যে কোন ও.এস . এর মতো লিনাক্স অপারেটিং সিস্টেমেও হার্ডডিস্ক পার্টিশন করতে হয় এবং নির্দিষ্ট ফাইল সিস্টেম দিয়ে ফরমেট করতে হয় । পার্টিশন বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা থাকলে লিনাক্স ইনস্টল খুবই সহজ ব্যাপার হবে ।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেমনঃ FAT, FAT32, NTFS ফাইল সিস্টেম ব্যবহার করে তেমনি লিনাক্স Swap, Ext2, Ext3 ফাইল সিস্টেম ব্যবহার করে । এখানে Ext2 অর্থাৎ Extended 2 এবং Ext3 অর্থাৎ Extended 3 । লিনাক্সের প্রতিটি পার্টিশন এর জন্য ভিন্ন ভিন্ন মাউন্ট পয়েন্ট উল্লেখ করতে হয় তবে সোয়াপ পার্টিশন এর জন্য কোন মাউন্ট পয়েন্ট উল্লেখ করতে হয় না । লিনাক্স ভার্চুয়াল মেমরী হিসাবে swap পার্টিশনটি ব্যবহার করে । মাউন্ট পয়েন্ট দ্বারা পার্টিশনগুলোকে ব্যবহার করা হয় ।
RedHat লিনাক্স এর পূর্বের ভার্সন গুলোতে ডিফল্ট ফাইল সিস্টেম ছিল ext2 ফাইল সিস্টেম কিন্তু বর্তমানে আপডেট ভার্সনগুলোর ডিফল্ট ফাইল সিস্টেম হলো ext3 । এই ফাইল সিস্টেম journalized সিস্টেম ব্যবহার করে । journalized সিস্টেম এর বৈশিষ্ট হলো বুট করার সময় ফাইল সিস্টেম খুব দ্রুত চেক করে । যদি মেশিন কোন ভাবে ক্র্যাশ করে সেক্ষেত্রে তার নিজস্ব তৈরী লগ ফাইল থেকে রিকভার করে । সুতরাং লিনাক্সে শুধুমাত্র swap পার্টিশন ছাড়া অন্য পার্টিশন গুলো ext3 ফরমেটে করব এবং তার জন্য মাউন্ট পয়েন্ট উল্লেখ করব ।
লিনাক্সে আমরা সাধারণত দুটো - তিনটি পার্টিশন উল্লেখ করে থাকি । যেমন- / , / boot এবং swap । কিন্তু কর্পোরেট লেভেল এ কিংবা এডভান্স লেভেলে এ পার্টিশন পলিসি ভিন্ন রকমের হয় । এখানে প্রতিটি গুরুত্বপূর্ণ ডিরেক্টরীর জন্য আলাদা পার্টিশন করা হয় । লিনাক্স সিস্টেম ক্র্যাশ করলে সাধারণতঃ / কিংবা / boot পার্টিশন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে । সেক্ষেত্রে লিনাক্সের সকল ব্যাকআপ নষ্ট হয়, কেননা / এর মধ্যেই থাকে / home, / usr এবং / var এর মত গুরুত্বপূর্ণ সাক-ডিরেক্টরী । আমরা যদি / , / boot , / home, / usr , / var পার্টিশনগুলি আলাদা আলাদা ভাবে করি তাহলে ডাটা বা ব্যাকআপ নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে পারি । যদিও / অধীনে সকল সাব ডিরেক্টরী কিন্তু / home, / usr , / var এরা আলাদা আলাদা পার্টিশন । / , / boot পার্টিশন যদি কখনও ক্র্যাশও করে সেক্ষেত্রে অন্যান্য পার্টিশনগুলো অক্ষত থাকবে ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


