আমার প্রিয় পোস্ট
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব আই .এস. আই - অনিক আহসান
- চেয়ারম্যান যখন মক্তবে ( একটি বেইজ্জতির ইতিকথা )
- চেয়ারম্যান০০৭
- চাইনিজ ভাষা - হাবিব০৪২০০২
- সবাই দেখেন, কিভাবে দলে দলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীরা, অথচ অবৈধ অনুপ্রবেশের দায়ে উল্টো বাংলাদেশকে অভিযুক্ত হতে হয় সবসময়। বাংলাদেশের সীমানার অভ্যন্তরে ভারতীয় অবৈধ অনুপ্রবেশের একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। - দিগন্তের পথিক
- সিক্রেট সোসাইটি (পর্দার আড়ালের বিশ্ব) - পর্ব-২ - মামুন বিদ্রোহী
ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল সহ আরও অন্যান্য চ্যানেল দেখতে চান, তা হলে পোষ্ট টি আপনার জন্য।
- বোরহান উদদীন
- কম্পিউটার ক্রয়ের আগে অবশ্যই জেনে নেওয়া উচিৎ যে সব বিষয়। - বোরহান উদদীন
- হিটলারের নাৎসী জার্মানী , দ্বিতীয় বিশ্বযুদ্ধ , এবং হলকাস্ট(HOLOCAUST) - মানব সন্তান
আমার মুভি ডাউনলোডনামা (চার পর্ব একসাথে)
(সাথে মুভি সাইটের ঠিকানা ফ্রি!!) - রাফি মাহমুদ
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নিকট হতে জেনে নিন কেন ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারছেন না!!! - মুভি পাগল
- ই-বুক কালেকশন মাসুদ রানা সিরিজ - নাজির
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- কাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি-২০০৯ এর ভ্যালিড কি- 7/11/09 পর্যন্ত!!! - স্বাধীন_০৮
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- জেনে নিন স্বর্ণের ওজন... কত গ্রাম = কত ভরি???? - রাসেল আরেফিন
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- Rapidshare থেকে সহজেই যেকোন ফাইল খুঁজে বের করুন - jewelosman
- আরেকটা একইরকম দিন: কিছু ব্যাতিত্রুমী মুভির কালেকশন - বিডি আইডল
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- একটি আজব ঘটনা - মোস্তাফিক
- পবিত্র কুরআনের তেলাওয়াত ও বাংলা অনুবাদ এর mp3(সূরা ফালাক বা ঊষা ) - মুশফিক- রহমান
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- নোয়াখালীর ভাষা শিক্ষা --আই ই এলটিএস থেকে কম না ব্যাপারটা - শ।মসীর
- কয়েকটি ভিন্ন স্বাদের কমেডি মুভি
- বিডি আইডল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- ওয়েব প্রোগ্রামিং পাঠ-১ (ওয়েব সার্ভার সেটাপ) - ত্রিভুজ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- সুদ নির্ভর বিশ্ব অর্থনীতির ধ্বস O শরিয়া ভিত্তিক অর্থনীতির প্রসার ।। অর্থপ্রতিষ্ঠানের পরে এবার দেশ দেউলিয়া! - আওরঙ্গজেব
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- দরকার একজন সালাউদ্দীন আইয়ূবীর - সামিউল জাহান
- স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ - মিছে মন্ডল
লিনাক্স ডিরেক্টরী স্ট্রাকচার ।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৮
ভূমিকাঃ
অন্যান্য UNIX Operating System এর মতো RedHat লিনাক্সেও রয়েছে hierarchical ফাইল সিস্টেম । ফাইল সিস্টেম শুরু হয়েছে টপ ডিরেক্টরী রুট / দিয়ে । এই রুট ( / ) ডিরেক্টরীর মধ্যেই রয়েছে সকল সাব ডিরেক্টরী ।
/bin, /dev, /etc, /lib, /sbin এই সকল ডিরেক্টরীগুলো অবশ্যই ( / ) ফাইল সিস্টেমের অধীনে অর্থাৎ একই পার্টিশনে থাকতে হবে ।
লিনাক্স সিস্টেমের রুট ডিরেক্টরী এবং অন্যান্য সাব ডিরেক্টরীঃ
/
--------এটি হলো লিনাক্সের মূল রুট ( / ) ডিরেক্টরী যার অভ্যন্তরে থাকে বাকী সকল সাব ডিরেক্টরী এবং ফাইলসমূহ । অন্যান্য ডিরেক্টরী গুলো ভিন্ন ভিন্ন পার্টিশন মাউন্ট করা থাকতে পারে । single-user-mode এ অপারেট করার জন্য যে সকল ফাইল প্রয়োজন তা সবই ( / ) রুট ডিরেক্টরীর ভিতরে থাকে । এ ছাড়াও এই ডিরেক্টরীর ভিতরে ঐ সকল ফাইল থাকে যা লিনাক্স সিস্টেমকে shutdown, recover এবং repair করতে পারে ।
হোম (home) ডিরেক্টরী /root, /home/"-username-"
/ root - এই ডিরেক্টরীটি হলো রুট ইউজারের হোম ডিরেক্টরী
/ home - এই ডিরেক্টরীটি হলো ইউজারদের হোম ডিরেক্টরী । লিনাক্স সিস্টেমে যখন কোন নতুন ইউজার তৈরী হয় তখন সেই ইউজারের নামে এই ডিরেক্টরীর মধ্যে নতুন একটি ডিরেক্টরী তৈরী হয় ।
বিন (bin) ডিরেক্টরী /bin, /usr/bin, /usr/local/bin, /sbin, /usr/sbin, /usr/local/sbin
/bin - এই ডিরেক্টরীর মধ্যে ঐ সকল কমান্ড ফাইল থাকে যা সিস্টেম অ্যাডমিনিষ্ট্রেটর দ্বারা, সাধারণ অন্য যে কোন ইউজার দ্বারা ব্যবহৃত হয়ে থাকে । সাধারণতঃ এর ভিতর কোন সাব-ডিরেক্টরী থাকে না ।
/sbin - এই ডিরেক্টরীর মধ্যে যে সকল ফাইল থাকে তা সিস্টেম অ্যাডমিনিষ্ট্রেটর দ্বারা বা রুট ইউজার দ্বারা ব্যবহৃত হয়ে থাকে ।
লিব (lib) ডিরেক্টরী /lib, /usr/lib, /usr/local/lib
/lib - এখানে লিনাক্সের শেয়ারড ফাইল সিস্টেম এবং কার্ণেল মডিউল এর যাবতীয় ফাইল এবং সাব-ডিরেক্টরী থাকে ।
বহিরাগত (foreign) ফাইল সিস্টেমঃ
/media - এই ডিরেক্টরীর মধ্যে অস্হায়ী ফাইল সিস্টেম যেমন, ফ্লপি বা সিডিরম মাউন্ট করা হয়ে থাকে ।
/mnt - এই ডিরেক্টরীর মেধ্য অস্হায়ী ফাইল সিস্টেম যেমন, কোন নেটওয়ার্ক ড্রাইভ কিংবা পেন ড্রাইভ মাউন্ট করা হয়ে থাকে । কার্ণেল ২.৪ এ এই ডিরেক্টরীটি ফ্লপি বা সিডিরমের জন্য ব্যবহার হয়ে থাকে ।
------------অন্যান্য গুরুত্বপূর্ন ডিরেক্টরীসমূহ -----------
/ dev - এই ডিরেক্টরীর মধ্যে সকল ডিভাইস ফাইল থাকে ।
/etc - এটি হলো লিনাক্স সিস্টেমের মূল কনফিগারেশন ডিরেক্টরী । অর্থাৎ যে কোন ধরনের কনফিগারেশন ফাইল এই ডিরেক্টরীতে জমা থাকে ।
/boot - এই ডিরেক্টরীর মধ্যে কার্ণেল এবং বুট ফাইল থাকে ।
/lost+found - এই ডিরেক্টরীর মধ্যে সব ধরনো বাতিল ফাইল এবং ডাম্প ফাইল জমা থাকে ।
/proc - এই ডিরেক্টরীটি হলো লিনাক্সের ভার্চূয়াল ফাইল সিস্টেম যা সচল কার্নেলের স্ট্যাটাস রিপোর্ট করে । এছাড়াও সিস্টেমের হার্ডওয়্যার , নেটওয়ার্ক, মেমরী, সিপিউ ইত্যাদির তথ্য প্রদান করে ।
/tmp - এই ডিরেক্টরীর মধ্যে সকল টেম্পরারী ফাইল জমা থাকে ।
/usr - এই ডিরেক্টরীটিকে আমরা আমাদের উইন্ডোজের প্রোগ্রাম ফাইলস এর সাথে তুলনা করতে পারি । লিনাক্স সিস্টেমে যত প্রোগ্রাম ইনস্টল হয় তার সবই এখানে থাকে । এ ছাড়াও এই ডিরেক্টরীটিকে ডকুমেন্টটেশন ডিরেক্টরী ও বলা হয় ।
/var - এই ডিরেক্টরীর মধ্যে সকল সিস্টেম লগ ফাইল, ক্যাশ ফাইল, ইউজার এর মেইল এবং প্রিন্টার সর্ম্পকিত বিভিন্ন ফাইল থাকে ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লিনাক্স, লিনাক্স ;
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শামায়েল বলেছেন:
RedHat লিনাক্স কেন? অন্যগুলাতেও তো একই।
লেখক বলেছেন:
হয়তো বা..অন্যগুলো তেমন একটি দেখা হয়ে উঠেনি এখনও ।
অনিশ্চিত বলেছেন:
ভালো পোস্ট। ধন্যবাদ।আমি কুবুন্টু ব্যবহার করি। কিন্তু প্রতিবারই এনটিএফএস ড্রাইভগুলো মাউন্ট করতে হয় যেটা খুব ঝামেলার। এটার কি কোনো সমাধান আছে?
লেখক বলেছেন:
ভাই, আমি লিনাক্স শিখছি এবং সবার সাথে শেয়ার করে ভালো ভাবে শিখতে চাই ।
আপনার /etc/fstab এনট্রি টা চেক করুন...সেখানে এনট্রি না থাকলে এনট্রি করে দিলে হতে পারে ....তাও না হলে....autofs সার্ভিসটি ব্যবহার করলে হয়ত হবে ...যার জন্য /etc/auto.master ফাইলে এনট্রি দিতে হবে...।
শামায়েল বলেছেন:
@অনিশ্চিতআমি ntfs-3g ব্যাবহার করে মাউন্ট করি। হ্যা /etc/fstab এ এ্যাড করলেই বার বার মাউন্ট করা লাগে না। আমারটা এরকম:
/dev/sda1 /media/disk ntfs-3g defaults 0 0
/dev/sda5 /media/storage ntfs-3g defaults 0 0
sda1,sda5 আমার এনটিএফএস পার্টিশন। বিস্তারিত গুগল করলেই পাবেন।
Click This Link
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















