সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

আঙুলে অসুখ

০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:২৬

শেয়ারঃ
0 0 0

আঙুলে অসুখ



অতি নিকটের মৃত সংবাদেও
আমি আজ কুশল বিনিময় করছি।
নির্মোহে দেখছি
বাড়ি ভর্তি সব লোকজন।
বিভিন্ন ভাবে যারা আজ
খুব বিষণ্ন হয়ে উঠেছে।
মুখপাত্র হয়ে উঠেছে
একেকটা শোকের।

কিংবা শবের।

সে তুলনায় আমার কোন ছায়া নেই আজ।
নেই কোন ভঙ্গিমা উল্লেখিত বিষাদের।
আমার কেবলই মনে হতে থাকে
একটা আঙুল ও অসুখের কথা।
নখেদের ঘর বাড়ি রোদে
হারানো গিয়েছে যে মসৃণতা,
সেখানে খুন হলো যেন
বিপুল শোক প্রবণতা।
----------------------------------------

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: আঙুল তো ঠিকই আছে মনে হচ্ছে।
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৫

লেখক বলেছেন: অসুখ শুধু মধ্যমায়। বাকিগুলান ঠিক আছে।

২. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৩১
১৯৭১স্বাধীনতা বলেছেন: খুব কাব্যিক

বিষয়-বস্তুর ভিন্নতায় মুগ্ধ হলাম(ভাবগম্ভীর হইয়া গেল নাকি বেশি?)

০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: আপনার মুগ্ধতা এপাশে ইকো হলো।

৩. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৪
আমি রোদের ছেলে বলেছেন:
সুদীপের কবিতা অনেকদিন পর পড়লাম




সবাক
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৮

লেখক বলেছেন: বস্ , আপনার হেয়ার কাট টা খুব মনে ধরছে। সেলুনের এডড্রেডটা যদি একটু দিতেন...

০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৫:১২

লেখক বলেছেন: ধন্যবাদ রথে চেপে এলাম।

৫. ০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৫
স্বাগত. বলেছেন:

আ....সা....ধা.....র.....................ণ

আর কিছু.........
৬. ০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৭
অমিতাভ অধিকারী বলেছেন: কবি, আপনার কবিতার অপেক্ষায় ছিলাম বহুদিন। কবিতার প্রথম অংশ অপূর্ব, অনন্য। তবে দ্বিতীয় অংশের একটা জায়গাতে একটু থমকালাম ---

"নখেদের ঘর বাড়ি রোদে
হারানো গিয়েছে যে মসৃণতা"

এখানে "....ঘর বাড়ির" পরেই কয়েকটা শব্দ একটু অন্যরকম লাগে(ব্যাক্তিগত মতামত)। তবে " রোদে হারিয়েছে যে মসৃণতা" হলে হয়ত একটু ভাল লাগত (ব্যাক্তিগত মতামত)।

বিঃদ্রঃ অনাবশ্যক খোঁচাখুঁচির জন্য ক্ষমাপ্রার্থী।
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৮

লেখক বলেছেন: লেখাটা আসলে আগে লিখা।
আপনি যে কবে ব্যক্তিগত থেকে সার্বজনীন হবেন? সে অপেক্ষায়.....

৭. ০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:১২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: প্রথম প্যারাটা দারুন ! বেশ একটা নাড়া দিয়ে শুরু করে এগোনো - শোক কিংবা শব 'এখানে এসে
কিছুটা হাত ধরে চিনিয়ে দেওয়া --

দারুন ।

----------------------------------------

শেষ প্যারায় শেষ চার লাইনে অন্তমিল টা না থাকলে কেমন হোতো ভাবছিলাম ।

----------------------------------------

আমার নাম পরিবর্তন হয়েছে দেখছি - সেই সাথে ব্লগে একটা পরিচয়ও অন্তর্হিত হোলো :(
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: হুমম, শেষের দিকটা একসময় ভালো লাগছিলো। নাম পরিবর্তনটা হয়তো স্বাভাবিকভাবেই আসতো। আগের পরিচয়ের ব্যাপারে বেশ নষ্টালজিক মনে হচ্ছে মি: জিরো?

৮. ০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৩
ফরিদ বলেছেন: ঘুম ঘুম চোখে ক্লাস করার দিন শেষ
এখন আঙ্গুলের অসুখ সারিয়ে টোকা দিয়ে টাকা বানানোর দিন

সময় পেলে আবার এসো বাড়িতে
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: হা হা হা...ভালো বলছেন তো ফরিদ ভাই - "টোকা দিয়ে টাকা"।
চলে আসবো যে কোন দিন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: থ্যাঙ্কস্ ।

১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৫
ফয়সল রাব্বী বলেছেন: ভালোই টো লিখছিস, আমার মতো ক্ষুদ্রিতিক্ষুদ্রের পক্ষ থেকে প্রশংসার ডালি রইলো।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: ক্ষুদ্রিতিক্ষুদ্র?
এতো বিনয়ের প্রয়োজন ছিলো কি? এতো বড় ডালি কই রাখি?

১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:১৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:







বিভিন্ন ভাবে যারা আজ
খুব বিষণ্ন হয়ে উঠেছে।
বিভিন্ন ভাবে যারা আজ
খুব বিষণ্ন হয়ে উঠেছে।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: থ্যাঙ্কস্ নির্ঝর।

১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৩৫
মুক্তি মণ্ডল বলেছেন: আপনার তো দেখছি কবিতায় পালের হাওয়া লেগেছে..কি খবর বস?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: হাওয়া বাতাসে আমিই উড়ছি। কবিতার দোষ কি?
দেখা হলে ভালো হতো একদিন। "আন্দালীবের বিরতি" সম্পর্কে কোন ধারণা আছে?

১৩. ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৮
নম্রতা বলেছেন: অসুখ হয়েই থাকুক ....কবিতার অসুখ !
ভাল সুদীপ ! +
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: কফি খাওয়ান। আইরিশ কফি!!

১৪. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৯
সবাক বলেছেন:
আরেকবার আসা হলো।


সুদীপ ভালো থাকুক।
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: সবাই ভালো থাকুক।

১৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: শেষ চার লাইনই একটু টানল!
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: টানেলে একটু অন্ধকার। পড়ার জন্য ধন্যবাদ আশরাফ।

১৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৪
অমিতাভ অধিকারী বলেছেন: নতুন উৎপাদনের কি হলো চৌধুরী সাহেব ??? দু-একটা কবিতা দিন দয়া করে।
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: আগে খাজনা দেন। চৌধুরী বেকার।

 

মোট সময় লেগেছে ০.৯৪৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই