দেশে থাকতে ভাবি নাই অবস্হা এত খারাপ । এখানে এসে দেখি অবস্হা ভয়াবহ । কোন চাকুরী-ই নাই । অকল্পণীয় । একে তো নতুন দেশ , তার ওপর আবার আরেকজনের বাসায় আছি , সন্চয় খরচ করে চলছি, তার ওপর কোন কাজের কোন আশা নাই ।
কান্না কাটি করছি আর আল্লাহর কাছে দোয়া করছি খালি । কত মানুষের কত কষ্টের কাহিনি শোনছি । না জানি কপালে কি আছে ? দেশে একেক জন কত ভালো পজিশনে ছিল , আর এখন কেউ ক্লিনার , কেউ লেবার , কেউ টেক্সি চালায় । অডড জব করতে করতে অসুস্হ হয়ে পড়ে, তারপরও পেট বাচানোর জন্য করতে হয় ।
মনে অনেক সাহস নিয়ে এসেছিলাম । নিজের লাইনের চাকুরী না পাইলেও যে কোন কাজ করে চালায় নিব , কিন্তু এটাও যে পাব না , তা আমি চিন্তাও করি নাই । হায় আল্লাহ ! এ কোন পরীক্ষা ?
সত্যি আমার মনে ভয় ঢুকে গেছে, যদি সব খরচ করে দেশে ফেরত যেতে হয়, অবস্হা কি দাড়াবে ? এয়ারপোর্টে তো মনে হয় কেউ আসবেনা রিসিভ করতে ! অথচ আসার সময় কত রাজকীয় ভাবেই না এসেছি । সবাই কাদো কাদে হাসি মুখ আর আমার আত্নবিশ্বাস বিশ্ব জয় করার ।
যদি কোন ব্লগারের কোন কাজের খবর থাকে , এখানে দয়া করে আওয়াজ দিয়েন । মন খুব খারাপ ।
মনে বড় আশা ছিল ........সব ধূলিসাত....জান বাচানো দায় হয়ে গিয়েছে । সবাই একটু দোয়া করবেন ।
আল্লাহ হাফেজ , সবাই ভালো থাকেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


