somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ লাভ ষ্টোরি (Love Story)

১০ ই মে, ২০১০ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লাভ ষ্টোরি (১৯৭০) আর্থার হিলার (Arthur Hiller) পরিচালিত একটি রোমান্টিক-ড্রামা ছবি এবং আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট (American Film Institute) এর সর্বকালের সেরা রোমান্টিক সিনেমার তালিকায় এর স্থান ৯ নম্বরে। ছবিটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের বোসটন, ম্যাসাচুসেটস এবং নিউইয়র্কে।

কাহিনী সংক্ষেপ
উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট অলিভার ব্যারেট (Ryan O Neal) প্রেমে পড়ে জেনিফার ক্যাভেলেরি (Ali MacGraw) নামের মধ্যবিত্ত পরিবারের এক প্রানচঞ্চল ও উচ্ছ্বল তরুণীর। গ্রাজুয়েশন শেষ করার পর অলিভার তার পিতার ইচ্ছার বিরুদ্ধে জেনিফারকে বিয়ে করে এবং একারনে পিতার সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়।

পিতার অর্থনৈতিক সাহায্য ছাড়া তরুন দম্পতি আর্থিক অস্বচ্ছলতার সম্মুখীন হয় এবং ৩য় শ্রেণীতে গ্রাজুয়েশনের পর অলিভার নিউইয়র্কের স্বনামধন্য ল' ফার্মে একটি ভাল চাকুরী পায়। আর্থিক স্বচ্ছলতা আসার পর ২৪ বছর বয়সী দম্পতি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সন্তান না হওয়ায় তারা চিকিৎসকের শরণাপন্ন হয়। এবং সেখানেই আচমকা ধরা পড়ে জেনিফার গুরুতর অসুস্থ; সে ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত।

চিকিৎসকের উপদেশমত জেনিফারকে কিছু না জানিয়ে অলিভার "স্বাভাবিক" জীবন যাপন করতে চাইলেও জেনিফার ডাক্তারের কাছ থেকে তার অসুস্থতার বিষয়টি জানতে পারে। এরইমধ্যে ক্যান্সার থেরাপির জন্য অনেক টাকার প্রয়োজন হয়। টাকার ব্যবস্থা না করতে পেরে, জেনিফারের অসুস্থতার খবর গোপন রেখে অলিভার বাধ্য হয় তার বাবার কাছ থেকে টাকা ধার করতে।

হাসপাতলে শুয়ে শুয়েই জেনিফার তার বাবার সাথে তার নিজের অন্ত্যোষ্টিক্রিয়ার ব্যাপারে আলোচনা করতে থাকে। আর অলিভারকে অনুরোধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে। আলিঙ্গনরত অবস্থায় অলিভার তার প্রিয়তমাকে হারায়।

বিয়োগাত্মক মুভি হলেও রোমন্টিক মন মানসিকতার সকলের কাছে ভাল লাগবে। বিশেষ করে বরফ আচ্ছাদিত মাঠে দুই প্রেমিক-প্রেমিকার বরফ নিয়ে দুষ্টমি আর ছেলেখেলার মুহুর্তটি মনে রাখার মত। আর মুভির থিম সঙ্গীত তো একাডেমি এওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত (যা এখনও অনেকের মোবাইলে রিংটোন হিসেবে শোনা যায়)

মুভিটিতে একটা জনপ্রিয় উক্তি আছে--- Love means never having to say you're sorry
উক্তিটি আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট এর ১০০ বছরের সেরা ১০০ উক্তির মধ্যে ১৩ তম স্থান পেয়েছে।

লাভ ষ্টোরি ১৯৭০ সালে সাতটি বিষয়ে একাডেমি এওয়ার্ডের নমিনেশন পায় এবং পুরস্কার পায় একটি বিষয়ে (বেস্ট মিউজিক)

ছবির টুকিটাকি

পরিচালকঃ
আর্থার হিলার (Arthur Hiller)
ছবির ধরণঃ
ড্রামা এবং রোমান্স
মূল চরিত্রঃ
অলিভার ব্যারেট (Ryan O Neal)
জেনিফার ক্যাভেলেরির (Ali MacGraw)
ছবির দৈর্ঘ্যঃ
১ ঘন্টা ৪০ মিনিট
ছবি মুক্তির তারিখঃ
১৭ ডিসেন্বর ১৯৭০

ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১০ রাত ১০:১৯
৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×