somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিজিত কুন্ডুর মর্ফলোজি

২৩ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নমুনা-১

তৃষ্ণা মেটে না
তোমার শহরে দিনে দুই শত বিশ কোটি লিটার জলের চাহিদা রয়েছে
ইতোমধ্যে কারো কারো হৃৎপিন্ড উল্টে গেছে
কিছুই করছে না সরকার
আমিও অপারগ
পৃথুলা নিতম্বের কাছে ভিক্ষার্থী চিরদিন
হস্তমৈথুন ব্যতিরেকে জগতে আর কিছুই শিখিনি

আমায় ক্ষমা করো আরতি
বুড়িগঙ্গার জল নিয়ে কিছুই বলার নেই আমার
তুমি পরিবেশবাদী হলে একখানা বিশুদ্ধ উনুন নিয়ে এসো
শীতলক্ষা ভেদ করে গভীরে ঢেলে দেবো হিমায়িত আগুন
----------------------------------------------------------------------------------

নমুনা- ২

টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছি। কাল সারারাত উজিরিস্তানে ছিলাম। দক্ষিণ পরগনায় আমার সঙ্গী হয়েছিল অজস্র ডানাঅলা চাঁদ।

বস্ত্রহীন আলো ও কম্পন সঙ্গে করে এসেছি। বাসের জন্য দাঁড়িয়েছি। বাসের বদলে ঝাঁকে ঝাঁক মানুষ আসে। জগতের সব মানুষ কি তবে মিরপুরে থাকে?

রাজপথে ঘুরে ফিরে বয়স্ক বনের ছায়া... ঘোড়া ও সিংহধ্বনি চুরমার করে টয়োটা করোলা চলে যায় গুলশানের দিকে। বাস চলে আসে। বাস আমায় চড়ে বসে। আমিও বাসের দোতলায় চড়ি।

বিদ্যুত চলে গেলে অন্ধকার হয় দেলোয়ার ট্রেডার্স। অন্ধ রাজকন্যার ঘরে তুমি কি কয়েকটি কৃষ্ণবাতি জ্বালিয়ে এসেছো? দেলোয়ার তুমি কেমন আছো?

এই বাস থেকে আমি আর কোনদিন নামবো না। বাইরে যানজট, কনডমের খোসা। বাইরে কবি ও কুকুরসহ পরজীবী বুদ্ধিজীবীদের হাট ভাসমান...
এই বাস থেকে আমি আর কোনদিন নামবো না।

আমি তো দক্ষিণের মানুষ। এই অন্ধকার ছাড়া আমার জীবনে আর কোনো পূর্ণতা নেই। গতি ও বস্তুর ঘনত্বে প্রায় এককোটি বছর ধরে বসে আছি আমি আর কয়েকটা মাছি...
----------------------------------------------------------------------------------

নমুনা- ৩
বেতারে শুনলাম- বাংলা কবিতার জাহাজ দুবলার চরে আটকা পড়েছে। অসহায় মাইকেল কালিদাস আর রবীন্দ্রনাথ ঠাকুর। জাহাজের ডেক হতে লাফিয়ে লাফিয়ে আত্মহত্যা করছেন জীবনানন্দ আর সুধীন্দ্রনাথ দত্ত। আমি কালাচানপুর হতে সোহরাবকে খবর দিয়েছি। কোথায় অনন্ত দশকের কবি? কোথায় উদ্ধারকারী জাহাজ বিবি মরিয়ম?

আমরাও যাব। আমাদের এলাচের বনে বহুদিন পর কুসুম ফুটেছে। কাপ্তাই বিদ্যুতকেন্দ্রে বহে দক্ষিণা বাতাস। আজ নতুন করে আমরাও পাশা খেলবো। ধানমণ্ডিতে দাওয়াত খেতে যাবো।

ওরা সবাই উদ্ধারে গেছে, যাক।
মুনা, আমি কিন্তু সবগুলো জাহাজ মাথার ভেতরেই ডুবিয়ে দিয়েছি।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ সকাল ৭:২৩
৬৫টি মন্তব্য ৬১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×