.......অবশেষে এদেশে আসার ১৫ দিনের মাথায় একটা দোকানের সেলস এক্সিকিউটিভ পদে ঢুকলাম । সারাদিন জিনিষ পত্র বিক্রি করা আর সাজিয়ে গুছিয়ে রাখা । সপ্তাহে ৩০০ ডলার । চাকুরীটা পেলাম আমার আত্নীয়ের মাধ্যমে । একজন বাঙালী আংকেলের দোকান । স্বামী-স্ত্রী দু-জনে চালায় । মোটামুটি ভালো ব্যবহার । অন্তত: মাথা থেকে এ দু:চিন্তা গেল যে, স্টক ফুরিয়ে যাচ্ছে । এখন ঠান্ডা মাথায় চিন্তা করা যাবে । কাজ করলে খারাপ লাগেনা । সব কাজ থেকে-ই শিখার অনেক কিছু আছে । যার দোকান উনার বয়স পন্চাশ এর মত হবে । সারাক্ষণ পরিশ্রম করছে । এই বয়সেও মানুষ এত কষ্ট করছে দেখলে খারাপ-ই লাগে ।
উনার দু-বাচ্চাও উনাকে স্কুলের পর সময় দেয় । চমতকার ব্যবহার । তবে এত পরিশ্রম আমি করতে পারব কিনা সেটাই চিন্তা করছি । কম করে হলেও ২০০০ এর মত আইটেম । কত রকমের যে মাংস আছে !! কত রকমের মাছ , আর কত রকমের খাবার । মানুষ যে কত কিছু খায় !! আল্লাহ মালুম !
আমার এখন এ কাজ করার পাশাপাশি আমার লাইনের চাকুরী খুজতে হবে । কিন্তু সমস্যা হচ্ছে --দরখাস্ত করার পর মাঝে মাঝে ফোন আসে কিন্তু কি যে বলে তা পুরাপুরি বুঝিনা । এটা একটা সমস্যা । কথা না বুঝলে উত্তর দিব কিভাবে ? আজকে ফোনে শনিবার যাওয়ার কথা বলল - কিন্তু কি যে পোষ্ট ছিল , তা জিজ্বাসা করতে সে বুঝেনা আমি কি বলেছি বা আর যে ঠিকানা লিখেছি তা সঠিক কিনা বুঝতে পারছিনা । বেশী জিজ্বেস করতে লজ্বা লাগে !! ভালো সমস্যা । বুঝতে পারছিনা ।
যাক , দেখি আল্লাহ কপালে কি রাখছে ?
সবাই দোয়া করবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

