১
জলকণা দিয়ে তৈরি হয়
টলটলে জল
জলের উচ্ছাস নিয়ে জলকন্যা
জলবিহারে এসেছে।
২
কাকচক্ষুর মত নির্মল জল
তৃষ্ণা মিটায়,
নাব্য ফিরে এস
নদীমাতৃক এ দেশে অববাহিকা আছে।
৩
মেঘ নিয়ে এলো বাদল বাতাস
চারণভূমিতে তৈরি হয় জলকাদা
বীজকোষ দোষহীন
মূল হোক বিকশিত।
৪
শুকিয়ে যাওয়া কূলে জলতরঙ্গ
উপকূলও নাচে
এ বৃষ্টিতে মরা নদী বাঁচে
সমুদ্র টের পায় শিহরণ।
৫
মরুদ্বীপে পাথর--সেখানে মুষলধারা
আলো ভিজে গিয়ে ঝিলিমিলি
মরুর অনমনীয়তা-ঠেঁটাপনা-স্নায়ুবিকার কাটে
সুষমা ছড়ায়।
৬
ঠাঠাপড়া রোদ্দুর
ছায়াশুন্য-রোদেপোড়া
বহুদিন পর
মেঘরস-বারিবিন্দু-ধারাসম্পাত
বর্ষণমুখর।
৭
বৃক্ষরোপণের এইতো সময়
বর্ষাকাল এসেছে
বিরহপীড়িত খরা নেই মাটিতে
জলের অনুরাগে প্রবহমান নদী।
৮
পুনরায় জলনালী থেকে আসা জলে
ভরেছে এ ডোবা
মৌসুমী মেঘের আনাগোনা
ভারী বৃষ্টিপাত।
৯
নির্জন বনেও বৃষ্টিপাত ব্যাকুলতা সৃষ্টি করে
মালিন্য থাকেনা--জল ধুয়ে নেয়
ঈষৎ মেঘের চমকানো আলোয় দেখা যায়
সমুদ্রের জল।
১০
জলের ছোঁয়ায় জেগে ওঠ
জলের শীতলতায় দাহ থাকে না
আগুনের তাপ কমে যায়
এটাই জলের অহঙ্কার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


