ভূমিকাঃ
অটো মাউন্ট অর্থাৎ ফাইল সিস্টেম মাউন্ট হবে অটোমেটিক্যালী । আমার পূর্বের একটি পোস্টে বিভিন্ন ডিভাইস বা শেয়ার ব্যবহার করার জন্য বিভিন্ন মাউন্ট সিস্টেমের বিষয়ে আলোচনা করেছি । অটো মাউন্ট সিস্টেমের মাধ্যমে যে কোন ধরনের ডিভাইস বা শেয়ারকে লোকাল মাউন্ট পয়েন্টে বা ডিরেক্টরী তে মাউন্ট করা যাবে ।
অটো মাউন্ট autofs সার্ভিসটি ব্যবহার করে । মেশিন রিবুট হওয়ার পর যেন এই সার্ভিসটি অটোমেটিক সচল হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে । অটো মাউন্টের জন্য মূল ফাইল /etc/auto.master । এই ফাইলটিতে মাউন্ট পয়েন্ট এবং শেয়ার ফাইলের জন্য আরেকটি ফাইলের নাম উল্লেখ থাকে । এই ফাইলে যেভাবে উল্লেখ থাকবে সেভাবেই ফাইলটি তৈরী করতে হবে ।
উদাহরণঃ
[root@small root]# vi /etc/auto.master
.....................................................................
/nishome /etc/auto.nishome
.....................................................................
[root@small root]# vi /etc/auto.nishome
....................................................................................................
* -fstype=nfs,rw,sync 192.168.10.1:/nishome/
..................................................................................................
অথবা
যদি নেটওয়ার্ক ইউসার হয় তাহলে তার হোম ডিরেক্টরী মাউন্ট করার জন্য
....................................................................................................
* -fstype=nfs,rw,sync 192.168.10.1:/netuser/station2/&
................................................................................
তারপর ...
[root@small root]/etc/init.d/autofs restart
উল্লেখিত উদাহরণটিতে /etc/auto.master ফাইলে একটি মাউন্ট পয়েন্ট এবং শেয়ার ফাইলের নাম উল্লেখ দেয়া হয়েছে । এরপর শেয়ার ফাইলের নাম অনুযায়ী (/etc/auto.nishome) ফাইলটি তৈরী করা হয়েছে । যেখানে উল্লেখ করা হয়েছে কোন মেশিন থেকে কোন ফোল্ডার শেয়ার নেয়া হচেছ এবং কোন ফাইল সিস্টেমে নেয়া হচ্ছে । এটা অনেকটা উইন্ডোজ এর নেটওয়ার্ক শেয়ার ড্রাইভ এর মত ।
...
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


