আমার দিনলিপি

সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে 

পরশুরামের প্রেমিকা

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫২

তুমি হ্য়তো পাশেই ছিলে.......
নিরীশ্বরবাদীদের বুড়ো আঙুল দেখিয়ে
ভাবলেশহীন........
বাসি নিকোটিন শ্বাস-প্রশ্বাসে।

ইথারে-ইথারে বস্তুবাদ আড়মোড়া ভাঙে চায়ের কাপে
যেন স্বপ্নেরা যৌথখামার,
বাতাসে সুমেরীয় মেরুকরন আর...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

শাহলা চৌধুরী জনিত প্রেম২

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪২

যদিও আমার কাছে যথেষ্ট নীল রং ছিলো না
তবুও আমি শাহলা চৌধুরীর ব্যক্তিগত সচিব হতে চেয়েছিলাম।
বেজম্না ফ্ল্যাটবাড়িগুলোর সংক্রামক দাম্পত্যের মতো
আমার আবেগ সারাক্ষন তক্কে তক্কে থাকে...
হেঁসেলের মৃদু আলোয় অর্বাচীন আকাশ দেখার সাধ জাগে।

নামমাত্র মুল্যে বিকিয়ে দেয়া বৈমাত্রেয় বিকেল
তখন ভীষন মধ্যবিত্ত হয়ে উঠে...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

শাহলা চৌধুরী জনিত প্রেম১

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৯

আমার সারা শহর জুড়ে এখন বিষন্ন চাঁদের আলো,
নিঝুম ফুটপাথ আর রাতজাগা ল্যাম্পপোষ্টের নিচে
চন্দ্রাহত মানুষগুলোর খুনসুটির সংসার
ওরা আমাকে ভালোবেসে ফুটপাথের কবি হতে বলেছিলো
বলেছিলো, শেষরাতে
অচেনা কোন লোকাল বাসে
হারিয়ে যাবে আমার "শাহলা চৌধুরী জনিত প্রেম"

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

বৃষ্টি প্রধান কাব্য

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৬

শুধু নিরাপত্তার খাতিরে বৃষ্টিতে ভেজা আমার হয়ে উঠে না
তাই আমি তোমার খাতিরে বৃষ্টিতে ভিজি
ভিজতে ভিজতে পুরুষ কাক হয়ে যাই

অবশ্য তুমি বললে অন্য কিছুও হতে পারি
যেমন আকাশলীনার boyfriend
কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর।

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

রংdecision

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬

টানা তেরো দিন বৃষ্টিতে ভেজার পর বুঝতে পারলাম
এই আকালে সন্ন্যাস খুঁজতে যাওয়ার কোন মানে হয় না
এর চেয়ে তোমার প্রেমিক হয়ে যাওয়া ঢের ভালো ছিলো।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

কবি

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৬

আরো একদল বিধ্বস্ত কবি
হেঁটে গেলো পৃথিবীর তীর ধরে,
শেকল পরানো পায়ে
রক্তাক্ত কবিতার দাগ নিয়ে

নিদ্রাহীন গিলোটিনের নিচে
এক একজন ভয়ংকর দূর্ধর্ষ কবি
আজ বড়ো বেশি কবিতা-হীন।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি



‹ First আগের পাতা   
মোট সময় লেগেছে ১.০৭৫৬ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৬৬টি
  • মন্তব্য করেছেন: ২৫২৭টি
  • মন্তব্য পেয়েছেন: ২১৯৬টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ১ সপ্তাহ
  • ব্লগটি মোট  ২৬৭৫৬ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই