somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলেজ এর এমপিও ভুক্তির জন্য রেল - রাজ পথ অবরোধ.. লজ্জা ও ঘৃনা

২০ শে জুন, ২০১০ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল সম্ভবতঃ দেখেছিলাম যে চিটাগং নিজামপুরে স্থানীয় একটা কলেজ এর এম পি ও ভুক্তির দাবিতে রাস্তা অবরোধ করেছে শিক্ষক / ছাত্ররা। ভেবেছিলাম এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে দেখি আরো একটা খবর, এবার কসবায় ঢাকা চিটাগং রেললাইন আটকে দিয়েছে আরেক দল।

এই শিক্ষক নামের কলণ্ক গুলোকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনাদের সামান্য ব্যাক্তি স্বার্থ উদ্ধার এর জন্য বাংলাদেশের ইকোনমি কে জিম্মি করাক ক্ষমতা কে দিয়েছে? এ ছাড়া, ছাত্রদের এ ভাবে ব্যাবহারের মাধ্যমে তাদের কে কি শিক্ষা দিচ্ছেন? আপনারা তাদেরকে ধংসাত্বক কাজ করার উৎসাহ দিচ্ছেন যেটা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। আপনারা শিক্ষক হবার যোগ্য নন.. এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই।

লেলিন ১৯১৯(সম্ভবতঃ) সালে রাশিয়ায় শ্রমিক দের উপর গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন, কারন রেল শ্রমিক রা দুর্ভিক্ষ পীড়িত অন্চলে খাবার পরিবহনে বাধার সৃষ্টি করছিলো। এই কলেজ সমুহের শিক্ষক/উদ্যোক্তাদের ব্যপারে সে রকম কঠোর ব্যব্স্থা নেয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি।




Click This Link

কসবায় কলেজ এমপিওভুক্তির দাবি
ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ২০-০৬-২০১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক আলহাজ শাহ আলম কলেজ এমপিওভুক্তির দাবিতে আজ রোববার সকাল নয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করা হয়েছে। ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিক্ষুব্ধ লোকজন উপজেলার মন্দভাগ রেলস্টেশনে রেললাইন অবরোধ করে।
অবরোধকারীরা সকাল নয়টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি লোকাল ট্রেন মন্দভাগ রেলস্টেশনে আটকে দেয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে।
বায়েক আলহাজ শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম প্রথম আলোকে জানান, ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বর্তমান সাংসদ মোহাম্মদ শাহ আলম। কলেজ থেকে এ পর্যন্ত নয়টি ব্যাচ পরীক্ষায় অংশ নিয়ে গড়ে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে। এ বছরও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ভালো ফলাফল করেছে। এমপিওভুক্তির সব শর্ত পূরণ করা হয়। কিন্তু তার পরও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় এলাকার লোকজন, শিক্ষক ও শিক্ষার্থীরা বাধ্য হয়ে রেললাইন অবরোধ করেছে।
কসবা রেলস্টেশনের মাস্টার ডি কে বড়ুয়া জানান, মন্দভাগ রেলস্টেশনে ভৈরবগামী লোকাল ট্রেন আটকে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে আন্তনগর ট্রেন সুবর্ণ, মহানগর প্রভাতীসহ এই রেললাইনে চলাচলকারী সব ট্রেন।
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×