পুরোনোর মাঝে নতুন আমি
তোমায় নিয়ে তোমার উদ্দেশ্যে শেষ কবে কবিতা লিখেছি
ভুলে গেছি
ভুলে গেছি শেষ কবে বলেছিলাম ভালবাসি,ভালবাসি
জীবনের ঘাত প্রতিঘাতে ভালবাসার সময় হয়েছে শুন্য
তারপর ও পুরোনো ভালবাসায় আজ আমি আচ্ছন্ন
তোমার ভালবাসা কখনো ফুরায় না
ফুরায় না তোমার প্রতি আসক্তি
তাই আজ এই অবেলায়
তোমার পুরোনো ভালবাসা আমায় ভাবায়
আর কলম দিয়ে আমি লিখে যাই
তোমার আমার পুরোনো ভালবাসার কথা
ভালোবাসা পুরোনো হয় না
আমাদের ভাবনাটাই কেবল পুরোনো হয়ে যায়
ভালবাসা চিরকালই নতুন
ও আমার নতুন ভালবাসা
চোখ মেলে চেয়ে দেখ পুরোনোর মাঝে নতুন আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



