আমার প্রিয় পোস্ট
- নির্জন পুল পেরোলেই ঝিঝি পোকার গান। - কোলাহল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- এদেরকে প্রতিরোধ করুন। ব্লগের পরিবেশ সুন্দর করুন। - আবাবিল
- চিন্তে পাল্লে আওয়াজ দিয়েন
- ডিয়ার
- আমি এবং আমার বিবেক- বজলু মহাজন - বজলু মহাজন
- কানাডার আকসা পারভেজের মৃত্যুঃ একটি তুলনামূলক বিশ্লেষণ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- বাংলাদেশের বিজ্ঞাপন জগত এবং আমার কিছু নিজস্ব ভাবনা - আব্দুন নূর তুষার
- তুমি যে তোমারই তুলনা (উৎসর্গ - ইসলামের এক বীর সৈনিককে) - উম্মু আবদুল্লাহ
- ব্লগ ছাড়া/না ছাড়া বিষয়ক ব্যক্তিগত প্যাঁচাল... বিরক্ত হতে চাইলে পড়ুন - অমিত আহমেদ
- ভায়ের প্যান্ট পছন্দ হয় নাই!!! - মাথামোটা
সবাই যখন পরিতৃপ্ত 'জিলাপির কাস্টমার'।
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩১
নিলক্ষেতের জিলাপীর দোকানটার চোহারা যাই হোক, জিলাপিগুলো মজার। প্রতি পিস মাত্র ৪ টাকা করে জিলাপিগুলো ভালোই চলছিল। এমনকি পিক আওয়ারে কাড়াকাড়ি অবস্থা। আমিও এক নিয়মিত কাস্টমার।
হঠাৎ একদিন . . . দোকানে কাস্টমার নেই। দোকানদার আছে, জিলাপী আছে, কাস্টমার নেই। রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে দোকনের কাছে গিয়ে যা দেখলাম তাতে আমিও ক্ষুদ্ধ হয়ে দোকান ত্যাগ করলাম। বিষয়টি কিছুই নয়, ছোট্ট একটি নোটিশ ঝুলানো, "চিনির দাম বৃদ্ধিহেতু জিলাপির দাম এখন থেকে ১ টাকা বৃদ্ধি পেয়ে মাত্র ৫ টাকা।" আমি অভিমানে কেটে পড়লাম। "এত দাম" দিয়ে একটা জিলাপি! খাবনা।
কদিন পর হঠাৎ দেখি জিলাপির দোকানে যথারীতি ভীড়। ঘটনা কি? - "সিদ্ধান্ত পরিবর্তন। পূর্বের দাম বহাল, সম্মানিত ক্রেতাদের দাবীর প্রেক্ষিতে পূর্বের দাম ৪ টাকায়ই জিলাপি বিক্রি হবে।" আমিও অন্যদের মত সিদ্ধান্ত পরিবর্তন করে যথারীতি মাত্র ৪ টাকায় একটা জিলাপির গর্বিত কাস্টমার। দিনগুলো চলে যাচ্ছিল। হঠাৎ একদিন দেখি নোটিশ- "জিলাপির দাম ৫ টাকা।" . . . . কিন্তু পাবলিকের তেমন কোন ভাবান্তর নেই। কাস্টমারও কমেনা। আমি রাগ করিনা। ভাবি, লোকটা নিশ্চয়ই সত্যিই সমস্যায়, নইলে আবারও কেন বৃদ্ধি করলো। সহানুভূতি জাগ্রত হলো। ভাবলাম, 'মোটেতো একটাকা বৃদ্ধি পেয়েছে। অসুবিধা কি?' অতপর সবাই আমার মত, আমি সবার মত। জিলাপির দোকান আগের মতই চলছে- কারোই মনে নেই- ২৫% বেশি দামে আমরা জিলাপি খাচ্ছি।
গত সরকারের চেয়ে এখন বিদ্যুৎ বিভ্রাট মোটেই কম নেই। সরকারের খাস ভক্তও কেউ এ দাবী করতে পারবেনা। কিন্তু গত সরকার যদি এখনও ক্ষমতায় থাকতো তবে কি দশা হতো? শুষ্ক মওসুম আসামাত্র নির্ঘাত সারাদেশে বিদ্যুত অফিসে হামলা হতো, মিছিল, সমাবেশ, মানব বন্ধন, আলটিমেটাম, ঘেরাও- কিছু বাদ থাকতো না। সরকার পরিবর্তন হলো, শুকনো মওসুম আসলো এবং বিদ্যৎ যথারীতি তার খেল দেখাতে শুরু করলো। কিন্তু জিলাপীর কাস্টমারের মত এবার আর পাবলিক কিছু বলেনা, আন্দোলন বিক্ষোভে সকলেই শ্রান্ত। ভাবে, এটাই আমাদের কপাল, সরকারের দোষ দিয়ে কি লাভ।
বলাই বাহুল্য যে একটি সরকারের তিন মাস তার মূল্যায়নের জন্য মোটেই যথেষ্ট নয়। আর বিদ্যুত সমস্যার সমাধান বললেই হয়ে যায়না। মানলাম। সকলেই মানে। মানুষ যে একটু আশাবাদি হবে, তেমন কোন উদ্যোগ কি দেখা যায়? মাটির তলা থেকে জঙ্গি খুঁজে বের করা, (অথচ নিজের ঘরের জঙ্গিরা মাঠ তছনছ করে ফেললো), ট্রানজিট-করিডোর, দক্ষিণ এশিয় টাক্সফোর্স, খালেদার বাড়ি বাতিল, ইত্যাদি দূরবর্তী বিষয়গুলো একের পর এক সামনে আনা হচ্ছে। কোথায় দ্রব্যমূল্য, কোথায় বিদ্যুত, কোথায় ক্রমবর্ধমান ছিনতাই-চুরি। কোথায় বিশ্ব মন্দার আগ্রাসী থাবা মোকাবেলা। কোন যথার্থ উদ্যোগই অন্তত আমাদের চোখে পড়ছেনা।
প্রতিটি পাঁচ বছরের প্রান্তে এসে জনগণ আশায় বুক বাধে, এবার বুঝি পরিবর্তন। মিষ্টি মিষ্টি আশ্বাস প্রতিশ্রুতিতে তারা আরো উদ্বেলিত হয়। কিন্তু সিংহাসন আরোহন পরবর্তী সেই একই চিত্র। বাধ্য হয়ে সবাই ৫ টাকা দরেই জিলাপি কিনতে থাকে। জনগণের প্রতারিত হবার এ ইতিহাস দীর্ঘ থেকে দীর্ঘই হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
লেখাজোকা শামীম বলেছেন:
গাছভুদাই পাবলিক এই দু্ই মহিলারে যত দিন না ছাড়ব তত দিন দেশের কোন পরিবর্তন হবে না।
গিফার বলেছেন:
গত সরকারের চেয়ে এখন বিদ্যুৎ বিভ্রাট মোটেই কম নেই। সরকারের খাস ভক্তও কেউ এ দাবী করতে পারবেনা। কিন্তু গত সরকার যদি এখনও ক্ষমতায় থাকতো তবে কি দশা হতো? ৩ মাসে মনে হয় আপনার জন্যে একটা বিদ্যুত স্টেশন বানায় দিব ?
আর যারা নতুন কাম করতে আসছে তাদের বিরুদ্ধে মানুষ মিছিল করবে
নাকি যারা এই অকাম ডা কইরা রাইখা গেছে তাগ বিরুদ্ধে মিছিল করবে ?
চাল তেলের দাম কি কমে নাই ? ৩ মাস আগে তেল চাল ডাল ইত্যাদি কত তে খাইছেন তা মনে নাই ? তখন কি এর চেয়ে কম ছিল ?
এটাই তো সমস্যা মাইনষে শুকর করে না। যত দাও তত চাও।
লেখক বলেছেন: পুরো লেখা পড়ে এই বুঝলেন মানুষকে আন্দোলন সংগ্রামে নামতে বলছি? এই বুঝলেন যে কেন ৩ মাসে বিদ্যুৎ স্টেশন হলোনা বলে হাশফাস করছি?
দয়া করে আরেকবার পড়েন।
সোহানী বলেছেন:
সহমত.... ধন্যবাদ লিখার জন্য।
লেখক বলেছেন: আপনাকেও।
গিফার বলেছেন:
পুরা টাই পড়েছি হাশফস করেন নাই তবে লেখার মধ্যে বুঝাই যাইতাসে আপনি এই সরকারের উপর চেতা।
লেখক বলেছেন: বুঝাই যাইতাছে আপনি খুব খুশি। আমি চেতা এটা তো যে কেউ লেখা পড়ে বুঝবে, আর এতে দোষেরও কিছু নেই। কিন্তু কি কারণে চেতা তা আপনি যা বুঝছেন অন্যেরা সম্ভবত তা বোঝেনাই।
বিদ্যুত সমস্যার সমাধান কেন হলোনা, এই কারণে আমি ক্ষুদ্ধ না। সরকার যে আলাদীনের চেরাগ নিয়ে আসেনাই এতটুকু বোধ অন্তত আমার আছে। আজকেও ৩৬ টাকা করে বরবটি আর ৩০ টাকা করে রেখা আমি নিজে কিনেছি। আমি এ জন্য ক্ষুদ্ধ না যে কেন তা ২০ টাকা হয়না। আমার বন্ধু নূরুল আমীনের মোবাইলখানা যে ছাত্রলীগ পরিচয়ে ছিনতাই হয়েছে কেন, এজন্যও আমি ক্ষুদ্ধ না।
. . . . আমি ক্ষুদ্ধ এসবের প্রতিকারার্থে অগ্রাধিকার ভিত্তিতে যে পদক্ষেপের আশা জনগণ করে বসে আছে, তার খুব সামান্যই আমরা দেখতে পাচ্ছি। বরং দূরবর্তী ও অপ্রয়োজনীয় বিষয়গুলো জোড় করে জনগণের চোখের তাড়ায় নিয়ে এসে প্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাহ্য করার যে প্রবণতা আমরা দেখছি- আমার এবং আমাদের ক্ষোভ এখানেই। বুঝাতে পেরেছি আশা করি।
সুমন আহমদ বলেছেন:
জমাইছেন ভালই, + দিলাম
ভুডুল বলেছেন:
অনেকদিন পর দেখলাম, ভাই ভালো আছেন?
লেখক বলেছেন: এতদিন ধরে আমাকে মনে রেখেছেন! ! ভালই আছি আল্লাহর রহমতে।
ভুডুল বলেছেন:
খাঁটি কথা বলেছেন। এরকমটাই হচ্ছে আমাদের।
আকাশ_পাগলা বলেছেন:
আপনার পয়েন্ট ধরতে পারছি। ভাল বলেছেন। তবে, সরকারের সমালোচনার আগে সরকারকে এখনও কিছু সময় দিতে হবে।ব্লগটা আরো ২ মাস পরে দিলে ভালো করতেন। ভাল জমত।যাই হোক, ভাল লিখেছেন। +
লেখক বলেছেন: ধন্যবাদ।
কিন্তু সময় তো পাঁচ বছর দেয়াই আছে। আমাদের চাহিদা এই যে তারা কার্যকর ও আন্তরিক উদ্যোগ নিক। প্রভাব গিয়ে দূ-বছর পরে পড়ুক তা ভিন্ন বিষয়।
গিফার বলেছেন:
মিয়া পারলে যায়গায় গিয়া দেখেন খালি দুরে বইয়া সমলোচনা করলেই হয় না।
লেখক বলেছেন: জনগণের কাজই তো দূরে বসে আলোচনা-সমালোচনা করা, পরামর্শ দেয়া, দাবী জানানো। সে কাজই তো করছি। এ ছাড়া আর কি করণীয় আছে? জনগণ সবাই যদি "যায়গায়" যেতে চায়, তবে অবস্থা কি হবে?
সাদী বলেছেন:
ভাল হইছে। +
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রসংশা উৎসাহ যোগায়।
কোন চেষ্টাই চোখে পড়ছে না।
বরং অহেতুক অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তাদের ব্যস্ত দেখা যাচ্ছে।
লেখক বলেছেন: "অহেতুক অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তাদের ব্যস্ত দেখা যাচ্ছে।"
আমাদের উদ্বেগ এবং ক্ষোভ এখানেই।
http://www.idbangla.com/forums/
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ও কৃতজ্ঞতা।
আপনার জন্য চমক হচ্ছে, আপনার কাঙ্খিত দুজনই ওখানে আছেন ! ! !
জাতেমাতাল বলেছেন:
বিদ্যুত সমস্যার সমাধানের জন্য মাত্র তিন মাস বয়সী সরকারের সমালোচনা নাকি এখনই করা যাবে না... পুর্ববর্তী সরকারগুলোই এসবের জন্য দায়ী!!!আমার তো মনে হয়-- সিরাজদ্দৌলা আর লর্ড ক্লাইভও (!) এ বিষয়ে তাদের দায়ীত্ব এড়াতে পারে না। তাদের কেও আমরা এ জন্য দায়ী করতে পারি।
তিন মাসে বিদ্যুত স্টেশন বানানো যায় না--খুব শক্ত যুক্তি। কিন্ত সরকারকে অবশ্যই আমাদের জানাতে হবে, ঠিক কয়মাস সময় পেলে তারা একটা বিদ্যুত স্টেশন বানাতে পারেন? এবং বিগত তিন মাসে সেই বিদ্যুত স্টেশন বানানোর পরিকল্পনায় কতটুকু অগ্রগতি অর্জন হয়েছে?
বর্তমান সরকারকে সোজা সাফটা বলতেই হবে--বিদ্যুত উৎপাদন বাড়ানোর জন্য তাদের সামগ্রিক পরিকল্পনাটা কি? কি লক্ষ্যমাত্রা তার জন্য ধার্য্য করা হয়েছে? এই তিন মাসে সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে? এ বছরের শেষ নাগাদ তারা কতটুকু অগ্রগতি হবে?
লেখক বলেছেন: এটাই বলতে চয়েছিলাম। ধন্যবাদ।
আমাকে কেন অন্ধকারে রেখেছেন তবে। আমি কিছুটা হাবা। বুঝিয়ে না দিলে বুঝতে পারি না।
সাইফুর বলেছেন:
লেখাটা ভালো লাগছে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














