প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া নিয়ে সংবাদপত্রে স্বনামে-বেনামে নিবন্ধ লেখা হচ্ছে। সে জন্য বিদ্যুৎ বিভাগকে বলেছি, এরপর যে-ই লিখবে সঙ্গে সঙ্গে তার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিবেন। এটা কোন সভ্য প্রাধান মন্ত্রীর কথা হতে পারে ? তিনি এই কথার মাধম্যে বাক স্বাধীনতাকে হত্যা করলেন এ জন্য জনগনের আদালতে তার বিচারের মুখোমুখি করা উচিৎ । তার কয়েক টি শ্লোক শুনে আমি চমকিত হইলাম নাকি পুলকিত হইলাম তা বুঝিতে পারিলাম না “দেশের অর্থনীতি ভালো আছে” “দেশে তারল্যসংকট নেই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন, টাকা নেই, টাকা নেই। টাকা থাকবে না কেন? মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স নবায়ন করে আমরা হাজার কোটি টাকা পেয়েছি। কয়েক মাস পর আরও কয়েক হাজার কোটি টাকা আসবে।’ “‘কেউ কেউ বলছে, দেশের অর্থনীতির সর্বনাশ হয়ে গেছে। আমি আশ্বাস দিতে চাই, দেশের অর্থনীতি ভালো আছে। বিশ্বব্যাপী উন্নত দেশগুলোকে মন্দা মোকাবিলা করতে হচ্ছে। আমাদের সে রকম মোকাবিলা করতে হচ্ছে না। আমরা অর্থনীতিকে যথেষ্ট সচল রাখতে পেরেছি। আমাদের সীমিত সম্পদের মধ্য দিয়েই দেশের অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করে যাচ্ছি।’
তিনি ৪-৫ হাজার কোটি টাকা দিয়ে দেশ চালাতে চাচ্ছেন এই টাকাতো তার কয়েক জন মন্ত্রীর পকেট ভরাতেই যাবে । দেশের অর্থনিতির অবস্থা যে খারাপ হবে তা লিবিয়া যুদ্ধের সময় বুঝা উচিৎ ছিল তিনি তখন চিন্তিত না হয়ে অনেক খুশি হয়ে ছিলেন কারন তার পিতা হত্যাকারিকে সাহায্যকারি গাদ্দাফির পতন হবে । তিনি কি জানতেন না প্রায় ৭০ হাজার থেকে ১ লক্ষ লোক দেশে ফিরে আসলে কি হবে দেশের। সবার কাছে আবেদন এই সব অদূরদর্শি লোকজন কে আর ক্ষমতায় বসাবেন না । কারন তারা ভবিষ্যত নিয়ে চিন্তা করে না করে শুধু অতীত নিয়ে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


