আমাগো শহরে মাঝে মাঝেই তাবলীগের জামাত আসে।আর এগো কাম কি তা তো আপনেরা কম বেশী সগলেই জানেন। তো গত শনিবারে বিকালে গ্যারেজের সামনে বারবিকিউ বানাইতেছিলাম। সাথে আরও কিছু পোলাপান ছিল। তারমধ্যে কয়েজন ছিল টিন এজার।
তো, তাবলীগের ভাই জানেরা আইসা এইডা সেইডা কইয়া শেষে কয় এখন যদি তুমরা গরীব মানুষ গো ১ প্লেট খাবার দান কর তাইলে বেশেতে ৭০ প্লেট খানা পাইবা, এই কথা শুইনাই এক টিন এজার লাফ দিয়া কয়, আমার তো ৭০ প্লেট খানার দরকার নাই, এত খানা দিয়া আমি কি করুম? আমার এক প্লেট হইলেই হইব।
আমি ও কয়েকজন দিছি খেক কইরা হাইসা।
জামাতের লুকেরা কয় বাবা রক্ত গরম বলে বুঝতাছো না, পরে ঠিকই বুঝবা??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

