সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

মৌনতা হনন

২৫ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪২

শেয়ারঃ
0 0 0

মৌনতা হনন



বিমান বন্দরেরও একটা পরিমিতি আছে কোথাও।
নৌকো বিদ্যা সমেত মেখলা মরে গেলে
একদিন চোখে পড়ে যাবে সব

পাখিদের প্রতিলিপি

আমাদের জানা হবে
উড্ডয়নের সমস্ত কৌশল
শূন্য থেকে ততোধিক শূন্যে
বিপুল হয়ে উঠবে একেকটা মৌনতা হনন।

পতঙ্গ ঘুমের ক্যাম্পেইন তুমি।
রানওয়ে জুড়ে পড়ে থেকো পতঙ্গের মতন।

-----------------------------------------------------------------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

নৌকো বিদ্যা সমেত মেখলা মরে গেলে
একদিন চোখে পড়ে যাবে সব

মেখলা মানেটা কি?
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: মেখলা এক ধরনের অর্নামেন্ট।

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
**অনিন্দিতা রায়** বলেছেন: ভাল লাগা রেখে গেলাম...............।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: শুভেচ্ছা গুনে নিন।

৪. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমাদের জানা হবে
উড্ডয়নের সমস্ত কৌশল
শূন্য থেকে ততোধিক শূন্যে
বিপুল হয়ে উঠবে একেকটা মৌনতা হনন

---------------------------------------------------------------

হুমমমমমমমমমমমমমমমম -----------

+++
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: কবিতায় থাকা হোক। খিকজ্ ;) ;)

৫. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:


আমাদের জানা হবে
উড্ডয়নের সমস্ত কৌশল


পতঙ্গ ঘুমের ক্যাম্পেইন তুমি।


অনেক সুন্দর, সুন্দর হয়েছে
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: ইন্সপায়ার্ড :)

২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু! থ্যাঙ্কু!!

৭. ২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: শেষ দু'লাইন বাদ দিয়েই আমার কাছে চমৎকার লাগছে! (আমি ওভাবে পড়লাম, এটা আমার খামখেয়ালিপনা)
২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: তবে তাই হোক জাঁহাপনা

৮. ২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এ আবার কী জাঁহাবাজ সম্বোধন!

[অ্যাঁই, কে কোথা আচিশ। এই ছোঁড়াটাকে ধরে বেঁধে ফ্যাল দিকি!]
২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:১০

লেখক বলেছেন: ধরবে আমার টিকি?
আগে ফেলুন দু'খান সিকি ;)

৯. ২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কে হায় পকেট খুঁড়ে পয়সা জাগাতে ভালোবাসে!... /:)


:-B
২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৮

লেখক বলেছেন: কেন? যে কোন পকেট-মার।
পল্টন অথবা গুলিস্তানের বাসে।

১০. ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৮
মিলটনরহমান বলেছেন: বিমান বন্দরেরও একটা পরিমিতি আছে কোথাও।
নৌকো বিদ্যা সমেত মেখলা মরে গেলে
একদিন চোখে পড়ে যাবে সব



সীমান্তবর্তী হবার প্রয়াস।
২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: কিংবা দূরবর্তী!

১১. ২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
হিমালয়৭৭৭ বলেছেন: সুদীপ ভাই, প্রথম লাইনটা ভাল লেগেছে; এটার মধ্যে একটা আইডিয়া খুঁজে পেলাম; আর বাকি লাইনগুলোকে এখনো খুঁজে চলেছি, পাবো কিনা নট শিওর।।।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: কেমন আছ হিমালয়? বহুদিন পর।

১২. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৯
হিমালয়৭৭৭ বলেছেন: আছি ভালোই; নাটক নিয়ে এ কযমাস অনেক ঝামেলায় ছিলাম, এখনো আছি।।। তাই সুস্থিরমত লেখায় কমেন্ট করা হয়নি।।। তবে আপনার সব লেখাই নিয়মিত ফলো করেছি এই বিরতিতে।। আমার লিঙ্ক লিস্টে "ভিন্ন মত একই পথ" নামটার উপর ক্লিক করলেই কথার সত্যতারর হিন্টস পাবেন আশা রাখি।।।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: সাচ্ এন অনার ফর মি! নাটকটা কি কোন ভাবে দেখার উপার আছে?

১৩. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৬
মুক্তি মণ্ডল বলেছেন: খুবই চমৎকার কবিতা। আপনার কবিতার কাঠামোতে যেমন পরিবর্তন আসছে, তেমনি উপস্থাপনাতেও। ভাল লাগছে।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: মুক্তি দা'র মন্তব্যে আমি আস্কারা পাই।

১৪. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: সুন্দর এক টা কবিতা ।

বিমান বন্দরেরও একটা পরিমিতি আছে কোথাও।
নৌকো বিদ্যা সমেত মেখলা মরে গেলে
একদিন চোখে পড়ে যাবে সব


অন্যরকম ভাল লাগল ।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ বোহেমিয়ান।

 

মোট সময় লেগেছে ১.১২১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই