আমার প্রিয় পোস্ট
- আমার প্রথম কবিতার বই: পাখি ও পাপ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- দৃশ্যখাদকের চোখে ভাঁজ করা ঘুম - নির্ঝর নৈঃশব্দ্য
- দৃশ্যখাদকের দল এবং স্মৃতির ভাঙা দেরাজ - হাসান মাহবুব
- কবি আব্দুল মান্নান সৈয়দ-এর ১০টি কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ই-পুস্তকে মুক্তগদ্য সংকলন: প্রিয় লেখকদের দৃষ্টি আকর্ষণ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গদ্য: 'বাঙলা' শব্দের বানান এবং বাঙালি অথবা বাঙলাদেশী জাতীয়তাবাদ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- বাঙলাদেশে গার্মেন্টস্ শ্রমিকদের উপর বর্বর পুঁজিবাদীশোষণ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আজ কবি নির্ঝর নৈঃশব্দ্যের জন্মদিন - ব্লগার কমল
- নির্ঝর নৈঃশব্দ্য - লিটল হামা
- হুমায়ুন আজাদের একটি কবিতা... - ভিজামন
- প্রিয় সামহোয়্যারইন-কর্তৃপক্ষের কাছে সবিনয়-প্রস্তাব: ব্লগে বাঙলা-তারিখ সংযোজন করুন - নির্ঝর নৈঃশব্দ্য-২
- পবিত্র রমজান নিয়ে নির্ঝর নৈঃশব্দ্য-২ এর কয়েকটি প্রশ্নের উত্তর দিলাম - সাম্বাদিক
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- নারী নিয়ে হুমায়ুন আজাদের পরিশ্রমসাধ্য কাজকে যারা অনুকরন বা নকল বলে তাচ্ছিল্য করছেন তাঁদের প্রতি জিজ্ঞাসা - দস্যু বনহুর
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- শারদীয় প্রবচনগুচ্ছো: শ্রদ্ধা হুমায়ুন আজাদ - অন্যমনস্ক শরৎ
- নির্ঝর নৈঃশব্দ্য-২ এমন ডিজিটাল ভন্ডামীর কারনটা কি জানতে পারি? - ~অন্ধ~
- বাংলাদেশের সংবিধান কি ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে গেছে? - বিডি আইডল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- প্রথমস্বর (প্রথম দশকে পরিব্যাপ্ত ও বিকশিত কবিদের নির্বাচিত কবিতা) - নির্ঝর নৈঃশব্দ্য-২
- তেলরঙে আঁকা আমার নয়টি ছবির ফটোগ্রাফ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- শীর্ষ ব্লাগর না ! শ্রেষ্ঠ বেয়াদপ - কাকশালিখচড়াইগাঙচিল
- প্রিয় বিনয় মজুমদারের আঠারোটি কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভয়ানক নৈসঙ্গের ভিতর পাওয়া কাব্যগুলি-২ - নির্ঝর নৈঃশব্দ্য
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- অন্ধকার কুসুম বৃন্ত - কাকশালিখচড়াইগাঙচিল
- আসেন, কবি দীপঙ্কর সেন গুপ্ত'র একটি কবিতার ভিতরে যাই - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সে, সে, এবং সে - হাসান মাহবুব
- ব্লগ থেকে গান - ১২ (শুন্য দুটি ঘর) - অচন্দ্রচেতন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- সাদা রঙের সেই রুমালটা রক্তজবা হয়ে গেল - রুবাইয়াত ইসলাম সাদাত
- ~~মৃত মেঘের ফোঁপানো কান্না~~ - রুবাইয়াত ইসলাম সাদাত
- রাখাল, আমি তোকে নিয়ে পালিয়ে যেতে চাই - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- আমি শুধু রাখালের ঘুমন্ত ফুলকন্যা হয়ে থাকবো - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- আমাদের ব্লগবাড়ি : ভালবাসার একটি বছর - নম্রতা
- ব্লগ থেকে গান - ১০ (একটি ঝুমকো আর একটি নীল) - অচন্দ্রচেতন
- আজ নির্ঝর নৈঃশব্দ্য'র জন্মদিন


- সবাক
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- কবিতা: সে - জীবনানন্দ দাশ - রাতফুল
- হুমায়ুন আজাদের একটি কবিতা... - ভিজামন
- মুছে দিয়ে: উৎসর্গ- নির্ঝর নৈঃশব্দ্য দাদা কে - ব্যতিক্রমী
- পাহাড়ের চূড়ায়-উৎসর্গ নির্ঝর নৈঃশব্দ্য ভাইকে - ব্যতিক্রমী
- নির্ঝর নৈঃশব্দ্য - দীপঙ্কর
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- কবি নির্ঝর নৈঃশব্দ্য :: প্রেয়সী বলেই ভালোবাসি - সবাক
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- নির্ঝর নৈঃশব্দ্য - শত রুপা
- ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের নির্বাচিত সতেরো / ১ম পর্ব - ফকির ইলিয়াস
- কবি নির্ঝর নৈঃশব্দ্য আমার বিকৃত মস্তিষ্কের বাহক। - অন্তিম
- ছিন্নগ্রন্থির জলরঙে ঝুমঝুম বৃষ্টির রাত - মুক্তি মণ্ডল
- কথোপকথন সংক্রান্তিতে............হিজড়হ এবং অড়হড় শব্দমালা বিনিময়............ - নীল চাঁদ
- আমি ও আমরা - কাকশালিখচড়াইগাঙচিল
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- টিপাইমুখবাঁধ নির্মাণ প্রতিরোধে অস্তিত্বরক্ষার প্রশ্নে দেশে বিদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- শূন্যতা পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য
কবি ব্লগার ভাস্কর চৌধুরীর কবিতা: নৈশব্দের সেই স্বরধ্বনি
৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৯
তারপরও
কিছু শব্দ ছুঁড়ে দিলাম
নিয়ে যাও, আসো আমার এ দ্বারে
যেখানে আমার সস্তা দরের কোনো এক ভিটায়
দাঁড়িয়ে আমি...
আর...
তারপর হয়তো একাল সেকালের গল্পগুলো
জোড়াতালি দিয়ে চলে যায়
যায় দিগন্তের পারে
আর কেউ ডাকে, আমি শুনতে পাই
নৈশব্দের সেই স্বরধ্বনি...
কিছু কথা আর ছবি এভাবেই ডাকে
সময়ে অসময়ে হয় কথপোকথন...
_______________________________
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৯
ভাস্কর চৌধুরী
http://www.somewhereinblog.net/blog/homeblog
ভাস্করদা (কবি ব্লগার ভাস্কর চৌধুরী) দীর্ঘদিন কোনো পোস্ট দিচ্ছেন না। অথচ দেখি নিয়মিত আসা যাওয়া করেন। তাই ভাবলাম তাকে দিয়ে একটা কবিতা লিখিয়ে নিই। কবিতাটি তিনি লিখেছেন আমার সাথে; আমার অংশটা বাদ দিয়ে তারটা দুইটা অংশ জোড়া লাগিয়ে এই কবিতা। তার কবিতার একটা লাইন শিরোনাম হিশেবে দিলাম।
তিনি কবিতাটি লিখেছেন এইখানে কমেন্টের ঘরে।
http://www.somewhereinblog.net/blog/homeblog/28963847
অনুমতি না নিয়েই কবিতাটি আমার এই ব্লগে ছাপিয়ে দিলাম। দেখি তিনি আমাকে মারতে আসেন কিনা
তিনি হয়তো মরেও গিয়ে থাকতে পারেন। কেননা তার ব্লগের শিরোনাম হিশেবে তিনি জন্ম তারিখের সাথে মৃত্যু তারিখও দিয়ে দিয়েছেন। ইন্নালিল্লাহ...
যিনি ব্লগে ঘুরাঘুরি করেন-- হতে পারে তার ভূত...![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা, প্রিয় কবিতা ;
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হেমায়েতপুরী বলেছেন:
হতে পারে তার ভূত...
লেখক বলেছেন: হইতারে
লেখক বলেছেন: দেন। জোড়া দিয়ে ছাপিয়ে দেন। এইটা তার শাস্তি। ![]()
শাহনাজ সুলতানা বলেছেন:
না ভাই নির্ঝর নৈঃশব্দ, ভাষ্কর দা আপনাকে মারতে পারবেন না। কারণ আমরা সবাই এখানে আছি উনাকে আটকাতে পারব।তবে ভালোই করেছেন ভাষ্করদা র এই কবিতাটি পোষ্ট করার জন্য।অনেকদিন উনার লেখা মিস করছি।আপনাকে ধন্যবাদ এই কবিতাটির জন্য।
ভালো থাকবেন সবসময়।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
তাজা কলম বলেছেন:
ভাস্করদা-র ভাস্বরিত কবিতা বেশ তো!
লেখক বলেছেন: ধন্যবাদ
শান্তির দেবদূত বলেছেন:
আপনার দুই নিকের মাঝে পড়ে মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলি, কোন পোষ্ট কোন নিকে করেছেন লেখক বলেছেন:
ওই নিকে শুধু আমার নিজের রচনা(গল্প, কবিতা, গদ্য, অনুবাদ) পোস্ট করি। আর এই নিকে যখন যা খুশি।
কেমন আছেন শান্তিদেব? নতুন গল্প কই?
নাজনীন খলিল বলেছেন:
খুবই সুন্দর কবিতা।
সত্যিইতো ভাস্করটা এসে চুপচাপ বসে থাকে ।আগে আমার ব্লগে যেতো--এখন তাও যায়না। মনে হয় এটা ভাস্করের ভূতইহবে।
লেখক বলেছেন: জি, দিদি। ভূত হতে পারে।
লেখক বলেছেন:
বাহ্। দৌড় ভালো তো।
শুভ কামনা।
ব্যতিক্রমী বলেছেন:
আজ কেন জানি আজ আমি দণ্ডিত। কারন'টা মেইলে বলব। আপাতত এখানে প্লাস দিলাম। মনটা আজ খুব খারাপ।
লেখক বলেছেন: আগুনের প্রতীক্ষায়
গোয়েবলস বলেছেন:
ভাস্কর ভাইয়ার লেখা ভাল লাগে। কিন্তু উনারে ভূত করিল কে?
লেখক বলেছেন: সবি আল্লার ইচ্ছা কমরেড
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ভাস্কর ব্লগে এসে চুপচাপ সবার লেখা পড়ে। কত বললাম লেখা দিতে। শুনবে না লেখক বলেছেন: ![]()
ভাস্কর চৌধুরী বলেছেন:
বিবেকটা আর মানতে চাইলো না.....!!
সঙ্গতঃ অন্তত ভূত নামক শব্দের জলাঞ্জলী থেকে মুক্তি চাই....!!
কি মুক্তি পাবো তো.....?
আমার কবি ভাই যে সরধ্বনির বাহার সাজিয়ে হ-য-ব-র-ল এক লেখাকে কবিতা বানিয়েছেন তা প্রথমে বুঝতে পারিনি। হিসেবের কষাঘাতে শেষার্ধে অবধারিত বুঝতে পারলাম ....!!!
কখন নীরব আবার সরব হওয়া আমার একটা অভ্যাস বলা যায়। এর কারণ আমার ব্যস্ততার লুকোচুরি!!! কাজের কারণে ব্যাঘাত ঘটে এ দ্বারে আসা।
আর কিছু ভাল লেখা, কিছু প্রিয় মানুষের দ্বার ছুতে পারি না সময়মত!
কিন্তু তারপরও আসি শত বাঁধা নিষেধ উপেক্ষা করে.....!!!
আবার অনেকেই মনে করেন আমার অস্তিত্ব আছে কি-না!! সেই উত্তরটি এমন হতে পারে যেহেতু শেষ রাত্রী কিংবা ভোরের সুর্যের সাথে আমার সখ্য হয় এ দ্বারে। সময়টা আমি সময় মনে করি না।
মনে করি
সময় অসময়................
লেখক বলেছেন: সৃষ্টিতে থাকুন সকল সময়
লেখক বলেছেন: কবিতা ও শূন্যতার জয় হোক
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















