সম্প্রতি অষ্ট্রেলিয়ায় একটি খবর মিডিয়ায় ঝড় তুলেছে । একটি ব্রদেল কোম্পানী অনলাইনে একটি ১৯ বছর বয়সী চাইনিজ স্টুডেন্ট মেয়ের ভার্জিনিটি অনলাইনে সেল করার জন্য বিজ্ঞাপন দিয়েছে । দাম ১৫, ০০০ হাজার ডলার । চার দিন তাকে নিয়ে যা খুশী তাই করা যাবে । ২,০০০ হাজার ডলার এডভান্স দিতে হবে । এরই মধ্যে কিছু লোক আগ্রহ প্রকাশও করেছে । এই বিজ্ঞাপনের মাধ্যমে বুঝা যায় অষ্ট্রেলিয়ায় ষ্টুডেন্ট ভিসায় আসা মেয়েদের অর্থনৈতিক অবস্হা ও তাদের নিয়ে বাণিজ্য । মেয়েটি সিডনি ইউনিতে পড়ে । মেয়েটি এই সতীত্ব প্রদানের বিনিময়ে আয় করবে অর্ধেক ৭,৫০০ আর বাকী অর্ধেক এজেন্সী নিয়ে যাবে ।
স্হানীয় কোন আইনে এসব বন্ধ করা যাবে না বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন ।
কয় দিন আগে আরেক খবর প্রকাশিত হয় যে, জনৈক জনপ্রতিনিধি এক খেলায় বাজি ধরেছিলেন যে, জিতলে প্রতিযোগীকে ইন্দোনেশিয়ার বালি যাওয়ার টিকেট কিনে দিবেন সাথে বোনাস দুইজন ভার্জিন ।
.....
এই হলো আধুনিক ও উন্নত বিশ্বের অবস্হা । যেখানে নারীর অধিকার কপচানো হয় অথচ নারীকে সেখানেই কৈাশলে পণ্য আকারে বিক্রি ও উদোম করা হচ্ছে । আইনে পতিতাবৃত্তি বন্ধ করা যাবেনা কিন্তু কোন ব্যাক্তি ও পরিবার রাজী থাকলেও বহুবিবাহ করতে পারবেনা । সেই আইন কিন্তু ঠিকই আছে । তো এটাতে নারীর অধিকার রক্ষা হলো কিভাবে ? যেখানে নারীকে ইচ্ছামত যতজন পারা যায় ভোগ করবে অপরদিকে যেখানে নারী বিবাহ করে একটি সুন্দর পরিবেশ ও সমাজের অংশ হতে চাইলেও পারবে না ।
পুরুষ কিন্তু মজা লুটছে আর অবোধ নারী পুরুষের মধুর মধুর কথা শুনে মিনি স্কার্ট পড়ে , বুক উদোম রেখে উলঙ্গ হয়ে আর পতিতা বৃত্তি করে পুরুষের মনোরন্জন করছে ।
এর মানেই কি নারী স্বাধীনতা ??
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



