আমার প্রিয় পোস্ট
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- ২/২ -২/৩/৪/৫ এবং - কাকশালিখচড়াইগাঙচিল
- বিজ্ঞাপন বউঃ ধুলো ধুলো হয়ে গেছে - মরিয়ম
- দাপ্তরিকের প্রত্যাবর্তন - ছন্নছাড়ার পেন্সিল
- চোখের ছুরিতে দৃশ্যগুলি চিরে দেখি - নির্ঝর নৈঃশব্দ্য
- বেবীসিটার মহিলার চোখ - আন্দালীব
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- ড্রয়ারের কোণে স্মৃতিগন্ধী ন্যাপথালীন - আন্দালীব
- দাপ্তরিক পুজা ও গ্রাস - আমি ও আমরা
- কেউ এসে চলে গেছে - আন্দালীব
- ঘুমরোচক নৈশগীত - সবাক
- সাইবর্গ দিনলিপি - অন্যমনস্ক শরৎ
- তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান.. - আন্দালীব
- স্নায়ুযুদ্ধ - আমি ও আমরা
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
ঘেরাটোপ
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
ইদানীং প্রায়ই আমি নৈ:শব্দ্যে ভুগি
ঘর্মাক্ত পেশীতে হাতড়ে বেড়াই বেসিনের জল,
যা কিনা ক'দিন আগেও যথেষ্ট শব্দময় ছিলো
বয়:প্রাপ্ত শ্বাস-প্রশ্বাসে।
অনিবার্য ভেবে অ-পরিচিতার বালু-পাহাড়ী কটিদেশ
ছুঁয়ে দেয় প্রসন্ন পরাসক্তি,
রটে যায় তাঁর নাইতে নামার খবর।
অসমর্থিত সূত্র ধরে আমি তখন বীরভূমের জুয়াড়ী।
শব্দে-ক্লেদে ভারাক্রান্ত ভীষন?
না কি
গলুই-চাপা অভিমান?
নিবারনের বোন তো ঠিকই বলেছিলো-
আমাকে পর্যাপ্ত পরিমান শব্দ এনে দেবে ডাকঘরে,
তার অ-সাবধানী স্তনের কানাকানিতে শব্দেরা
গিনিপিগ হয়ে ঘুরে বেরাবে ইত:স্তত আসবাবে।
সূর্যাস্তের হাওয়া মেখে আমি দিব্যি রবীন্দ্রনাথ হয়ে যাব।
আরো কত আবেগ ঘন কাসুন্দি!
এখন আমি নিয়মিত টবের গাছে সূর্য নামাই,
ঈষৎ গেলাসে আঙুরের রং আঁকি আর
ল্যাম্পপোষ্টের কাছে নীরবতা ধার চেয়ে
রাত জেগে শব্দ খুঁজে ফিরি ।
ছবিসূত্র: গুগল
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ রাত ১২:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হিমালয়৭৭৭ বলেছেন:
কবিতার বিভাজন জানিনা, এবং ক্ষেত্রবিশেষে মানিও না ........অর্থাৎ আধুনিক, উত্তরাধুনিক.প্যারা আধুনিক(এইডা আবার কী??) যা-ই বলি এই কবিতাটিকে মনে হয়েছে রম্য স্টাইলে সিরিয়াস কথা বলা, কিংবা গম্ভীর মুখে হাস্যরসের বার্তা দেয়া...........সবদিক দিয়েই বিশ্লেষন করার মত।।।
লেখক বলেছেন: জ্বী বিশ্লেষন করুন।
লেখক বলেছেন: বেশ তো।চন্দ্রাহত-চন্দ্রাহত "ভাই ভাই"!
সবাক বলেছেন:
ভাল্লাগছে
লেখক বলেছেন: আমারও!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"এখন আমি নিয়মিত টবের গাছে সূর্য নামাই, ঈষৎ গেলাসে আঙুরের রং আঁকি আর
ল্যাম্পপোষ্টের কাছে নীরবতা ধার চেয়ে
রাত জাগে শব্দ খুঁজে ফিরি ।"
খুব ভালো লাগলো..........ভাবাবে অনেকক্ষন এই কবিতা......
এই চারটা লাইনের ভাবনা নিয়ে গেলাম।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: নিয়ে যান যা খুশি!
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আমি তো মোহে পড়ে যাচ্ছি!!!
লেখক বলেছেন: স্বাচ্ছন্দ্যে
লেখক বলেছেন: ধন্যবাদ অমিতাভ
লংকার রাজা বলেছেন:
বুড্ডা বুড্ডা,গিডি গিডি গিডি................
লেখক বলেছেন: বাড়িঅলার কাছে এ তো ছাইপাশ!
সবাক বলেছেন:
অবহেলায় উত্তেজিত হচ্ছি ক্রমশ:
আকাশচুরি বলেছেন:
+
লেখক বলেছেন: গান বাজনা চলছে।পরীক্ষা পিছিয়ে গেছে যথারীতি।
কাক ভুষুন্ডি বলেছেন:
হত হৈলাম।
লেখক বলেছেন: জেনে প্রীত হৈলাম
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনেক সুন্দর হয়েছে।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ল্যাম্পপোষ্টের কাছে নীরবতা ধার চেয়েরাত জাগে শব্দ খুঁজে ফিরি ।
...ভাবনার বিষয় হয়ে দাড়াঁলো!!
চমৎকার লাগলো।
নাসিফ বলেছেন:
SUPERB..............
লেখক বলেছেন:
মুঝে দোস্ত বনকে দাগা না দে।
লেখক বলেছেন:
বাকিটা হয়তো অতো ভালো হয় নাই।কি আর করা?
শুধু "ভালো লাগলো " বললে বোধহয় ভালো লাগা যেকোনো কবিতার প্রতিই পুরো ভালো লাগাটা
ঠিক বোঝাতে পারা যায় না। পড়তে পড়তে মাঝে মাঝেই কতগুলো শব্দ পড়ে থমকে যাচ্ছি,আবার
কখনো তিন চারটা লাইন বারবার করে পড়ছি ।
উপভোগ্য কবিতা।
লেখক বলেছেন:
বাহ! অনেকদূর হেঁটে এলেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















