হরলিকস ও ম্যাগির বিজ্ঞাপন অসত্য, যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯

শেয়ারঃ
0 0 0

২৫ অক্টোবর, শনিবার বিডিনিউজ২৪নিউজ.কম-এ প্রথম সংবাদটি দেখি। পরের দিন কয়েকটি দৈনিকেও বেরিয়েছে।
ব্যক্তিগতভাবে আমার কোনো কমেন্টস নেই। তবে এইসব বাণিজ্যিক ছলার শিকার তো আমরা...!

কিছু হরলিকস আপনার সন্তানকে করবে আরও লম্বা, আরও শক্তিশালী, আরও তীক্ষ্ণধী (টলার, স্ট্রংগার এন্ড শার্পার) এমন একটি বিজ্ঞাপন বাংলাদেশের টিভি দর্শকরা প্রতিদিনই দেখছেন। এই বিজ্ঞাপনের দাবির সত্যতা নিয়ে বাংলাদেশে কোনো প্রশ্ন না উঠলেও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি (এএসএ) সেদেশে এর প্রচার নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে 'প্রমাণিত নয়' এমন দাবি করায় ম্যাগি নুডুলসের একটি বিজ্ঞাপনও নিষিদ্ধ করেছে সংস্থাটি। [/si

বিস্ময়ের বিষয়, এএসএ নিষিদ্ধ করার পরও আমাদের দেশে মানে আমাদের টিভিগুলোয় বিজ্ঞাপনটি এখনো দিব্যি চলছে..!

 

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩১
রাহা বলেছেন: তাই হওয়া উচিত.... পণ্য বিক্রির জন্য কতোই না মিথ্যা বলা হয় , অন্ততঃ শিশুর খাদ্য নিয়ে সেই মিথ্যা বলাটা বন্ধ হোক । +
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: সে কারণেই তো রাগ হয়। হারামজাদারা আমাদের ছাগল ভাবে। শিশুদের মতো একটি নরম বিষয় নিয়ে কী সব করছে...!

২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩২
মদন বলেছেন: অবুঝ শিশুদের নিয়ে কত যে ব্যবসা :(
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হু, এ ব্যবসা বন্ধ করার জন্য কী করা যায়, বলেন তো মদন?

৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
মামু বলেছেন: সালাগো পিডানু দরকার
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: লাডি লাগলে সাপ্লাই দিমু, মামু। আওয়াজ দিয়েন।

৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
মিছে মন্ডল বলেছেন: শালাদের পিছন দিয়ে হরলিকসের ডিব্বা ভইরা দেয়া দরকার
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: হা হা হা...

৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
মিঠি বলেছেন: বিজ্ঞাপণ প্রসঙ্গে মনে এলো, আজকাল খুব ঘন ঘন দেখানো হচ্ছে বাংলা লিংক - এর একটি নতুন বিজ্ঞাপণ ...যাতে দেখান হয় গ্রামের একটি মেয়ের বিয়ে এবং তার ছোট ভাই-এর অভিমান..অত্যন্ত আবেগঘন.....কিন্তূ বিজ্ঞাপণটি আমাকে বাল্য বিবাহ ছাড়া আর কিছুই ভাবতে সুযোগ করে দেয়না....আমাদের দেশে কত শত তথাকথিত এন.জি.ও.....সুশীল সমাজ...আরো কতকি.....কেউ কি বলবেন কিছু...স্বাস্হ্য পুষ্টি তে প্রভাব নেই....কিন্তু সমাজ পুষ্টিহীনতায় ভুগছে,,,,
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: মিঠি, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বাংলালিংক-এর ওই বিজ্ঞাপনে আমার ও রকম মনে হয়নি। বরং মনে হয়েছে পথের পাচালির অপু-দুর্গার থিমটা সেন্টিমেন্টালি কাজে লাগানো হয়েছে। বিশেষ করে ভাই-বোনোর ওই দৌড়ে যাওয়া। আর মেয়ে মডেলের যা বয়েস, তাতে ওর বিয়েকে বাল্য বা বালিকা বিবাহ মনে হয়নি।

৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০
নুরুন্নবী হাছিব বলেছেন: এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত...
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: অবশ্যই।

৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৮
আশীফ এন্তাজ রবি বলেছেন: গিয়াস ভাই, বাজারে বাচ্চাদের জন্য যেসব চিপস, জুস, চকলেট পাওয়া যায়, এগুলো এক কথায় বিষ।

আমার দুই মেয়ে এগুলো খাওয়ার জন্য পাগল। কেননা, টিভিতে খুব সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয়া হয়। বাবার ধমক সেইসব বিজ্ঞাপনের কাছে হার মেনে যায়।

অনেক অনেক ধন্যবাদ, গিয়াস ভাই, বিষয়টি নজরে আনার জন্য।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রবি।
আমারও দুই মেয়ে। আমারও তোমার মতো অবস্থা। বিজ্ঞাপনের কাছে অসহায় পিতা আমরা!

৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৯
মনজুরুল হক বলেছেন: ৩০% প্রডাকশন কস্ট যোগ ৭০% এ্যাডভারটাইজ, সমান সমান কমোডিটিজ! সেই কমোডিটিজ তো ভাল হতেই পারে না!!বিজ্ঞাপিত হওয়া ছাড়া আরবান মানুষের কোন গতি নেই !!
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: দুর্গতি আর কী!

৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০০
মানুষ বলেছেন: আমিতো এমনি এমনি খাই
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: তাই তো মনে হচ্ছিল, 'মানুষ'-এর স্বাস্থের এই দশা ক্যান! এখন খোলাসা হইলো, হা হা হা...

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: সহমত।

১১. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১১
আরিফ জেবতিক বলেছেন: বিডি নিউজের লিংকা খুঁজতেছি বস ।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: ওটা আর ওরা রাখছে কিনা কে জানে। অবশ্য আপডেটও করতে পারে। তারচেয়ে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি (এএসএ)-এর সাইটে ঢোকে যা।

১২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৬
শিবলী বলেছেন: মানুষকে আজকাল কত কিছু বলে ধোকা দেয়া হচ্ছে!!!
কিন্তু শিশুদের যখন ধোকা দেয়া হয়, খুব অসহায় লাগে।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: সে জন্যই তো এই লেখা। এই প্রতিবাদ।

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: কোনটা? ঠিক বুঝলাম না!

১৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২১
জামাল ভাস্কর বলেছেন: হরলিক্সের আরেকটা বিজ্ঞাপন দেখলাম ইটিভি বাঙলায় সেইখানে কমপ্লান নামের আরেকটা একই ধরণের প্রোডাক্টের প্যাকেট ব্যবহার কইরাই তারা তুলনামূলক মেসেজ দেওনের চেষ্টা করছে।

হয়তো পুঁজিবাদের মূল মর্তবা এইটাই যেমনে তেমনে প্রতিযোগিতামূলক থাকা, তবুও দৃষ্টিকটু ঠেকে বিষয়টা...আমাগো দেশে জানি অন্য প্রতিদ্বন্দ্বী পণ্যের ছবি ব্যবহারটাও নিষিদ্ধ...এমনকি পুঁজিবাদের লালন-পালন আর সংরক্ষণকারী পশ্চিমা দেশেও এইরম বিজ্ঞাপনি প্রকাশ নিষিদ্ধ বইলা শুনছি...

হরলিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানের আসলে হইছে কি!?
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: পশ্চিমা দেশে তো নিষিদ্ধ হইলোই (অবশ্য বিজ্ঞাপনটা)। আমাদের কী হবে জামাল ভাই!

১৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩২
অমিত আহমেদ বলেছেন: বিজ্ঞাপনে অসত্য কিংবা অপ্রমাণিত তথ্য ব্যবহার নিষেধ না বাংলাদেশে? সব দেশেই তো নিষেধ বলে জানতাম।

আর ভাস্কর'দা, অনেকদেশেই নিয়ম বদলে গেছে বলে জানি। কানাডাতে যদ্দুর জানি প্রতিদ্বন্দ্বী পন্যের ছবি-নাম ব্যবহার করা যাবে কিছু নিয়ম মেনে চলে। প্রতিদ্বন্দ্বী পন্য নিয়ে অসত্যচারণ করা যাবে না, ছবি বিকৃত করা যাবে না... এই জাতীয় আরও কিছু।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন: আমাদের এখানে যেন দেখার-বলার কেউ নাই! যার যা ইচ্ছা করছে। মিথ্যা আর অরুচিতে সব সয়লাব!

১৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫
ফারহান দাউদ বলেছেন: কে দেখবে? মানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধে কে? যারা বাঁধে তারাই তো বিড়াল।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: আপনি বাঁধবেন, আমি বাঁধব। আমরা তো আর বিড়াল না যে মিঁউ মিঁউ করব!

১৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪২
আহসান হাবিব শিমুল বলেছেন: কোথায় জানি পড়েছিলাম আফ্রিকান মা অর্থ মিললে নাকি সন্তানের মুখে প্রথমেই কোকের বোতল তুলে দেন।

বিজ্ঞাপনের এমনই মাহাত্ম্য।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: তাই নাকি! কী আশ্চর্য!

১৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৮
জামাল ভাস্কর বলেছেন: ঐদেশে এইটা চলেনা কারন মিথ্যা কইয়া ভুলানের সুযোগটা কম শিক্ষার হারের লেইগা, কিন্তু ঐখানে নারীরে পণ্য বানানের বিষয়টা কাজে দ্যায়, যৌনতার ব্যবহারটা কামে লাগে...

পুঁজিবাদের গন্তব্যতো শেষ পর্যন্ত এইখানেই...টিভি বিজ্ঞাপনতো একটা ভেহিকেল মাত্র। আরো কতোরম বাহন আছে...
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: এ ভেলকি থেকে মুক্তি নাই। ভেলকি থাকবেই। কারণ ওই যে বললেন পুঁজিবাদ। তবে খানিকটা সৎ ও সততা কি থাকবে না কোথাও?

১৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৮
আলিফ দেওয়ান বলেছেন: তিরিভুজপাদ সপ্টোয়ারের পতিস্টাতা সবাপতি, গুগুলের যম, ইসকিপ্ট কিডিদের জানি দুস্মন, ১০০১টি নিকের অদিকারি, ছুরাই লেপ্ঠপের কার্বারি, গত আড়াই বৎশর ধরি জিয়ারি পরিক্কার্থি, এডাল্ঠ ওয়েপছাইটের এডাল্ঠ মডারেঠর, সামুবলগের মেগাষ্টাড় ছাগুরাম তিরিভুজ নুডুস খাইত লম্বাছওরা আর বুদ্দিমান হওয়ার আশায়। হরলিক্স কাইত কিনা জানিনা।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: কাইত লিশ্চয়। নাইলে এত্ বেলাজ অয়!!!
অদ্ভুত ভাষা, আলিফ দেওয়ান। সোন্দর... হা হা হা...

২০. ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮
নুশেরা বলেছেন: এখনও দেখায় এই বিজ্ঞাপন?
আমাদের শিল্প-সংস্কৃতি জগতের পুরোধারা প্রায় সবাই পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। তাদের কাছ থেকে এধরণের চর্চা আশা করে না কেউ।
২১. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
ঝুমী বলেছেন: বিজ্ঞাপন মানেই তো সব কিছু বাড়িয়ে বলা! এখানে সত্য কতটা থাকে, গিয়াস ভাই! তবে এএসএ নিষিদ্ধ করার পরও আমাদের এখানে চলাটা আসলেই বিস্ময়কর!!! আপনার সাথে সহমত। +:)
২২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৫
গিয়াস আহমেদ বলেছেন: হু, বিজ্ঞাপনে বাড়িয়ে বলা হয়। কিন্তু সেই বাড়িয়েটা এত্তটা বাড়াবাড়ির (মিথ্যাচারের) পর্যায়ে যাবে!
সহমতের জন্য ধন্যবাদ, ঝুমী।
২৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৯
রন্টি চৌধুরী বলেছেন: ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশেই বিগ্গাপনটা নিষিদ্ধ হওয়াটা জরুরী ছিল।
ইংল্যান্ডে হরলিক্স এত জনপ্রিয় না। টেসকো বা আজদার এককোনায় পড়ে থাকে। হরলিক্স নিয়ে এখানে ওত মাতামাতি নেই।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪০

লেখক বলেছেন: চমৎকার ইনফরমেশন। ধন্যবাদ রন্টি।
ভালো আছেন আপনি?

২৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
আরিফুর রহমান বলেছেন: আমি বুঝি না... মলটেড বেভারেজ কি করে 'বুদ্ধি' বাড়ায়!!!!

সাদারা এগুলি রাতে ঘুমুতে যাবার আগে রিল্যাক্স হবার জন্য খায় দেখেছি... ;)
২৫. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:০৪
ডি এস এন হীরা বলেছেন: ভাইয়া, টাকা দিলে আপনার পন্যের বিজ্ঞাপন ও দিবে তারা দেখবেও না আসলেই সেটা আছে বা নাই, ওটার গুনগত মান তো দুরের কথা। শুধু কি টেলিভিশান? পেপারে দেখবেন কত কত মানুষ সপ্নে ঊষধ পেয়ে যান যা গবেষক গন শত শত বছর গবেষনা করেও বের করতে পারেন না, আবার চোরের সাক্ষি গাট কাটারা আছেন না? তারা আবার পকেটের পয়সা খরচ করে পেপারে ছেপে তাদের কবিরাজদের ধন্যবাদ জ্ঞাপন করে থাকেন। আবার নির্বাচনের আগে দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন লাগানো থাকে "আমার নেতার চরিত্র... ফুলের মতো পবিত্র..." ইত্যাদি... আমার কোনো কমেন্টস্ নাই। তবে আপনাকে একটা + দিলাম।
১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ. হীরা।
দুঃখময় বাস্তবতা কি জানেন, আমিও সেই মিডিয়ার একটি পার্ট...!

২৬. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৪
গোলন্দাজ বলেছেন: আমি অনেক লম্বা হইছি, হড়লিক্স খায়া। আমি লম্বায় প্রায় অনেক লম্বা...মানে হড়লিক্স সাইয আর কি
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: হু, হরলিক্স আর কমপ্লান বয়-এ ভরে যাচ্ছে দেশটা। বড়ই আফসোস!

 

মোট সময় লেগেছে ০.৯৬০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাংবাদিকতা করি।
আড্ডা, বন্ধুতা আর ঘোরাঘুরিটা দারুণ প্রিয়। এই তো আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ