আমার প্রিয় পোস্ট
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- ২/২ -২/৩/৪/৫ এবং - কাকশালিখচড়াইগাঙচিল
- বিজ্ঞাপন বউঃ ধুলো ধুলো হয়ে গেছে - মরিয়ম
- দাপ্তরিকের প্রত্যাবর্তন - ছন্নছাড়ার পেন্সিল
- চোখের ছুরিতে দৃশ্যগুলি চিরে দেখি - নির্ঝর নৈঃশব্দ্য
- বেবীসিটার মহিলার চোখ - আন্দালীব
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- ড্রয়ারের কোণে স্মৃতিগন্ধী ন্যাপথালীন - আন্দালীব
- দাপ্তরিক পুজা ও গ্রাস - আমি ও আমরা
- কেউ এসে চলে গেছে - আন্দালীব
- ঘুমরোচক নৈশগীত - সবাক
- সাইবর্গ দিনলিপি - অন্যমনস্ক শরৎ
- তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান.. - আন্দালীব
- স্নায়ুযুদ্ধ - আমি ও আমরা
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
শাহলা চৌধুরী জনিত প্রেম২
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪২
যদিও আমার কাছে যথেষ্ট নীল রং ছিলো না
তবুও আমি শাহলা চৌধুরীর ব্যক্তিগত সচিব হতে চেয়েছিলাম।
বেজম্না ফ্ল্যাটবাড়িগুলোর সংক্রামক দাম্পত্যের মতো
আমার আবেগ সারাক্ষন তক্কে তক্কে থাকে...
হেঁসেলের মৃদু আলোয় অর্বাচীন আকাশ দেখার সাধ জাগে।
নামমাত্র মুল্যে বিকিয়ে দেয়া বৈমাত্রেয় বিকেল
তখন ভীষন মধ্যবিত্ত হয়ে উঠে
থতমত স্বরে জানান দেয়,
আমার বেঁচে বর্তে থাকার হীন টানাপোড়েন কিংবা
ছাপোষা স্বপ্নদের কথা
স্মৃতিবিজড়িত কোনো কোকিলডাকা দুপুরে
যারা আমার বিছানায় পাশ ফিরে শুয়েছিলো
বলেছিলো......একদিন সূর্পণখার নাক এনে দেবে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রহমান হেনরী বলেছেন:
বনভোজনের মতো অন্ধকার ।। প্রথম প্রকাশ : বইমেলা ১৯৯৮
লেখক বলেছেন: বুঝতেই পারছি, আপনার তুলনায় আমার পড়াশোনার জগৎ খুবই ছোট। শখের বশে দু এক লাইন লিখি --ধৃষ্টতা মার্জনা করবেন।কবির নামটা যদি বলতেন, বড়ই উপকৃত হতাম
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অসাধারণ!!!! আপনার লেখনি শক্তি আমাকে মুগ্ধ করেছে..........
মুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
চাঙ্কু বলেছেন:
চমৎকার লেখছেন ।
লেখক বলেছেন: ধন্যবাদ
এটা প্রীয় পোষ্টে না নিলে অন্যায় হয়ে যাবে।
লেখক বলেছেন: ব্লগের অসংখ্য লেখার মধ্যে আপনাকে খুব সহজেই আলাদা করা যায়।
আমি একজন ইনফেরিয়র পোয়েট।আপনাকে ধন্যবাদ দেয়াটা দুঃসাহসের পর্যায়ে পড়ে
লংকার রাজা বলেছেন:
দাড়া আমি আজকেই শাহলা চৌধুরীর সাথে দেখা করতেছি।দেখি তোর কবিতা পড়ে কি বলে।
লেখক বলেছেন: Ooooo! um scared!
আরণ্যক যাযাবর বলেছেন:
বাহ। কী সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ
নাসিফ বলেছেন:
ভাল হইসে দোস্ত ..।
লেখক বলেছেন: আরে নাসিফ!
তু্ই এতো নীল কেন?
আমি ভাই বাঘ বা ভাল্লুক কিছুনা। যখন তখন ধন্যবাদ দিবেন।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ না দিলে আমার কবিতা যে অসম্পূর্ণ থেকে যায়
সবাক বলেছেন:
সুন্দর কবিতা (এক কথায় প্রকাশ)
সজীব মাহমুদ বলেছেন:
সুদীপ,এসব কী ?? প্রজেক্ট বাদ দিয়ে তুই "শাহলা চৌধুরী" কে নিয়ে ব্যস্ত!........যা হোক,কবিতা তো ভালোই লিখিস দেখছি,তবে মিস শাহলাকে একটু তাড়াতাড়ি চৌধুরী টাইটেল দেওয়া হয়ে গেল না?
লেখক বলেছেন: সঁজীঁবঁ ওঁ তোঁমাঁরঁ থিঁসিঁসঁ পাঁর্টনাঁরঁ নাঁ। অঁতঁএঁবঁ ওঁরঁ টাঁইঁটেঁলঁ নিঁয়েঁ চিঁন্তাঁ বাঁদঁ দাঁওঁ
এদ্দিন পড়িনি বলে অপরাধীই লাগছে। আপনার আরো অনেক লেখা পড়বার আগ্রহ হচ্ছে।
অপেক্ষায় থাকলাম। শুভেচ্ছা রইলো।
আকাশনীল বলেছেন:
হুমম শাহলা চৌধুরী নামটা বেশ চেনা চেনা লাগচেরেইয়াপ, ফেইসবুকে ওনাকে দেখেছি মনে হয়
হা হা হা
কবিতা মারাত্তক হইসে ফ্রেন্ড ++++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















'বনভোজনের মতো অন্ধকার' কাব্যে সম্ভবত "মামাতো বিকেল" আমরা প্রথমে পাঠ করি.... তাই না ?