আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- গল্প: নতুন গান - প্রণব আচার্য্য
- ২/২ -২/৩/৪/৫ এবং - কাকশালিখচড়াইগাঙচিল
- বিজ্ঞাপন বউঃ ধুলো ধুলো হয়ে গেছে - মরিয়ম
- দাপ্তরিকের প্রত্যাবর্তন - ছন্নছাড়ার পেন্সিল
- চোখের ছুরিতে দৃশ্যগুলি চিরে দেখি - নির্ঝর নৈঃশব্দ্য
- বেবীসিটার মহিলার চোখ - আন্দালীব
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- ড্রয়ারের কোণে স্মৃতিগন্ধী ন্যাপথালীন - আন্দালীব
- দাপ্তরিক পুজা ও গ্রাস - আমি ও আমরা
- কেউ এসে চলে গেছে - আন্দালীব
- ঘুমরোচক নৈশগীত - সবাক
- সাইবর্গ দিনলিপি - অন্যমনস্ক শরৎ
- তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান.. - আন্দালীব
- স্নায়ুযুদ্ধ - আমি ও আমরা
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

জলচৌকি
২০ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:০২
তোমার চোখের রঙে আমার তেমন কিছু যায় আসে না।
মেঘ বোঝাই রবিবারগুলো দেখি সাধ করে উপোস কাটাচ্ছে।
তোমার বসবার জলচৌকিতে জমছে ওদের নৈতিক দাবী-দাওয়া।
কিছু প্রাত:ভ্রমনের আবেদনপত্র,
আর কয়েকটি অনুতপ্ত বৃষ্টির দিন।
তবু তোমার চোখের রঙে আমার কিছু যায় আসে না।
যেমন যায় আসে না পাঁচ কোটি বিকেল...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮০বার পঠিত
আরো ঠিক কতো মানুষ মরে গেলে শুয়োরগুলো খোঁয়াড়ে ফিরে যাবে?
১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৮
ওরা কানে দু'হাত চেপে রাত ভোর করে দেয়।
ভেবেছিলো হয়তো ঘোর কেটে যাবে।
হয়তো এইবারের বিরতি শুধুই সাময়িক নয়!!
তাই জোড়া চোখগুলো দিগ্বিদিক শুধু নিজের ছায়া খুঁজে ফিরে।
যখন বেইত লাহিয়ার আকাশ ভয়ানক ঈশ্বরহীন হয়ে ওঠে।
যখন ওদের বাচ্চাগুলো ভরদুপুরে একে একে মারা যায়।
আর আমার মতো কিছু লোক টিভি সেটের সামনে বসে...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৯বার পঠিত
টুথব্রাশ
১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০১
না হয় আমি মেনেই নিয়েছিলাম সব।
.............এমনকী চার-চারটে প্রসুতি বিকেল!
তবু তোমাদের আড়ি-পাতা বারান্দায়
আমার ঝুলে থাকা বয়স।
মাকড়সার মতো নীল নীল,
তোমার স্হপতি-বাবার ভয়ে ।...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬১বার পঠিত
চায়ের দোকানে
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
ওপাশের বেঞ্চিতে চায়ের দাগ তুরস্কের মানচিত্রের মতো
সংবেদনশীল।চুমুক দেবার কাপে জমে মৃদু ছাইপাশ।
বাহারি নিকোটিনে সাজানো পসরা।শশব্যস্ত সমাজের
আনাগোনায়....
কিছু আগে যারা এসেছিলো ওরাও ফিরে গেছে।
দু একটি কিংবদন্তী কেবল
উড়ে........উড়ে.............
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮২বার পঠিত
এক শীতের সকালে
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮
ছককাটা রোদের লেবাস জড়িয়ে
আনুমানিক সময় বসত গাড়ে আমার ব্যালকনিতে।
রম্বসের ঘড়ি দেখে দেখে পৌষবয়সী আমি পিঠ এলিয়ে দিই রোদে।
সংখ্যা গুনি প্রতিবেশী সূর্যাহতের।
শীতকালীন সৌজন্য ভুলে আমি তাকিয়ে দেখি এইসব।
ওরাও হয়তো জেনে গিয়েছিলো মুখরোচক নৈশগীতের কথা।
নইলে কি আর রোজ রোজ এতো ঘনিষ্ঠ হয়ে বসে?...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৬বার পঠিত
চারুলতার বড় হওয়া
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৭
গাদাগাদি করে ওরা জনাপাঁচেক
ফাঁকা পেয়ে ঢুকে পড়লো চারুলতার নিউরনে।
অখন্ড অবসরের ফলে হা করে খোলাই ছিলো সদর দরজা।
তদুপরি ভর দুপুরের চিলেকোঠা,মনোযোগেই বা কি উপায়!
তাই অশীতিপর কচ্ছপের কামড়ের মতন সাঁটিয়ে পিছুটান
চিরসাবধানী,অক্ষতযোনি চারুলতা নিয়মিত হলো বড় হওয়ায়।
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৪বার পঠিত
লোকটা এবং তার গীটার
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২০
বার কয়েক ফোঁড়ন কেটেও কোন সুরাহা হলো না।নির্জনতার অজুহাতে লোকটা দিব্যি বাজিয়ে গেল মিক্সোলিডিয়ান ঢং এ।
সাঁড়াশি চলল বহুবার।
দীর্ঘ আঙুলের সেতু,
জড়িত ছিলো কী এক কাপুরুষ জড়তায়!
নিচে ধূলোয় মলিন চরে ফ্রেডের এপার ওপার।
লহমায় কেটে গেল সেই বিকেলের অনুষদ
ঘন ঘন চায়ের কাপে এবং প্রতিবেশী ধোঁয়ায়।...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮০বার পঠিত
কাক
০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
সরাইখানার পাশ ঘেঁষে রবিবারের রাস্তাগুলো
আনমনে নেমে গিয়ে বহুদূর।
প্রায় স্যুরিয়ালিস্টিক আবর্জনা যেন।
খড়খড়ে তোয়ালে মেলা ছাদে,
কাকদের এবং ঈশ্বরের ভোজসভায়
ওদেরও টেড হিউজ হওয়ার সাধ জাগে।
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৭বার পঠিত
ঘেরাটোপ
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
ইদানীং প্রায়ই আমি নৈ:শব্দ্যে ভুগি
ঘর্মাক্ত পেশীতে হাতড়ে বেড়াই বেসিনের জল,
যা কিনা ক'দিন আগেও যথেষ্ট শব্দময় ছিলো
বয়:প্রাপ্ত শ্বাস-প্রশ্বাসে।
অনিবার্য ভেবে অ-পরিচিতার বালু-পাহাড়ী কটিদেশ
ছুঁয়ে দেয় প্রসন্ন পরাসক্তি,
রটে যায় তাঁর নাইতে...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪৪বার পঠিত
বায়ুকল
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯
(অতি সম্প্রতি সদলবলে অরন্যে রাত্রি যাপনের পর)
কী এক অন্তরঙ্গ জ্যোৎস্নার থেকে!
নিমেষে নিমের বনে তক্তপোষ পেতে,
আমরা ক'জন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে,
অপেক্ষার সারারাত কাটাই।
সহস্র বছরের নক্ষত্রেরও আনমনে-
কেউ যেন কথা দিয়েছিলো এ রাতের।
বুনো ঘাসের আলগোছে আজ বহুদিন পর, তার কথা মনে পড়ে।...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৮বার পঠিত




