একটা ডিজিটাল ক্যামেরা কিনব বলে ঠিক করেছি। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে। কাজেই সামুতে আমার জানা সমস্ত ডিজিটাল ক্যামেরা বিষয়ক পোষ্ট খুঁজে দেখলাম। কিছু কিছু পোষ্ট পেয়েছি যাতে ডিজিটাল ক্যামেরা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা ক্যামেরা কেনার আগে অবশ্যই জানা উচিত।
যাহোক আমার এ পোষ্ট দেয়ার উদ্দেশ্য হল সাম্প্রতিক ডিজিটাল ক্যামেরা সম্পর্কে ধারনা পাওয়া।
আমার নিচের সাধ ও সাধ্যের ক্ষমতা অনুসারে ব্লগারদের কেউ কোন তথ্য বা ধারনা দিলে কৃতজ্ঞ থাকবঃ
১। ক্যামেরাটি কমপক্ষে ১০ মেগাপিক্সেল হতে হবে
২। সবোর্চ্চ আইএসও ১৬০০ এর বেশি হতে হবে
৩। শাটার স্পিড ও ফ্ল্যাশ লাইট ভাল হতে হবে
৪। ব্যাটারি অবশ্যই রিচার্জেবল লিথিয়াম আয়নের হতে হবে (ইউএসবি চার্জিং সুবিধা থাকলে আরো ভাল)
৫। ক্যানন ব্র্যান্ড আমার পছন্দের (এরপর কোডাক>সনি>নিকন)
৬। বাজেট ১৫,০০০/= (দুই-এক টাকা হাজার এদিক ওদিক করা যেতে পারে)
মতামতের অপেক্ষায় রইলাম.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



