মুক্ত পুরুষ
কেন কবিতা হারায় পথ
মধ্য গগনে জ্বলজ্বলে কবিতা হঠাৎ করে নিভে যায়
সময়ের স্বাভাবিক নিয়মে ফিরে আসে অন্যরুপ নিয়ে
তোমার আর কবিতার মাঝে এই মিলটুকু খুজে পাই আমি
তুমি পথ হারাও আমার চেনা পথে
হাস্যোজ্বল তোমাকে নিভে যেতে দেখি
আবার সময়ের স্বাভাবিক নিয়মে ফিরে আসো
শৈশবে ছড়া,কৈশরে গান গাইলেও যৌবনে আমি কবিতা লিখি
আমার সকল কবিতার প্রেরণা তুমি
ঘুরে ফিরে তোমাকে চমকিত করার সুচারু প্রচেষ্টা
আমার কবিতার মায়াজালে তুমি বিরক্ত
প্রেম পিপাসিত নারী কবিতা বোঝে না
চোখের ইশারা বোঝে সুচারু রুপে
কী কহিতে চাও নারী?
কী শুনিতে চাও নারী?
তোমার বলা ও শোনার মাত্রা ফেলে এসেছি অনেক আগে
এখন আমি মুক্ত পুরুষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



