আমার প্রিয় পোস্ট

অরিগামি

১৩ ই মে, ২০০৯ রাত ১১:০৮

শেয়ারঃ
0 0 0




আমার ছোটবেলায় আমি আমার নানী বাড়িতে ছিলাম। সেখানেই বেড়ে ওঠা। আমাদের আশেপাশে অনেক পাড়া-প্রতিবেশি ছিল সেই সুবাদে অনেক ছোট ছোট ছেলে-মেয়ে ছিল। আর আমরা সবাই মিলে এক সাথে খেলাধুলা করতাম। এক এক দিন এক এক রকমের খেলা।মাঝে মাঝে আমরা কাগজ দিয়ে অনেক কিছু বানাতাম যেমন নৌকা,পাখি,বল, পদ্ম ফুল সহ আরো কত কি। আমরা মনের মত যা খুশি তাই বানাতাম কিন্তু যানতাম না কাগজ ভাজ করে কিছু তৈরী করা একটা আর্ট। আর এর নাম অরিগামি।

Origami জাপানী শব্দ। 'Ori' শব্দের অর্থ ভাজ করা। আর 'Gami' শব্দের অর্থ কাগজ। Origami অর্থ হল কাগজ ভাজ করার পদ্ধতি। Origami প্রথম অথবা দ্বিতীয় শতাব্দীতে চীনে শুরু হয়েছিল তারপর ষষ্ঠ শতাব্দীর সময় জাপান প্রসারিত হয়। বলতে গেলে জাপানীরাই Origami কে এতদুর নিয়ে আসে। ছোট থেকে বড় সব রকম অনুষ্ঠানে অরিগামির ব্যবহার হত। তৎকালীন সময় সবার মাঝে অরিগামি খুব জন প্রিয় হয়েছিল, এটা কোনও বিষয় ছিলনা তারা সমৃদ্ধ অথবা দরিদ্র ।

তৎকালীন শতকে অরিগামি তৈরী করার জন্য কোনও লিখিত দিকনির্দেশনা ছিলনা। পরবর্তীতে দিকনির্দেশনা উৎ‍পাদন এবং শিক্ষা প্রদান করা হয়েছিল তারপর তার প্রথম বই প্রকাশ করা হয়। অরিগামি শিল্পটি পরে জাপানী জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়েছি।

১৭৯৭সালে How to Fold 1000 Cranes
নামে প্রথম একটি বই প্রকাশিত হয় অরিগামির উপর। সারস ভাজ করার পদ্ধতি নিয়ে বইটি লেখা হয়। সারস জাপানে একটি পবিত্র পাখি হিসাবে বিবেচিত। তখনকার সময় মনে করা হত যে ব্যক্তি ১০০০ সারস পাখি বানাবে তার একটি ইচ্ছা পূরণ হবে।

Window on Midwinter
নামে আরো একটি বই প্রকাশিত হয় ১৮৪৫ সালে, যেখানে আন্দাজ ১৫০ অরিগামি তৈরীর নমুনা দেয়া ছিল।এই বইটি ব্যাঙের মডেল উপস্থাপন করেছিল যা খুব ভাল পরিচিত লাভ করে।

শুধু জাপানেই নয়, আফ্রিকার মোর জাতি যখন অষ্টম শতাব্দীতে স্পেনে যুদ্ধ করতে আসে তখন তাদের সাথে কাগজ ভাজ করার পদ্ধতি তাদের সাথেই নিয়ে আসে। মোর জাতি জ্যামিতিক আকারে কাগজ ভাজ করে অরিগামি তৈরী করত। কারণ মোর জাতিদের ধর্মে কোন পশু-পাখির আকারে কিছু তৈরী করা নিষেদ ছিল। স্পেন থেকে পরে কাগজ ভাজ করার এই পদ্ধতি (অরিগামি) দক্ষিন আমিরেকাতে পরিচিতি পায়। তারপর ইউরোপে এবং পরে আমিরেকাতে এর প্রচলন শুরু হয়।

বর্তমানে অরিগামি জনপ্রিয় একটি শিল্প। পৃথিবীর সব জায়গাতেই অরিগামি তৈরীর শিল্পী আছে। জাপানের Akira Yoshizawa কে আধুনিক অরিগামির পিতা বলা হয় তার অত্তাধুনিক কাগজ ভাজ করার পদ্ধুতি উদ্ভাবনের জন্য। তিনিই অরিগামির কিছু বিশেষ পদ্ধুতি তৈরী করেন এবং তা লিখিত আকারে প্রকাশও করেছেন যা বর্তমান বিশ্বে সবার কাছে জনপ্রিয় হয়েছে।

দিন দিন অরিগামি অনেক জনপ্রিয় হয়েছে এবং এর ব্যবহারও অনেক বেড়েছে ।






 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অরিগামি ;
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ দুপুর ১২:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই মে, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১৩ ই মে, ২০০৯ রাত ১১:১৪
মনজুরুল হক বলেছেন:

এ্যাই মেয়ে! তুমি তো দাঁভাঙ্গা প্রবন্ধ লিখে ফেলেছ! বলেছিলাম না, একদিন দেখবে ঠিকই ছুটছাট কবিতার চেয়েও ভাল কিছু তোমার হাত দিয়ে বেরিয়ে আসবে!


কাজের ঝামেলা শেষ হয়েছে?
ভাল আছ আশা করি।
১৩ ই মে, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মনজু ভাই :) আমি তেমন কিছুই করিনি, বেশ কিছু লেখা পড়েছিলাম ওরিগেমির ওপর। মনে হল এটা নিয়ে কিছু লেখা যায় আর তাই সবার সাথে তা শেয়ার করলাম। এইতো আর কিছুনা। :)

৩. ১৩ ই মে, ২০০৯ রাত ১১:২৮
অনন্ত দিগন্ত বলেছেন: ছোটবেলায় আমার ছোটমামা কাগজ দিয়ে এমন অনেক কিছু বানানো শিখিয়ে ছিলেন ... এখন আর তেমন মনে নাই, তবে মাঝে মাঝে নৌকা, বল এসব বানিয়ে দেই এখানের বাচ্চাদের কে ... আপনার লেখাটি পড়ে আবার সেই ছোটবেলার দিন গুলোর কথা মনে পড়ে গেল ... ভাল থাকবেন ।
১৩ ই মে, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: ওরিগেমির বই পাবেন নেটে, চাইলেই তা দেখে দেখে আবার বানাতে পাবেন অনেক কিছু :)

ধন্যবাদ আপনাকে আর আপনিও ভা ল থাকবেন।..:)

৪. ১৩ ই মে, ২০০৯ রাত ১১:২৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কাগজ দিয়ে ছোতবেলা থেকেই প্লেন, পাখি, নৌকা বানাতে পারতাম...মনে হয় সবাইই পারে এই কয়েকটা কাম।
১৩ ই মে, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: ঠিক বলেছেন। :)

৫. ১৩ ই মে, ২০০৯ রাত ১১:৩১
ভিয়েনাস বলেছেন: ভাল লাগলো এবং কিছু জানা হল । ছোট বেলায় কাগজ দিয়ে শাপলা আর নৌকা বানাতে পারতাম , এখন ভুলে গেছি ।
১৩ ই মে, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: শিখতে চান???

৬. ১৩ ই মে, ২০০৯ রাত ১১:৩৩
সৌম্য বলেছেন: নৌকাও বানাইতে পারি না। :(
হাতিটা অনেক পছন্দ হইছে। আমারে বানায়া দেয়া লাগবো।
১৩ ই মে, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: নৌকা বানাইতাম ফারি, দিতাম নি :) ??? হাতি বানাইতাম ফারি না :( আপসুস

১৩ ই মে, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: জ্বী বেশ মজার ব্যপার।

১৩ ই মে, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: তাই নিহি??? ভালা ভালা :) আমারে কয়ডা বানায় দেনচাইন দেহি।

৯. ১৪ ই মে, ২০০৯ রাত ১২:১৪
চিকনমিয়া বলেছেন: হ আফা, কতা হাচা, পাখি, নৌকা, শাপলা ফুল, ঝুড়ি এইডি বানাইতাম পারি:)
খেক খেক খেক:)
১৪ ই মে, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: বানায় দেন তাইলে :)

১০. ১৪ ই মে, ২০০৯ সকাল ১০:০৩
দুরের পাখি বলেছেন: উচ্চারণটা অরিগামি

ওরিগেমি না ।

অরু > ভাঁজ করা
কামি > কাগজ

অরু থেকে অরি
অরি+কামি > অরিগামি (সন্ধির নিয়ম)
১৪ ই মে, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

১১. ১৪ ই মে, ২০০৯ সকাল ১০:০৯
তনুজা বলেছেন: ওয়াও!! প্রিয়তে রাখলাম
১৪ ই মে, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: আচ্ছা..........

১২. ১৪ ই মে, ২০০৯ সকাল ১০:৩১
ঘাসফুল বলেছেন:

দারুন্তো !!! তবে আম্রাও টুকটাক (দুধ-ভাত টাইপের) পারি :)
১৪ ই মে, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: আমিও :)

১৪ ই মে, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ১৪ ই মে, ২০০৯ রাত ১১:৪১
তারার হাসি বলেছেন:
ছোটবেলায় কত কিছু বানাতাম, নৌকা, মাছ, বিড়াল, কুকুর, রান্নার পট, গোলাপ, হাতপাখা, শুধু জানতাম না এর নাম অরিগামি।
মজার পোস্ট, সুন্দর পোস্ট!
জানার কোন শেষ নাই।
১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ঠিক বলেছ আপু। জানার আসলেই কোন শেষ নাই। তোমাকে আরো একটা মজার কথা বলব পরে ;)

১৫. ১৬ ই মে, ২০০৯ সকাল ৭:৪৭
ফা্রুক হাসান বলেছেন: ও গেনকি দেসকা? (জাপানীজ ভাষায়- ভালো আছেন?)
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: জ্বী ভাল আছি :)

১৬ ই মে, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য :)

১৭. ১৭ ই মে, ২০০৯ সকাল ৮:২৩
ফা্রুক হাসান বলেছেন: আপু, কেমন আছেন? যদি সময় পান, তাহলে নিচের লিন্কটা একটু দেখবেন... ভালো থাকবেন...

Click This Link
১৭ ই মে, ২০০৯ সকাল ৮:৪২

লেখক বলেছেন: ভাল আছি :) আপনি কিমন আছেন?.......... দেখলাম আপনার স্কেচ। অনেক সুন্দর হয়েছে। আরো চেষ্টা করুন আরো অনেক ভাল হবে।

১৮. ১৭ ই মে, ২০০৯ সকাল ৮:৪৯
ফা্রুক হাসান বলেছেন: আমি ভালো নেই... খুব দেশ-এর কথা মনে পরছে...। বাবা, মা-কে দেখতে ইচ্ছা করছে খুব...। কিন্তু কোন উপায় নাই। আগামী সপ্তাহে একটা ফাইনাল পরীক্ষা, কিন্তু একদম পড়তে ইচ্ছা করছে না। কিছু ভালো লাগছে না...
১৭ ই মে, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: আমারও পরীক্ষা কিন্তু এখনও কিছুই পড়া হয়নি..:(

মন খারাপ করবেন না। এক সপ্তাহের জন্য চিন্তা করুন আপনি আপনার বাবা-মার কাছেই আছেন। কষ্ট করে পরীক্ষাটা দিয়ে দিন।

১৯. ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:১৩
ফা্রুক হাসান বলেছেন: সকাল থেকে শুধু আড্ডা দিচ্ছি... একদম পড়তে ইচ্ছা করছেনা।
১৭ ই মে, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: খুব খারাপ, সময় মত পড়া উচিৎ।

২০. ১৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
ফা্রুক হাসান বলেছেন: খুব ভালো একটা খবর আছে... ওসাকাতে ৯ জনকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত, তাই ওসাকা ইউনির্ভাসিটি বন্ধ ৭ দিনের জন্য। অন্তত: ৭ দিন আর পরীক্ষা হবে না...। খুব মজার না...???
১৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: এটা মোটেও ভাল খবর না। আপনারতো উচিৎ সাবধানে থাকা তার সাথে সবাইকে সাবধান করা এই সোয়াইন ফ্লু ব্যপারে।

২১. ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:১৫
ফা্রুক হাসান বলেছেন: কেমন আছেন? আজ সকালে খবর পেলাম সম্পূর্ণ জাপানে ৪৪ জন আক্রান্ত, আর ওসাকায় ১৮ জন। এই ১৮ জনের সবাই স্কুল ছাত্র। ১ জন আবার আমি যে শি (মানে মহল্লা) -তে থাকি সেই শি-র ই ছাত্র। ভয় তো পাচ্ছিই... আতংকেও আছি। এখানে আমাদের একটা গ্রপ মেইল আছে। কাল রাত্রে, ওই গ্রপ মেইলে Swine Flu Protection and Prevention নিয়ে একটা পোষ্ট দিয়েছি।

আপনার পড়াশুনার খবর কি???
১৮ ই মে, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: পড়াশোনা (লাটে উঠছে) হচ্ছে না

২২. ১৮ ই মে, ২০০৯ সকাল ১১:১২
ফা্রুক হাসান বলেছেন: কেন??? একটা কমপ্লিট দিন রেস্ট নিয়ে পড়া শুরু করুন, দেখবেন পড়া হবে...
২৩. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪৩
সাদাচোখ বলেছেন: এত তত্ত্ব জেনে লাভ নাই। বানাতে পারলে কিছু বানিয়ে পোষ্ট দেন। এতে পোলাপানরা ভাল মজা করতে পারবে।

আমি একটু চেষ্টা করছিলাম। দেখতে পারেন " কাগজের খেলনা (বিচ্ছু!!!) "

আর এখানে অরিগামির উপর অনেক ভিডিও পাবেন
১৯ শে মে, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: বানাতে পারি অনেক কিছুই কিন্তু এখন ব্যস্ত সময় যাচ্ছে আমার। এক সময় সব কিছু বানিয়ে একটা পোষ্ট দিব আশা করি।

আপনাকে ধন্যবাদ। ভিডিওর লিংকটা আমার কাছে ছিল আগে থেকেই।

২৪. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৩
চরণ দাস বলেছেন: রোবো বলিয়া কি মানুষ নয়?

১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: ভালইতো :P রোবোটেরও সাধ আল্লাদ আছে :)

২৫. ২০ শে মে, ২০০৯ সকাল ৯:৫১
রাকিব বলেছেন: অরিগমি সর্ম্পকে কিছু টিপস দিয়েন।
২১ শে মে, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: আচ্ছা দিব।

২৬. ২২ শে মে, ২০০৯ দুপুর ১:৩২
শান্ত কুটির বলেছেন: হুম পড়লাম দেখলাম ধন্যবাদ। আপনার স্কেচ নিয়ে দ্বিতীয় অধ্যায় কোথায়? খুজতাছি
২৩ শে মে, ২০০৯ সকাল ৮:১৫

লেখক বলেছেন: দ্বিতীয় অধ্যায় এখনও লেখা শুরু করিনি। আশা আছে খুব জলদি দিব।

২৮. ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
ফা্রুক হাসান বলেছেন: কোন খবর নাই যে... স্কেচ-এর পোস্টের অপেক্ষায় পায়ে শিকড় হয়ে গেল...
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: দুই মাস অপেক্ষা করুন আবার লেখা আসবে স্কেচের........:)

২৯. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৬
বাবুনি সুপ্তি বলেছেন: আপু খুব ভাল লাগল। শোকেজে তুলে রাখলাম :)
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

 

মোট সময় লেগেছে ০.৯৮২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম আফসানা রুবাইয়াত। জন্ম সূত্রে আমি ঢাকার মেয়ে কিন্তু থাকি চট্টগ্রামে। বাবা, মা আর আমার ছোট্ট ভাই নিয়ে আমাদের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই