somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় নারীর মন...

১৮ ই জুন, ২০১০ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





দীর্ঘ সাত বছর প্রেমের পর শুভ পরিণয়। সাত বছর একটা "মানুষ"কে চেনা হয়ত সম্ভব, কিন্তু "নারীর মন"??...মনে হয় সাত জনমেও চেনা সম্ভব নয়। অনেকদিন পর আবার উপলব্ধি করলাম ব্যাপারটা।

সপ্তাহে দুইদিন ছুটি আমার। শুক্র, শনি--এই দুইদিন খাওয়া, ঘুম, মুভি আর অনলাইনের জন্য বরাদ্দ রাখি। আজ শুক্রবার দুপুরের লাঞ্চ করে আরামে ঘুমুতে যাচ্ছি (জার্মানির খেলা দেখব বলে) এমন সময় আমার সহধর্মিনী ঘোষণা করলো তাকে নিয়ে বিকেলে মার্কেটে যেতে হবে। কারন তার দাবী অনুযায়ী বিয়ের পর আমি নাকি কোন কিছুই তার জন্য নিজে থেকে কিনে আনিনি। গুরুতর অভিযোগ। অবশ্য তার দাবী আংশিক হলেও সত্য। যদিও তার কাছে হাজারবার স্বীকার করেছি যে আমি আর সবার মত একা একা মার্কেটে ঘুরে মেয়েদের জামা-কাপড় কিনতে পারিনা। তবুও যত দোষ নন্দ ঘোষ। ....যাই হোক বউয়ের ঘোষণা শুনে ঘুমুতে যাওয়ার সময় মনে মনে বললাম---আল্লাহ, আজ যেন বিকেলে বৃষ্টি হয়; যেন ঢাকা শহর শুধুমাত্র বিকেলের জন্য তলিয়ে যায়। কিন্তু শকুনের দোয়ায় যে গরু মরেনা তার প্রমাণ পেলাম বিকেল বেলার ঝলমলে রোদ দেখে।...বের হলাম বউকে নিয়ে। গেলাম বনানী ১১ নাম্বার রোডে। এইখানে নাকি অনেক "সুন্দর সুন্দর" "জিনিস" পাওয়া যায়। তার কোন এক বান্ধবী নাকি তাকে এ "সুসংবাদ" জানিয়েছে। ধন্যবাদ তাকে।

পাক্কা ৩ ঘন্টা ধরে আমাকে বাঁধা গরুর মত পিছনে পিছনে হাঁটিয়ে একখান জামাকে নিজের পছন্দ হয়েছে বলে ঘোষণা করল। আমি গা ঝাড়া দিয়ে উঠলাম। তাড়াতাড়ি বিল মিটিয়ে দিয়ে বের হয়ে এলাম...মতিগতি পাল্টানোর আগেই।

জামা কেনার পর আমার মাঝে "রোমন্টিকতা" B-) জেগে উঠল। বউকে বললাম তাকে কাবাব খাওয়াব। বউ সরু চোখে তাকাল। আমার মতিগতি বোঝার চেষ্টা করছে। কারন বিয়ের পর আমি নাকি বাইরের এক গ্লাস পানিও তাকে খাওয়াইনা (আমার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ তার)।

তাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। এবং রেস্টুরেন্টে ঢুকার কারনেই জীবনের আরেকটি ধ্রুব সত্য আরেকবার জানলাম। রেস্টুরেন্টে পাঁচ মিনিটও বসিনি এমন সময় বীরদর্পে সে ঘোষণা করল---নতুন জামা এখন তার আর পছন্দ হচ্ছে না; পাল্টাতে হবে!! আমি চোষে লোভনীয় কাবাবের বদলে সর্ষে ফুল দেখতে লাগলাম...পাঁচ মিনিটের মধ্যেই তার মনে কত পরিবর্তন! এত ঘুরাঘুরি করে পছন্দ করার কয়েক মিনিটের মধ্যেই তা অপছন্দ! যদি বাসায় নিয়ে গায়ে দেবার পর অপছন্দ হত তবুও কথা ছিল।

...হায় নারী মন! কত খুটিনাটি বাছ-বিচার করে জামা কিনল অথচ পাঁচ মিনিটও মন টিকল না। সাথে সাথে তার সাথে উঠে গিয়ে জামা পাল্টিয়ে নিয়ে এলাম এমন এক জামা যেটাকে সে ৩ ঘন্টা আগেই প্রথম দোকানে দেখেছে!!! তাহলে এতক্ষন হন্টনের কারন কি??

...আরেকবার বুঝলাম, এই হল নারীর মন.....স্বয়ং আদম (আঃ) পর্যন্ত যার কাছে ঘোল খেয়ে গিয়েছিল!! আর আমি তো কোন নস্যি......



অ.ট পরেরবার রেস্টুরেন্টে ঢুকে সময়ের অযুহাতে কাবাব পার্সেল করে বাসায় এনেছি; পাছে আবার কখন মন পরিবর্তন হয়ে যায়!!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১০ রাত ১০:২৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×