ইট-পাটকেল নিয়ে রাস্তা অবরোধ করে আছে। যে কোন মুহূর্তে শুরু হয়ে যেতে পারে রক্তক্ষয়ী সংঘাত। ছাত্ররা অপেক্ষায় আছে পুলিশ একশন শুরু করলেই তারাও ছাড় দেবেনা। পুলিশও ক্রমশ অগ্রসর হচ্ছে।

ঘটনার বিবরণে প্রকাশ গতকাল সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে কোন এক বা একাধিক ছাত্রের সাথে পুলিশ কিংবা শ্রমিকদের বৎসা হয়। সম্ভবত কোন ছাত্র আহত হয়। প্রতিবাদে আজ সকালে খুবি ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের গেটে জড় হয়ে রাস্তা অবরোধ করে। পুলিশ এসে ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে, ছাত্ররা অনড়। এ অবস্থায় পুলিশের দুই থানা ছাত্রদের অবরোধ সরাতে ফোর্স নিয়ে হাজির হয়ে ছাত্রদের ঘেরাও করে এ্যাকশনের প্রস্তুতি নিচ্ছে। এই ব্লগার মোবাইলে পুলিশের সাইরেন শুনেছে। ছাত্ররাও লাঠি, খাটের লোহার স্ট্যান্ড, ইট-পাথর নিয়ে তৈরী। কোন পক্ষ যদি ছাড় না দেয় তবে সংঘাত অনিবার্য।

আগামীকালের পত্রিকার আরেকটি হেডলাইনের উপাদান। রাজপথে কিছু তপ্ত তাজা রক্ত। পিতামাতার উদ্বিগ্ন আর্তনাদ। সন্তানের উপার্জনের আশায় বসে থাকা বৃদ্ধ পিতার দীর্ঘশ্বাস।

 

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৮ সকাল ১১:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ১৬ ই মে, ২০০৮ দুপুর ১:২১
ইমির বলেছেন: অনেক দিন দেশ গরম হয় না।লাগুক মাইর
৫. ১৬ ই মে, ২০০৮ বিকাল ৩:২৭
কোলাহল বলেছেন: ধন্যবাদ। সকালে আমি এ সংক্রান্ত একটি সাময়িক পোস্ট দিয়েছিলাম। পরবর্তী আপডেট হচ্ছে এক ঘন্টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্ররা অনড়। কতৃপক্ষ দ্বায়িত্ব থেকে পালাতে চাচ্ছেন। আশংকা করা হচ্ছে রাতে অ্যাকশান নিতে পারে পুলিশ। আহত ছাত্রদের হাসপাতালে নেয়া হয়েছে। খুলনা সাতক্ষীরা মহাসড়ক অবরুদ্ধ আছে। রাজনৈতিক মহল আগ্রহী হচ্ছেন। তবে রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হওয়ার কারনে এখন পর্যন্ত নুনের ছিটা দেবার সুযোগ কেউ পাননি।

 

মোট সময় লেগেছে ০.৯০৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একজন ছাত্র। এখনও চাকরির সন্ধানে পুরোপুরি বের হইনি। ইত্যাবসরে ব্লগের সদস্য হয়ে গেলাম। চেষ্টা করবো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই