somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধোপাগু্ল, কালাগুল্‌ হয়ে মন্ত্রীর রাতারগুল ভ্রমণ

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপরের ছবিটা দেখে খানিকটা চমকানোর কথা । আমি নিজেও চমকাই ছিলাম । এই এলাকার মানুষ রাতারগুলকে সুন্দরবন নামেই চিনে । এমনকি আপনি যখন সিলেট থেকে রাতারগুল যেতে চাইবেন তখন সি এন জি ড্রাইভার নিশ্চিত হবার জন্য আপনাকে জিজ্ঞেস করবে "সুন্দরবন যাবেন তো, ২০০ টাকা ভাড়া , আর কোন কথা হইবো না। " B-) B-) B-)
আপনি আবার ২০০ টাকায় খুলনার সুন্দরবন যাইবার স্বপ্ন দেইখেন না । :p

ঢাকা থেকে দুইটা ফ্রেন্ড আসছিলো । আমি যেহেতু বন্ধুদের মধ্যে একমাত্র সিলেটি, স্বাভাবিক ভাবেই আমার উপর দায়িত্ত পরেছিলো ওদেরকে সিলেট দেখানো । 8-|
রাতার গুল আমি নিজেও আগে যাই নি, তাই ঘুরার জায়গা হিসেবে রাতার গুলকেই প্রথমে বেছে নিলাম । ;)
সকাল ৯ টার মধ্যেই আমরা ৬ বন্ধু রাতারগুল গিয়ে পৌছালাম । খুব তাড়াতাড়িই বুঝতে পারলাম এই এলাকার মানুষ কেনো একে সুন্দরবন বলে ।


পুড়াই সুন্দরবনের কার্বন কপি । তবে সাপ, কয়েক রকম পাখি, আর বান্দর ছাড়া আর কোন প্রাণীর দেখা পাবেন না। :(


এই হলো সেই রাতার ( আঞ্চলিক ভাবে মুক্তার / মুক্তা গাছ নামে পরিচিত ) গাছ যার জন্য জায়গাটার নাম রাতারগুল হয়েছে ।


রাতারগুল বাংলাদেশের একমাত্র স্বাদু পানির প্লাবিত জলাভূমি (swamp Forest)। বছরের সাধারণত ছয় মাস এটি প্লাবিতো থাকে, বাকি ছয় মাস শুষ্ক থাকে ।
এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি যে, কুশিয়ারা নদীর পানিতে এটি প্লাবিতো হয় । আমরা যখন গেছিলাম তখন প্রায় ১৫-২০ ফুট পানি ছিলো, বর্ষায় সেটা বেড়ে ২০-২৫ ফুট পর্যন্ত হয় । তাই বর্ষায় গেলে এর প্রকৃত রূপটি আপনার চোখে পড়বে ।



কিভাবে যাবেন : ১) যেভাবেই যান না কেনো সিলেট তো আপনাকে আসতেই হবে । B-) B-)
২) রেল ষ্টেশন বা বাস ষ্টেশন ( দুইটাই শহরের কদমতলীতে অবস্থিত ) থেকে সিএনজি / অটো রিক্সা / রিক্সায় করে আম্বরখানা চলে আসুন । সিএনজি/ অটোরিক্সা রিজার্ভ করে গেলে ভাড়া ১০০ টাকা , এমনিতে গেলে জন প্রতি ১৫ টাকা । রিক্সায় গেলে ২৫-৩০ টাকা ।
৩) আম্বরখানা পয়েন্ট থেকে সোজা এয়ারপোর্ট রোড । ঐখানে হোটেল পলাশ এর সামনে দেখবেন সিএনজি দাঁড়িয়ে আছে । বলবেন রাতারগুল যাবেন। না চিনলে বলবেন সুন্দরবন যাবেন । :p ;) ;) এইবার চিনতে বাধ্য । ভাড়া ২০০ টাকা । চাইলেও একটাকা বেশী দিবেন না । :p
৪) রাতারগুল মোটর ঘাটে পৌছাতে আপনার ৩০-৪০ মিনিটের মতো সময় লাগবে । মোটরঘাটে গিয়ে নৌকা ঠিক করবেন । একটা নৌকাতে তিনজনের বেশী উঠবেন না । উঠলে আমাদের নৌকার মতো আপনাদের টাও ডুবতে পারে । প্রতিটা নৌকার ভাড়া ৩০০ টাকা । যতক্ষন ইচ্ছে ততোক্ষন নিয়ে ঘুরতে পারবেন ।


মোটরঘাট নামক এলাকায় লেখক ও তার দলবল ।


এই নৌকা গুলো দিয়েই আপনাকে রাতারগুল ঘুরতে হবে।


চাইলে আমাদের মতো নৌকা থেকে গাছে উঠতে পারেন।




এক ফাঁকে স্নানটাও সেরে ফেলতে পারেন । তবে সাঁতার জানা থাকতে হবে ।


সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×