উবুন্টু এক্স-পির চাইতে ভাল কিন্তু নতুন ব্যবহার কারীদের জন্য মাঝে মাঝে কিছু সমস্যা পরতে হয় যেমন আমি পরেছি। সাহায্যা চাই।
সমস্যা সমূহ : -
১. উবুন্টুতে ভার্চুয়াল উইন্ডোজ ইনস্টল করার সময় এক পর্যায় ইউজার আইডি এ্যাড করার প্রয়োজন পরে। ---> এই ইউজার আইডি কি?? ঐখানে কি লিখতে হবে ইউজার আইডি এ্যাড করার সময়?
২. ইয়াহু বা স্কাইপিতে ভয়েজ পাওয়া যাচ্ছেনা ---> কি করলে ইয়াহু অথবা স্কাইপিতে ভয়েজ পাএয়া যাবে?
৩. বাংলা বা ইংরেজী ফন্ট কি করে ইন্সটল করা যায়?
৪. আমার কি বোর্ড বিজয় কি বোর্ড। আমি বল্গে যেমন করে বাংলা লিখি ঐ রকম করে উবুন্টুতে কেন লিখতে পারি না?
যেমন:- আমি যদি লিখতে চাই আমার তাহলে আমাকে প্রথমে G F M F Vচাপতে হয়, এর পর আমার লেখা আসে(বিজয় লেআউট)। কিন্তু উবুন্টুতে AMAR চাপতে হয় আমার লেখার জন্য আর [ামার] লেখাটা এরকম দেখায়। এই সমস্যার সমাধান হবে কি করে? আমি এখন বিজয়ে জে রকম করে টাইপকরি উবুন্টুতেও ঐরকম করে বাংলাতে টাইপ করতর চাই।
সাহায্য চাই।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


