somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি ফসকে যেতে পারে যেসব ভুলে

০৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ব্লগের সবাইকে জানাই ঈদের পরবর্তী শুভেচছা।সবাইকে জানাই আমার সালাম।আমি অনেক আগ থেকেই এই ব্লগ পড়ছি। কিন্তু লেখালেখি হয়ে উঠেনি।তবে আমি আমার লেখায় কিছুটা জনকল্যাণ মুলক ফিচার আনার চেষ্টা করছি । যা অনেকেরই কাজে আসবে বলে আমি মনে করি। আমি আজ চাকরি বিষয়ক একটা ফিচার আপনাদের সমীপে উপস্থাপন করলাম।সামনের দিকে আমি টেক্সটাইল ফিচার লিখারও চিন্তা করছি।ইনশাল্লাহ সময় হলে আমি তা লিখব।"

"চাকরি ফসকে যেতে পারে যেসব ভুলে"
নিয়োগকর্তার কাছে চমৎকার একটি আবেদনপত্র বা কভার লেটারসহ জীবনবৃত্তান্ত পাঠানোর পর যেকোনো চাকরিপ্রার্থীর উচিত হবে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হওয়া। সাক্ষাৎকারপর্ব ভালোয় ভালোয় শেষ করার জন্য কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল এড়িয়ে চলতে হবে।

মানবসম্পদ ও নিয়োগ বিশেষজ্ঞরা সাক্ষাৎকারের পাঁচটি সাধারণ ভুল চিহ্নিত করেছেন। এ ভুলগুলো না করলে যে আপনি চাকরি পেয়েই যাবেন এমন নয়, তবে দ্বিতীয় সাক্ষাৎকারের জন্য আপনার ডাক পাওয়ার সম্ভবনা যে বাড়বে এতে কোনো সন্দেহ নেই।
১• পোশাকে অপেশাদারিত্বঃ সাক্ষাৎকার দিতে গেলে আপনার বাইরের দিকটাই সবার আগে চোখে পড়বে নিয়োগকর্তাদের। অবশ্যই সাক্ষাৎকারের পোশাক নির্বাচনে পেশাদারিত্বের পরিচয় দিন। তাই বলে ফ্যাশন মডেলদের মতো পোশাক পরার দরকার নেই। পরতে হবে পরিষ্কার ও ভদ্র পোশাক।

এ ক্ষেত্রে সাধারণ অফিস পোশাক খুবই উপযুক্ত। আর দর্জির কাছে মাপ দিয়ে বানানো সুট সবচেয়ে মানানসই। গেঞ্জি বা টি-শার্ট, হাফহাতা শার্ট এবং জিন্সের প্যান্ট তো পরাই যাবে না। অবশ্যই চোখ ধাঁধানো অলংকার পরে বা অতিরিক্ত গন্ধ ছড়ানো সুগন্ধী মেখে যাবেন না।
২• প্রস্তুতিহীন অবস্থায় আসাঃ সাক্ষাৎকার হলো আপনাকে ও আপনার দক্ষতাকে নিয়োগকর্তার কাছে তুলে ধরার জায়গা। তাই প্রস্তুতি তো নিয়েই আসতে হবে। আপনি যদি না জানেন প্রতিষ্ঠানে আপনার কাজ কী হবে বা কোন পদের জন্য আপনার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তবে তো মনে হবে আপনি চাকরি করতে আগ্রহীই নন।
তাই কোম্পানির ইতিহাস ও কার্যক্রম জানাটা আপনাকে সাহায্যই করবে। এতে মনে হবে আপনি আসলেই চাকরিটার প্রতি আগ্রহী। সাক্ষাৎকার দিতে আসার আগে আপনার পেশাজীবনের লক্ষ্য এবং যে পদের জন্য আপনি সাক্ষাৎকার দিচ্ছেন তা ওই লক্ষ্যকে কীভাবে সহায়তা করবে তা ভেবে আসতে হবে।

প্রস্তুতির মধ্যে পড়ে প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসাও। অবশ্যই জীবনবৃত্তান্তের অতিরিক্ত একটি কপি আনা উচিত। প্রয়োজনীয় নাম, ঠিকানা ও ফোন নম্বর সঙ্গে লিখে আনতে হবে। কারণ আপনাকে নিয়োগকর্তার সামনে বসেও চাকরির আবেদন ফরম পূরণ করতে হতে পারে।
৩• তাড়াতাড়ি বেতন-সুবিধার কথা জানতে চাওয়াঃ কত বেতন পাবেন তা নিয়ে তো কৌতূহল থাকতেই পারে। কিন্তু প্রথম সাক্ষাৎকারেই এটা জানতে চাওয়াটা ঠিক হবে না। আপনি যদি সাক্ষাৎকারের শুরুতেই বেতন-ভাতার কথা তোলেন, তবে নিয়োগকর্তারা ভাববেন আপনি ব্যক্তিগত উন্নতি নিয়েই উদ্বিগ্ন, কোম্পানি নিয়ে নয়। এতে দ্বিতীয় সাক্ষাৎকারের ডাক আর পড়বে না। এ ছাড়া আপনার আগে থেকেই জানা উচিত আবেদন করা পদের জন্য প্রতিষ্ঠানটি সাধারণত কত টাকা বেতন দেবে।
৪• চাকরির জন্য বেপরোয়া ভাব করাঃ আপনি হয়তো চাকরি খুঁজতে খুঁজতে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। হয়তো আপনাকে যে চাকরিই দেওয়া হোক না কেন তা করবেন বলে ঠিক করেছেন। কিন্তু চাকরি করার জন্য এমন মরিয়া ভাব সাক্ষাৎকার বোর্ডে দেখাতে যাবেন না। যে প্রার্থী সাক্ষাৎকার বোর্ডে সবকিছুই একবাক্যে মেনে নেয় তাকে নিয়োগকর্তারা পছন্দ করবেন না।

আবার কখনোই বলবেন না আপনি এ চাকরির জন্য বেশি যোগ্য। নিয়োগকর্তারা তো আপনার জীবনবৃত্তান্ত ঘেঁটে যোগ্যতা-অভিজ্ঞতা বিবেচনা করেই আপনাকে ডেকেছেন। কোনো প্রতিষ্ঠান কোনো পদে উৎসাহী একজন কর্মীকেই ডাকে, তারা চায় না মরিয়া কোনো কর্মীকে, যে সবকিছুই করতে রাজি।
৫• অতিরিক্ত বিচলিত হয়ে পড়াঃ সাক্ষাকারের সময় পাল্টা প্রশ্ন করুন, প্রয়োজনে প্রতিষ্ঠান, পদ বা দায়িত্ব সম্পর্কে নোট নিন। এটা আপনাকে বিচলিত হয়ে পড়া থেকে রক্ষা করবে। নার্ভাস হয়ে পা নাড়ানো, চেয়ার দোলানো ইত্যাদি করা যাবে না। সাক্ষাৎকার দিতে এসে প্রার্থী একটু নার্ভাস হবেই। এটাই স্বাভাবিক, নিয়োগকর্তারাও তা জানেন। কিন্তু অতিরিক্ত বিচলিত হয়ে পড়াকে তাঁরা খারাপ ভাবেই নেবেন।

সাক্ষাৎকারের সময় প্রশ্নকর্তাদের প্রতিপক্ষ হিসেবে না দেখে আপনাকে মেলে ধরার সুযোগ হিসেবে দেখুন। আর এই ভুলগুলো এড়িয়ে চলে চাকরি পাওয়ার প্রথম ধাপটা নিশ্চিন্তেই পার হয়ে যান।

*************************
গাজী নূর েমাহাম্মদ েহাসাইন
ছাত্র : বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল সাযেন্স এন্ড টেকনোলজি,
৩য় বর্ষ , সিটি ইউনিভার্সিটি,বনানী,ঢাকা-১২১৩।


৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×