সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

লোকটা এবং তার গীটার

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২০

শেয়ারঃ
0 0 0

বার কয়েক ফোঁড়ন কেটেও কোন সুরাহা হলো না।নির্জনতার অজুহাতে লোকটা দিব্যি বাজিয়ে গেল মিক্সোলিডিয়ান ঢং এ।
সাঁড়াশি চলল বহুবার।
দীর্ঘ আঙুলের সেতু,
জড়িত ছিলো কী এক কাপুরুষ জড়তায়!
নিচে ধূলোয় মলিন চরে ফ্রেডের এপার ওপার।
লহমায় কেটে গেল সেই বিকেলের অনুষদ
ঘন ঘন চায়ের কাপে এবং প্রতিবেশী ধোঁয়ায়।

ফিরতি পথে কে যেন বলে উঠলো,
ওর নাকি যাদুকর হওয়ার খুব একটা ইচ্ছে ছিলো না!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৪
সবাক বলেছেন: তবুও সে যাদুকর হলো...

অনেকদিন পর.....
জোড়া দিলেন বোধ হয়..

যাই পরেরটা পড়তে যাই।

ভালো থাকুন
২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৭
মুয়ীয মাহফুজ বলেছেন: "বার কয়েক ফোঁড়ন কেটেও কোন সুরাহা হলো না।নির্জনতার অজুহাতে লোকটা দিব্যি বাজিয়ে গেল মিক্সোলিডিয়ান ঢং এ।
সাঁড়াশি চলল বহুবার।
দীর্ঘ আঙুলের সেতু,
জড়িত ছিলো কী এক কাপুরুষ জড়তায়!"

খুবই ভালো লাগলো।

আপনার জন্য পিকাসোর দ্য মিউজিশিয়ান সিরিজের "ওল্ড গিটারিস্ট" চিত্রকর্মটি রইলো

এবং সাথে রইলো আমার লেখা একটি কবিতা কবি এবং তার গিটার

ভালো থাকুন।
৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪১
হিমালয়৭৭৭ বলেছেন: আপনার লেখার স্টাইলটা বেশ ভালো লাগে; শুরু এবং শেষ দুটোই প্রচলিত ধারণার বাইরে থেকে হয়।।। কবিতা পড়তে পড়তে অঞ্জন দত্তের "Mr Hall" গানটা মনে পড়ে যাচ্ছিল।।।
৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮
নাসিফ বলেছেন: কীরে সুদীপ? এতোদিন পর?
তুই কী বাড়িতে নাকি? হ্ল এ দেখি নাতো ?
-----------------------------------------
লেখা ভাল হইসে ।
৫. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪
আমি ও আমরা বলেছেন: ইটস সিম্পলি গ্রেট

 

মোট সময় লেগেছে ০.৯০৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই