আমার প্রিয় পোস্ট
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- ২/২ -২/৩/৪/৫ এবং - কাকশালিখচড়াইগাঙচিল
- বিজ্ঞাপন বউঃ ধুলো ধুলো হয়ে গেছে - মরিয়ম
- দাপ্তরিকের প্রত্যাবর্তন - ছন্নছাড়ার পেন্সিল
- চোখের ছুরিতে দৃশ্যগুলি চিরে দেখি - নির্ঝর নৈঃশব্দ্য
- বেবীসিটার মহিলার চোখ - আন্দালীব
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- ড্রয়ারের কোণে স্মৃতিগন্ধী ন্যাপথালীন - আন্দালীব
- দাপ্তরিক পুজা ও গ্রাস - আমি ও আমরা
- কেউ এসে চলে গেছে - আন্দালীব
- ঘুমরোচক নৈশগীত - সবাক
- সাইবর্গ দিনলিপি - অন্যমনস্ক শরৎ
- তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান.. - আন্দালীব
- স্নায়ুযুদ্ধ - আমি ও আমরা
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
ড্রাফট থেকে নেয়া
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮
তোমার পক্ষে একটা শ্রেষ্ঠ কবিতা যোগ করা যায়
তোমার পক্ষে একটা শ্রেষ্ঠ কবিতা যোগ করা যায়।
বিমনা বর্ষায় আমার ভিজে যাওয়া কবিতার থেকে
তোমার চিহ্নেরা জমা থাকে বহুদিন।
বহুদিন তুমি লাল জলগামছায়
এক দুপুর ভেজা চুলে
জন্ম দিয়েছো এমন অজস্র চিহ্নের।
টবগাছে,
ফুলগাছে কিংবা
আমাদের এক চিলতে বারান্দায়
ওরা কেমন আস্পর্ধায় বেড়ে ওঠে।
ইদানীং আমার আপিসেও যেমন দেখেছি ওদের প্রভূত যাতায়াত।
সুরত আলীর শিকারী গোঁফের কিনারা বেয়ে
লিফটের আয়ানায়,
আমার অপরাহ্ণের কফিমগে,
এমনকী আখলাক সাহেবের নিপাট টাইয়ের কালারেও আমি তোমাকে চিহ্নিত করি
প্রচুর অনায়াসে।
আমি চিহ্নে চিহ্নে তোমার আঙ্গিক দেখি।
কবিতার খাতায় নভেরার মা নামে গোপন লিখে রাখি।
তোমাকে ভাবার সময়েরা চলে গেলেও, একদিন
এইসব পেলবতার পলি জমে থাকে।
আমার কেবলই মনে হতে থাকে -
তোমার পক্ষে একটা শ্রেষ্ঠ কবিতা যোগ করা যায়।
বিমনা বর্ষায়....
--------------------------------------------------------------------------------
সমুদ্রে গেলে তার ব্যাপারে কথা হয়
সমুদ্রে গেলে তার ব্যাপারে কথা হয়।
হেলানো বেতের চেয়ারে বসে
আমরা যূথবদ্ধভাবে তাকে মনে করি।
তখন আমাদের মধ্যেই কেউ একজন বলে ওঠে -
"সে ছিলো মূলত: একটা শামুক।"
কেউ বলেছিলো, একটা ইটালিয়ান ছবি।
আবার এমনও শোনা গেছে
স্কচের ঐ বোতলটার মত
সে ছিলো অনেক নি:সন্তান।
পৃথিবীর অধিকাংশ রাতের যৌবনে
সেও এক আশ্চর্য মেঘ ছিলো এমন।
অথচ সেই সূত্রে সমুদ্রে গেলেই
আমাদের তার কথা মনে পড়ে।
ঠান্ডা শীতের রাতগুলোতে
আমরা যাকে কখনোই পাইনি পানীয় বাটোয়ারায়,
কফিন ভর্তি করে সমস্ত হিম নিয়ে
যে চলে গেছে যোজন দূরে,
আজ এই নীহার - নীহার আবহাওয়ায়
সে ক্রমাগত আমাদের বিষয়বস্তু হয়ে ওঠে।
--------------------------------------------------------------------------------
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
ভালো নাই ভাই ![]()
নম্রতা বলেছেন:
ভাল লাগছে কবিতাদের ! অনেক সুন্দর সুদীপ !
লেখক বলেছেন: থ্যাঙ্কু। থ্যাঙ্কু। কফি কই?
প্রণব আচার্য্য বলেছেন:
দুর্দান্ত+++
লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব দা।
লংকার রাজা বলেছেন:
আহা মরি মরি।আপনিতো অনেক ভাল লিখেন।ব্লগে যে কত-শত ভাল কবি আছে যে কি বলব.......
লেখক বলেছেন: buddy its friday...should have a french evening.
লেখক বলেছেন: সবাকের এডজেক্টিভ্ "জোশিলা" ![]()
মুক্তি মণ্ডল বলেছেন:
সুন্দর। ভাল লাগছে সুদীপ। সময় থাকলে সাড়ে পাঁচটাতে আইডিবিতে চইলা আসেন...
লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তি দা। আমি আসলে আপনাকে জানাবো।
লেখক বলেছেন: have to what?? say it!!
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আবারও পড়া হলো!
লেখক বলেছেন: এবং আপনার মন্তব্য মনে পড়ে গেলো। আপনি কি আসছেন ৫টায়?
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন:
অনেক সুন্দর দুটোই। শুভকামনা
লেখক বলেছেন: শুভ কামনা ২য় কেও
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আসছি তো। তুমিও চলে আসো।
লেখক বলেছেন: এইরে! এখনতো লোভ সামলানো দায়।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
"সে ছিলো মূলত: একটা শামুক।"
লেখক বলেছেন: শামুক।
ফয়সল রাব্বী বলেছেন:
দোস্ত ভালো হছ্ছে, বেশ ভালো। সুন্দর দুইটা কবিতা পড়ার সুযোগ দানে ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যাংকস বাডি!
হাসান মাহবুব বলেছেন:
++
লেখক বলেছেন: i miss the old me
লেখক বলেছেন: সাচ্ এন অনার!!
আশরাফ মাহমুদ বলেছেন:
ড্রাফটেই থাকলে ভালো হতো!
লেখক বলেছেন: ড্রাফটে আছে এখনো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
ড্রাফটে আর কিছু নাই। মাথায় তো থাকার কথা!
লেখক বলেছেন:
হা হা হা ![]()
মাথা আমার কথা শুনে না। বড়ই ত্যাদর প্রকৃতির প্রত্যঙ্গ।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ওয়াও !! ----------------------------------------------------
কবিতার খাতায় 'নভেরার মা' নামে
তোমার গোপন লিখে রাখি।
- এই খানে কানে কিছু মিসিং মনে হচ্ছে ।
-----------------------------------------------------
দুটোই অওসাম !
লেখক বলেছেন: ঠিক বয়েছিস্। ঠিক বয়েছিস্। ঐ জায়গাটা আসলে বাদ দেয়া উচিত ছিলো।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
না বাদ না - কনটেক্স এ কোনো কিছু না । শব্দ কিছু একটা কানে বাজলো , তাই কৈলাম
লেখক বলেছেন: অ বুঝছি কাহিনী কি।
নভেরা আমার বড় মেয়ে। সামনের বছর স্কুলে দিব। চারপাশে এতো কম্পিটিসন। আমরা দু'জনেই খুব দু:শ্চিন্তায় আছি। একটা ভালো স্কুলের নাম সাজেস্ট করতো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)

প্রথমটা ড্রাফটে থাক, আরও ঘুমে কাটাক আয়েস, পরেরটা প্রকাশিত হোক।
_______________________________
কেমন আছো ভাই?