সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

আমি বিষাদ দেখেছি এমন মনলোভা নীল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৫

শেয়ারঃ
0 2 0

আমি বিষাদ দেখেছি এমন মনলোভা নীল





আমি বিষাদ দেখেছি
এমন মনলোভা নীল।
যদিও সেদিন তুমি হেসেছিলে প্রচুর।
সেই সোমবার বর্ষায়
অনন্য নীলক্ষেতে
মুখে আর অবয়বে
কি ভীষণ অবগত ছিলে তুমি।
একটা বিষাদের মেঘ সম্পর্কে
ট্রাফিকের শহর যখন বেলুন গাড়িতে চাপে
অনেক মেদুর হতে চেয়েও আমাদের
জানা ছিলো না কোন বিস্তারিত ঘুম।
ফলে তোমার সমস্ত গহন জুড়ে
আমি শুধু বিষাদ ধারণা করি।


জলকেলি।

----------------------------------------------------

 

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: আরে মুক্তি দা!! অনেক ধন্যবাদ।

২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৫
ময়ুখ বলেছেন: ভালো লাগলে।
প্রথম দুটি লাইনের মধ্যে গ্যাপ রাখার কৌশলটিও ভালো লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ময়ুখ

৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৭
অদ্রোহ বলেছেন: মাঝে মাঝে এমনি অবনীল বিষাদ ছুঁয়ে যায় আমাকেও।

দাদা ভাল আছেনতো ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: এই তো। পরিচিতির রেশ পেলাম ;)

৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মনোলোভা কবিতা........

শুভেচ্ছা সুদীপ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি আপু

৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪১
আমি ও আমরা বলেছেন: এক কথা কি বল্বো? একদম মন ভরে গেল। মনে হয় ইফতারের সময় প্রথম এক গ্লাস ঠান্ডা শরবত পান করলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৯

লেখক বলেছেন: হোয়াট আ মেটাফোর! থ্যাংকস বাপ্পী ভাই

৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
বাহ !

তোমার গহন জুড়ে আমি শুধু এরকমই ধারণা করি।

++++

-----------------------------------

নীলক্ষেত থেকে ফিরতি মেয়ের বিষাদ --- এক্সাম খারাপ হওয়ারও কারণ হতে পারে !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ অপর্ণা
------------------
কিসের মধ্যে কি? টিপিক্যাল এপু !

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২২

লেখক বলেছেন: তিন যোগ হল

৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭
অমিতাভ অধিকারী বলেছেন: কবিবর,আপনি যে একেবারে মেদহীন,নিটোল পদ্যের মায়ায় পড়ে গেছেন। কেন ঈষৎ মেদ যদি থাকেই, তাতে কি খুব বেশী সৌন্দর্য্যহানি হয়। যাহোক, আপনার পদ্য তো অনেক পড়লাম এবার গদ্যের আস্বাদ পেতে চাই। আপনি তো শুরুও করেছিলেন। তা থামলেন কেন ? আপনার গদ্যের হাত যথেষ্ট সুন্দর। আশা করি অনুরোধ রাখবেন।

ভাল কথা, কবিতা সুন্দর, বিষন্নতার মতই। তবে

"একটা বিষাদের মেঘ সম্পর্কে
এই ট্রাফিকের শহর যখন"

এই লাইনদুটোতে "একটা" এবং "এই" শব্দদুটোকে একটু বেখাপ্পা/সুরহীন লাগছে(সমালোচনা একান্তই ব্যক্তিগত)।

সুস্বাস্থ্য কামনা করি এই ফ্লু এর দিনগুলিতে।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৫

লেখক বলেছেন: অমিতাভ, আপনার অবজার্ভেসন ঈর্ষনীয়। সে অনুযায়ী কিছু পরিবর্তন এলো।

৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৬
আকাশচুরি বলেছেন: ভালো লাগলো সুদীপ:)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৯

লেখক বলেছেন: আপনি পড়ছেন এতেই আমি খুশি

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: বানান কি ভুল করলাম?

১১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২২
কঁাকন বলেছেন: একটা বিষাদের মেঘ সম্পর্কে ট্রাফিকের শহর যখন বেলুন গাড়িতে চাপে
অনেক মেদুর হতে চেয়েও আমাদের জানা ছিলো না কোন বিস্তারিত ঘুম।
১২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২৫
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ভালো লেগেছে, সুদীপ। চমৎকার লেখা।

আগের কয়েকটা-ও পড়লাম। শহরে খুব রোদ, আসলেই।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আগেই পড়েছিলাম লেখাটা। অফলাইনে পড়ার সুবিধা হলো, মন্তব্য করার জন্যে হলেও নিদেনপক্ষে একাধিক পাঠ ঘটে যায়।
আগে কি কবিতার লাইনগুলো ভিন্নভাবে ভাঙা হয়েছিলো?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: জ্বি বস্ । ভাঙা গড়া চলছে মুডের সাথে।

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৮৮৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই