গত ১৯শে ডিসেম্বর এ টি এন বাংলা ইউকে তে একটি টক শোতে অংশ নেই আমি এবং আমার প্রতিপক্ষ ছিলেন জামাতের লন্ডন সমন্বয়ক জনাব নজরুল ইসলাম। অনেকেই সেই টকশো'র সম্পূর্ণ ভিডিওটি দেখতে চেয়েছেন। যারা যারা অনুষ্ঠানটি দেখতে চেয়েছেন, তাদের জন্য ইউ টিউব থেকে প্রাপ্ত উক্ত প্রোগ্রামের ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি।
প্রথম, অংশঃ
দ্বিতীয় অংশঃ
তৃতীয় অংশঃ
এক ঘন্টা ১৫ মিনিটের অনুষ্ঠানটিতে বিজ্ঞাপন বিরতি-ই হয়েছে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। খুব একটা কথা বলতে পেরেছি, তা নয়। তবে এদিন যা বলতে পারিনি, সেসব তো আপনাদের সাথে ব্লগে, মন্তব্যে সব সময়ই শেয়ার করি, করেছি। তবে এই প্রোগ্রামটি উল্লেখযোগ্য কয়েকটি কারনে, সেগুলো হচ্ছে, এই অনুষ্ঠানে জামাতের প্রতিনিধি তথা নিজামীর জামাই স্বীকার করে নিয়েছেন যে, তার দল মহান মুক্তিযুদ্ধে তাদের স্বাধীনতাবিরোধী কার্যক্রমের জন্য অনুতাপ করেন না, এবং এও বলেছেন যে, তারাই নাকি যুদ্ধাপরাধীদের বিচার করবেন। আসলেই কিছু বলার নেই। ভুল আইনের ব্যখ্যা, ঠিকমতো আইন না বুঝতে পারা এবং না বুঝবার পরেও সেগুলো নিয়ে মুচড়া-মুচড়ি করে ক্রমাগত সময় নষ্ট করা এবং পুরোনো কাসুন্দি "এই আইন আন্তর্জাতিক নয়" এর ভাঙ্গা রেকর্ড বাজানো...সব মিলিয়ে জামাতের অবস্থা যাচ্ছে তাই...
মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।" তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন