somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুড্ডির পাইলটের ব্লগ গবেষনা ।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পরে ব্লগে পোষ্ট করতেছি । ব্লগে নিয়মিত আসা হয় না , ফেসবুকে সবসময় থাকি কিন্তু ব্লগে নিয়মিত থাকি না এটা যেন কেমন একটা ব্যাপার হয়া গেলো ! আসলে ফেসবুক হইতাছে আমার মোবাইলটার মতো যোগাযোগের একটা মাধ্যম । আর ব্লগ হচ্ছে আমার কাছে ছবির হাট বা চারুকলায় আড্ডা দেয়ার মতো একটা প্রশান্তি খুজে নেয়ার যায়গা । ব্লগে যতোদিন ধরে পাঠক ও লেখক হিসাবে আছি ততদিনের অভিজ্ঞগতায় কিছু ব্লগীয় ধারনা জন্মেছে সেগুলাই আজকে শেয়ার করবো ।

পোষ্ট এর সাইজ :
ব্লগে পোষ্ট দেয়ার ক্ষেত্রে আমি মনে করি, পোষ্ট খুব বেশি বড় হওয়া উচিত নয় । চার বা পাঁচ প্যারার পোষ্ট হলে ভালো হয় , এতে পাঠকের পড়ার আগ্রহ বারে । একটা বিষয় মাথায় রাখবেন এখানে আপ্নি ছাড়াও আরও লেখকের লেখা আছে , পাঠককে সেই লেখকদের লেখা গুলো পড়ার সুযোগ দিতে হবে । প্রয়োজনে পোষ্ট একাধিক পর্ব করুন ।
পোষ্ট এর মেয়াদকাল :
একটা পোষ্ট একজন লেখকের সন্তানের মতো ! কিন্তু প্রতিদিন অথবা দুই একদিন পর পর সন্তান প্রসব করলে সেই সন্তানদের লালন পালন সঠিক ভাবে হয় না । মনে রাখবেন আপ্নার পোষ্ট আপ্নার সন্তানের মতো , পোষ্ট দেয়ার পরে কমেন্ট এর রিপ্লাই সঠিক ভাবে দেয়া উচিত এবং পাঠকের মন্তব্য থেকে কোন কারেকশন আসলে , সেভাবে কারেকশন করা উচিত । একটা পোষ্ট পাঠকের পড়া শেষ হবার আগে আর কোন পোষ্ট দেয়া ঠিক নয় । পোষ্টটাকে আরও বেশি ভালো ভাবে সাজানো যায় কিভাবে তেমন একটা ভাবনা থেকে প্রয়োজনে পোষ্ট দেয়ার পরে আবার পোষ্ট নতুন করে সাজান , পাঠকের কাছে একই পোষ্ট আবারও পড়তে খারাপ লাগবে না ।
লেখক যখন পাঠক
একটা বিষয় মনে রাখবেন ফেসবুকে লেখক বাদেও পাঠক আছে , কিন্তু ব্লগে বেশিরভাগই লেখক, এখানে লেখক নিকধারী পাঠক খুব কম আছে , তাই যদি আপ্নি অইন্য একজন লেখকের লেখা না পড়েন , কমেন্ট না করেন , লাইক না দেন , তাইলে তারও ঠ্যাকা পরে নাই সে আপ্নার লেখা পড়বে । তাই পছন্দের লেখকদের লেখা পড়ুন , কমেন্ট দিন , লাইক দিন । আর আপ্নি যাদের মন্তব্য পেতে ইচ্ছুক তাদের পোষ্টে মন্তব্য করুন ।
অনুসারীত ব্লগ
এই জিনিসটা অনেকরেই দেখছি করেনা !!! কেন করে না সেটা জানি না !!! আপ্নার পছন্দের লেখকদের অনুসারিত করে রাখুন তাতে তাদের লেখা কখনো হাড়িয়ে যাবে না । আর যাদের ব্লগে নিয়মিত কমেন্ট করতে চান তাদেরকেও অনুসারীত করে রাখুন তাতে তাদের নিয়মিত লেখা গুলোতে কমেন্ট করতে পারবেন পড়তে পারবেন ।
ভালো লাগা প্রিয়তে নেয়া
লেখা ভালো লাগলে ভালো লাগা বাটন ক্লিক করুন । ভালো লাগা বা প্রিয়তে নেয়া বাটনে ক্লিক করতে কার্পন্য করবেন না । অনেকে ভালো লাগলো বা প্লাস লিখে মন্তব্য কইরা ভালো লাগা বাটনে ক্লিক করেন না । তখন লেখকের কাছে খারাপ লাগে ।
ইমোটিকন এর ব্যাবহার
কেউ কেউ মন্তব্যে কোন কথা না লিখে শুদু ইমো দিয়া দেয় (আমারও এই দোষ আছে) ! পরিচিত লেখক হলে এটা করা উচিত নয় । আচ্ছা যদি এমন ;) বা এমন B-) বা এম :P ইমো দেয় আর সাথে যদি কোন বক্তব্য না থাকে তাইলে কমেন্টার রিপ্লাই কি হতে পারে বলে মনে করেন ? তাই ইমো দিলেও সাথে একটা কিছু লিখে দিন ।
না পইড়া মন্তব্য দেয়া
কমেন্ট দিয়া লেখকরে খুশি কইরা নিজের পোষ্টে কমেন্ট দেওয়ানোর জন্য প্রচুর কমেন্ট করার একটা সিস্টেম আছে ! আর বেশি বেশি কমেন্ট করতে গিয়া সময় বাচাইতে অনেকে না পইড়া কমেন্ট কইরা ফালায় ! লেখক কমেন্ট এর ধরন দেখে সেটা বুঝতে পারে এবং কষ্ট পায় ।
অ-অনুসারীত পোষ্ট পড়া
অনুসারিতর বাইরেও লেখক হান্টিং এ নামতে হবে । মনে রাখবেন শুধু মাত্র অনুসারিতরাই ভালো লেখক আর অন্যরা ভালো লেখে না এমন না । প্রতিদিন অনুসারীতদের লেখা পড়ে অ- অনুসারীতদের লেখা পড়বেন , এভাবে অনুসারীত লেখকের সংখ্যা দিন দিন বারবে ।
নতুন ব্লগার
ব্লগের প্রথম পেইজের ডান দিকে দেখবেন নতুন ব্লগার দের তালিকা আছে , তাদের পোষ্ট ভিজিট করা উচিত এবং তাদের পোষ্টে লেখা বিষয়ক মন্তব্য করলে তারা ব্লগিং এ উতসাহীত হবেন ।
জোর করে পোষ্ট না দেয়া
একট বিষয় মাথায় রাখবেন যখন পোষ্ট লেকার মতো যথেস্ট ভাবে প্রস্তুতি থাকবে তখনই পোষ্ট লিখবেন । একটা পোষ্ট লেখার সময় আগের পোষ্টের চাইতে বেশি ভালো করে পোষ্ট তৈরি করার চেষ্টা করবেন । তাই রিখতে ইচ্ছা না হলে জোর করে লিখবেন না ।

সব কিছুই নিজের চিন্তা চেতনা থেকে লেখা , ব্লগিং করতে গিয়া কিছু সমস্যা চোখে পরছে অন্যের ও নিজের মধ্যে , সেগুলা নিয়াই লেখাটা লেখলাম ।
সামনে ব্লগ ওয়ার বা ব্লগ যুদ্ধ নিয়া লেখার ইচ্ছা আছে । ইদানিং লেখার হাত নষ্ট হয়া গেছে ব্লগ যুদ্ধ নাও লেক্তারি ।
(কমেন্ট এর উত্তর দিতে লেইট হইতারে )
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
৯৫টি মন্তব্য ৯৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×