আমার প্রিয় পোস্ট

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

আমার প্রিয় কিছু ইন্ডিয়ান ইংরিজি এবং হিন্দি মুভির তালিকা

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৬

শেয়ারঃ
0 0 0

মাদার ইন্ডিয়া
শোলে
রুটি কাপড়া আউর মাকান
আনার কলি
সিলসিলা
ভগবান
চাঁদনি বার
মুঘল-ই-আযম
রোদেলি
আনজাম
বিল্লু বার্বার
দিল্লি
চিনিকম
ডর
লাগ চুনারি মে দাগ
দেবদাস
কামসূত্র
পিন্জর
চাহাত
হাজার চুরাশি কা মা
রোড
মিস্টার এন্ড মিসেস আয়ার
ফায়ার
আর্থ
ওয়াটার
রঙ দে বাসন্তি
ভগৎ সিং
লিজেন্ড অব ভগৎ সিং
পরদেশ
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
কুচ কুচ হোতা হ্যায়
ব্ল্যাক
গজগামিনী
সাবেরিয়া
কম্পানি
মকবুল
ওমকারা
অশোকা
খামোশি
দিলসে
বোম্বে
১৯৪২ লাভস্টোরি
স্বদেশ
চাক দে ইন্ডিয়া
ওমরাও জান
ওমরাও জান [নতুন]
খাকি
দিলওয়ালে
গোলাম
তাল
নেমসেক
জিৎ
রঙিলা
তারে জমিন পর
মুন্নাভাই এম বি বি এস
লাগে রহো মুন্নাভাই
গুপ্ত
কয়লা
চামেলি
রেইনকোট
রোজা
গুরু
সাথিয়া
লগন
কসুর
জিসম
শব্দ্
সময়
ইক আব্তার
হাম দিল দে চুকে সনম
তুম বিন
ফিজা
জুবেদা
দিল কেয়া কারে
পেয়ার তো হোনা হিথা
তাকষাক
হাজার খোয়াইশ এ্যায়সি
আন্দাজ আপনা আপনা
নায়ক
এইতরাজ
পাপ

------------------------------------------------------------------------------
[এই পর্যন্ত মনে পড়লো। কেউ মনে করিয়ে দিলে ওখান থেকে তালিকা আপডেট হবে।]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় মুভি ;
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৪১
গোয়েবলস বলেছেন: দিলীপ কুমারের অমর ছবিটা দেখেন। আশাকরি ভাল লাগবে
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: আচ্ছা। পাইলেই দেখবো। অনেক শুভেচ্ছা।
আপনার পছন্দের কিছু ছবির তালিকা দেন। ওখান থেকে আমার দেখা কোনো ছবি থাকলে তালিকায় যোগ করবো।

বস্! কেমন আছেন?

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৪৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ব্ল্যাক
গজগামিনী
দিল চ্যহতা হ্যে
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৪৬

লেখক বলেছেন: শুভেচ্ছা

৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৫০
হাসান মাহবুব বলেছেন: আ ওয়েডনেসডে, বোম্বে বয়েজ, তারে জমিন পর,মুম্বাই ম্যাটিনি,রকফোর্ড,ইকবাল, মুন্না ভাইয়ের মুভি দুইডা, ফায়ার। বেশি দেহিনাই, তুমার লিস্ট থিকা শুধু কামসূত্র কমন পর্সে :D (তাও ঐডা পুরা দেহিনাই)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: কামসূত্র পুরাটা দেখো। তুমি কোনটা দেখছো। ইন্ডিয়ায় তিনটা কামসূত্র বানাইছে। আমি মিরা নায়ারের টা কথা লিখছি। অসাধারণ।

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪
চতুষ্কোণ বলেছেন: জো জিতা ওহি সিকানদার, ঝন্কার বিট্‌স, রোড, লাগে রাহো মুন্না ভাই, রজনীগন্ধ্যা।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: শুভেচ্ছা

৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৯
শেরাম চীংখৈ বলেছেন: ভগৎ সিং কোনটা বললেন? অন্যটা দেখি নি, অজয় এর 'লিজেন্ড ওফ ভগৎ সিং'টা দুর্দান্ত।

মিস্টার এন্ড মিসেস আইয়ার দেখব, ব্ল্যাক-উমরাও জান সবচেয়ে প্রিয়।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: হ্যাঁ, অজয়ের টা অসাধারণ। মনে ছিলো না। যোগ করলাম। সানি দেওল একটা করেছিলো

৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১৩
হাসান মাহবুব বলেছেন: আমার কমেন্টের রিপ্লাই দেয়না X( মাইনাসের বন্যায় ভেসে যাক অন্যায়। অলরেডি একটা খাইছো। আমরাটা জমায় ড়াকচি।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: সরি দোস্ত! খেয়াল করি নাই। মাইনাস দুইটা হইছে এখন।:(

৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১৫
মনির হাসান বলেছেন: আমি হিন্দি ছবি দেখিনা । জীবনে একখান হিন্দী ছবি দেখলে সারাজীবনে আর কোন'টা না দেখলেও চলে । ফর্মুলা অলওয়েজ দ্যা সেম ... এই ছোট'বেলা থেকে হিসাব ক্লিয়ার ।

তারপর'ও অনেক ধৈর্য্য ধইরা যে কয়টা শেষ পর্যন্ত দেখছিঃ কুচ কুচ হোতা হে, বাদশাহ, দিল চাহতাহে ...

তবে ব্যাপক হিট খাইছি চামেলী, মিস্টার & রেইনকোট দেইখা এগুলা সত্যিই ভালো লাগছে, ধারনা করতে পারিনাই এগুলা এত ভালো হইব ... নতুন লাগে রাহো মুন্না ভাই, স্লামডগ মিলিওনিয়ার আর দিল্লী ৬ দেইখাও ভাল্লাগছে ।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: চামেলী, রেইনকোট অসাধারণ। সত্যি। স্লামডগ মিলিওনিয়ার ভালো।তবে ওটা ঠিক ইন্ডিয়ান প্রোডাকশন নয়। তাই অন্য তালিকায় দিবো। শুভেচ্ছা বস্।

৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১৮
হাসান মাহবুব বলেছেন: @মনির ভাই, স্লামডগ কিন্তু ইন্ডিয়ান মুভি না। এইটার পরিচালক স্কটিশ। আর প্রোডাকশন হলিউডের।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: ধন্যা

৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:২৫
ভেবে ভেবে বলি বলেছেন: আমার তালিকা সবসময় শুরু হয় ২ টা মুভি দিয়ে, ১. মাদার ইন্ডিয়া (১৯৫৭) আর ২. গাইড (১৯৬৫)। খুব কম ছবি দেখে আমি এত আলোড়িত হয়েছি। এছাড়াও শাবানা আজমির 'অর্থ' (১৯৮৩) এবং নাসিরুদ্দিন-দীপ্তি-ফারুক শেখের 'কথা' মুভিটাও অসাধারণ।

মণি রত্নমের বেশ কিছু মুভি আছে, কিছু আছে তাঁর নিজের পরিচালনা, যেমন বম্বে, রোজা, গুরু... আর কিছু আছে তাঁর নিজের পরিচালনা নয়, প্রোডাকশন, যেমন সাথিয়া, যুবা। সবগুলোই অসাধারণ। ভীষণ ভীষণ প্রিয়।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: রোজা, গুরু, সাথিয়া ভালো লাগসে, মধুবালা। আর মুঘল-ই-আযম ভালো লাগছে কী কারণে তা নিশ্চয় বুঝতে পারছেন:)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: আর বম্বে। আপনার তালিকার বাকি গুলা দেখি নাই

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: লগন

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: লগন

১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৩১
সুদীপ চৌধুরী বলেছেন: ওরে বাপ্স। বিশাল লিস্ট। নেমসেক, চিনিকম, ব্ল্যাক এগুলো বেশ প্রিয়। নেমসেক বোধ হয় বলিউডের ছবি না।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: হ্যাঁ, ওটা মিরা নায়ারের তৈরি। পরিচালক ইন্ডিয়ান হলেই তালিকায় রাখছি।

১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৪৭
মনির হাসান বলেছেন: আরে তাইতো ... ভুল হয়া গেছে । স্লামডগ ইন্ডিয়ান মুভি না ।

ধইন্না @ নি নৈ & হামা ।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: ব্যাপার না, বস্

১৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: তুমি আমার লিস্টের মুভিগুলা দেইখো। কামসূত্র মীরা নায়ারেরটাই দেখসিলাম ক্লাশ টেনে, টাইনা টাইনা, বুঝোইতো! ওহ..আরেকটা ছবি-ট্রাফিক সিগন্যাল। হেভি লাগসিলো। আন্দাজ আপনা আপনা দেইখা খুব মজা পাইসিলাম।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন: কোন লিস্ট?
আন্দাজ আপনা আপনা দেখসি। ট্রাফিক সিগনাল দেখি নাই

১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:২৩
ভেবে ভেবে বলি বলেছেন: হুম... বোঝা যাচ্ছে যে আপনি পুরনো মুভি একটু কম দেখেছেন।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন: হ্যাঁ:(

১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: লিস্ট মানে তিন নাম্বার কমেন্ট।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আ ওয়েডনেসডে ,তারে জমিন পর, মুন্না ভাইয়ের মুভি দুইডা, ফায়ার দেখসি

১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৭
দ্রোহি বলেছেন:
ম্যায় হিন্দি নেহী বুঝেঙ্গা :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: :(

১৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ ভোর ৪:১০
মোঃমোজাম হক বলেছেন: মুকাদ্দার কা সিকান্দার,নুরী,লাভস্টোরী জাতীয় প্রেমের ছবিগুলো দেখতে পারেন।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ওক্কে, বস্

১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৩
শূন্য আরণ্যক বলেছেন: এই লিষ্টটা প্রিয়তে গেলো ।

++ নির্ঝর ।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: আরণ্যক

২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৪
মুভি পাগল বলেছেন: সবগুলোই ভাল মুভি
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: শুভেচ্ছা, আপনি বলছেন বলে কথা

২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৭
নির্বাসন বলেছেন: হিন্দী মুভি বালা পাইনা...আপনেরে অবশ্য এই কথা বলা ঠিক হলোনা, যে হারে এ টু জেড নাম দিছেন মনে হৈতেছিলো বুঝি হিন্দী ছবির শুরু থেকে এ পর্যন্ত নির্মিত সব ছবির তালিকা;)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: বুঝছি, আমি মুভি না দেইখা মুভি সম্পর্কে মন্তব্য করেন :( ভালো।
অনেক শুভেচ্ছা। আপনার জন্যে বাঙলা হিন্দির বাইরে আরেকটা বিশাল তালিকা দিবো আশা রাখছি। :)

২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৪
নির্বাসন বলেছেন: হ ...আংরেজি দিয়েন...আংরেজি কিছু ভালো ছবি দেখেছিনু...
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: ইয়েস বস্:)

২৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০
রাজীব বলেছেন: দিল চাহতাহ
তুম বিন
গুরু
ডন (অমিতাভের)
শক্তি (অমিতাভ ও দিলীপ কুমারের)
আভতার (রাজেশ খান্নার)
আয়েতরাজ (অক্ষয়, কারিনা, প্রিয়াংকা)
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: সাথে থাকার জন্যে ধন্যবাদ

২৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৪
কৃষ্ণ তরুণ বলেছেন: আমি যে হিন্দি বুঝি না! তাই হিন্দি ছবি খুব কম দেখা হয়। হিন্দি ছবি কম দেখার আর একটি কারণ হলো ভালো প্রিন্টের ছবি পাওয়া যায় না আমাদের এখানে।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: হিন্দি খুব্বি সহজ। দেখেন নাই দেখবেন। লিস্টের সবগুলিই আমার কাছে ভালো মনে হয়েছে। অনেক ধন্যবাদ।

২৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৮
মজার মানুষ বলেছেন: "হাজার চুরাশি কা মা" একটা অসাধারণ বই। মুভি আছে জানতাম না। লিংক দিলে খুশি হব।

সময় সিনামাটা দেখতে পারে। স্মুমিতা সেন এর। আশা করি ভাল লাগবে
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: হ্যাঁ, মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা অসাধারণ উপন্যাস। আর মুভিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জয়া বচ্চন।

সময় দেখেছি। মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ।

২৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৮
ত্রেয়া বলেছেন: প্রিয় মুভি বলাতে রাজ কাপুরের দুটো মুভির কথা মনে হলো।
প্রেম রোগ।রাম তেরি গঙ্গা মেয়লি।
দুটোই আমার খুব পছন্দের।দেখতে পারেন।

হিন্দি মুভির কথাই যেহেতু হচ্ছে,,কারও বলিউড হলিউড মুভিটির কোন লিঙ্ক জানা থাকলে জানাবেন প্লিজ।
অনেক আগে মুভিটার প্রোমো দেখেছিলাম।কখনো আর দেখা হয়ে ওঠেনি।কিন্তু দেখতে চাই।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: আচ্ছা, দেখবো। হিন্দিমুভির ডাউনলোড লিঙ্ক তেমন একটা পাওয়া যায় না। তবু দেখবো, ত্রেয়া। ধন্যবাদ।

২৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৬
কঁাকন বলেছেন: লিস্টের সব ছবি দেখা হয়নি আর যেগুলো দেখসি তার সব ভালোও লাগেনি লিস্টের বাইরে আমার প্রিয় কিছু হিন্দি ছবি হোলো অর্থ, আস্থা, হাম দিল দে চুকে সনম, তুম বিন, ফিজা, জুবেদা,অনামিকা, অভিমান,দিল কেয়া কারে, পেয়ার তো হোনা হিথা

আর নতুন উমরাও জান টা আমার ভালো লাগেনাই, এই জাতিয় সিনেমায় গান টা প্রধান আর নতুনটার গান গুলো খুবি ফালতু টাইপ লাগসে
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: হাম দিল দে চুকে সনম,
তুম বিন,
ফিজা,
জুবেদা,
অনামিকা,
দিল কেয়া কারে,
পেয়ার তো হোনা হিথা
এইগুলা দেখসি। হ্যাঁ উমরাওজান নতুনটার গান গুলা প্রথমবার আমার কাছেও ফালতুটাইপ লাগসে। পরে আবার ভালো লাগসে। আপনি আরেকবার শুইনা দেখতে পারেন।

অনেক শুভেচ্ছা, কা...

২৮. ০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৬
কঁাকন বলেছেন: অস্তিত্ব (টাবু)
দামন(রাবিনা ট্যান্ডন)
বাস্তব
জানম সমঝা করো
যুগ পুরুষ (নানা পাটেকার, মনীষা, জ্যাকি স্রফ)
মাধুরী,রেখা,মনীষা,অজয়,জ্যাকি স্রফ এর একটা সিনেমা খুব ভালো লাগসিলো এই মুহূর্তে নাম মনে পরছে না

০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: এইগুলা দেখসি কিনা মনে পড়তেসেনা।

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: হুম। তাকষাক( তক্ষক) দেখসি।

৩০. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:১৭
কঁাকন বলেছেন: মাধুরী,রেখা,মনীষা,অজয়,জ্যাকি স্রফ এর একটা সিনেমা খুব ভালো লাগসিলো এই মুহূর্তে নাম মনে পরছে না -- লজ্জ্বা

আর আপনার শিরোনামে ইনডিয়ান না দিয়ে হিন্দি দিলে ভালো হয় কারন ইনডিয়ান ছবির মধ্যে তামিল, তেলেগু, বাংলা আরো অনেক কিছুই পরে হয়তো

ইদানিং দেখা সিনেমার মধ্যে লাভ আজকাল ভালো লাগছে, আপনি ডর এর নাম লিখেছেন এটা বোধয় শাহরুখের ডর নতুন একটা ছবি আছে ডর/ডোর -- গুলপানাগ আর আয়শা টাকিয়ার বেশ ভালো, এছাড়া হাজার খোয়াইশ এ্যায়সি নামের একটা বেশ অন্যরকম ছবি আছে
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন:

ডর হ্যা শাহরুখের।
শিরোনাম পাল্টে দিলাম খানিকটা এই লিস্টে দুয়েকটা ইংরিজি আছে তো তাই। যেমন মিস্টার এন্ড মিসেস আয়ার।

হাজার খোয়াইশ এ্যায়সি দেখছি।

৩১. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৪৩
মানবী বলেছেন: লামহে
হাম হ্যাব রাহি পেয়ার কে
কাভি কাভি

এই তিনটি নাম পোস্ট বা মন্তব্যে আসেনি মনে হয়!


পছন্দের সিনেমার শেয়ার করার জন্য ধন্যবাদ নির্ঝর নৈঃশব্দ্য-২
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: ওই তিনটা ছবি মনে হয় আমি দেখি নাই। কাভি কাভি হয় তো দেখছি। কাহিনি মনে পড়লে লিস্টাবো, বস্।

৩২. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০০
কঁাকন বলেছেন: নাসির উদ্দিন এর জানে ভি দো ইয়ারো দেখেন নাই? আর শাবান আজমীর সতী বা অসতী (এই দুইটার একটাই নাম কোনটা নাম ভুলে গেসি সিনেমাটায় শাবানার একটা গাছের সাথে বিয়ে হয়)
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: জানে ভি দো ইয়ারো দেখি নাই।

আর শাবানা আজমিরে গাছের সাথে বিয়া দেয় অইটার নাম সতী। এবং অইটা বাঙলা ছবি। আমার বাঙলা ছবির লিস্ট দ্রষ্টব্য Click This Link

৩৩. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২১
হোদল রাজা বলেছেন: আন্দাজ আপনা আপনা ;)

মাইনাসের ভয়ে কভু নাহি নত শীর
ভয়ে কাপে কাপুরুস
লিখে যায় বীর!! B-))
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: মনে করে দেয়ার জন্যে ধন্যবাদ, বস্। মাইনাসরে আমি ডরাই? লিস্টে দেখেন।:D ভালা ছবি।

৩৪. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩২
বিডি আইডল বলেছেন: কারো হিন্দী মুভির লিংক লাগলে জানান দিতে পারেন...
০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: বস্, আপনি আপাতত আমারে নিচের কয়েকটা মুভির লিংক দেন:

শোলে
নেমসেক
চিনিকম

ধন্যবাদ

৩৫. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২
সাঈফ শেরিফ বলেছেন: হিন্দি ভাষা বুঝিনা, জীবনে কোন হিন্দি ছবি দেখিনি। তবে অবাস্তব নাচ গান দিয়ে ভরা... সুড়সুড়ি প্রিয় বাংলা ছবির দর্শকদের থেকে হিন্দি ছবির দর্শকদের রুচি, পছন্দের খুব একটা তফাৎ হবার কথা নয়।
০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: বস্! স্বীকার করছি আমাদের রুচি অত্যাধিক নিম্নমানের। কিন্তু আপনি যে মুভি না দেইখা এমন সিলি কমেন্ট দিবেন ভাবতে পারি নাই। আর ব্লগের সবাইরে এমন অশিক্ষিত ভাবার কারণও দেখি না।
আপাতত আপনি নিচের কয়েকটা মুভি দেখেন তারপর কমেন্ট দেয়ার চিন্তা কইরেন। আর সব বাঙলা ছবি যে খারাপ এই ধারণাও ঠিক না। আপনার জন্যে বাঙলাছবির একটা লিস্ট দিছিলাম। আশা করি পান নাই। আবার দিতাছি। Click This Link

-----------------------------------------------------------------------------
রোদেলি
আনজাম
কামসূত্র
পিন্জর
হাজার চুরাশি কা মা
মিস্টার এন্ড মিসেস আয়ার
ফায়ার
আর্থ
ওয়াটার
লিজেন্ড অব ভগৎ সিং
ব্ল্যাক
গজগামিনী
সাবেরিয়া
মকবুল
ওমকারা
অশোকা
খামোশি
ওমরাও জান
চামেলি
রেইনকোট
লগন

-----------------------------------------------------------------------------
কষ্ট করে কমেন্ট দেয়ার জন্যে কৃতজ্ঞ :D

০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: আপনার জন্যে খুব শিঘ্রই ইন্ডিয়া এবং দেশের বাইরের একটা মুভি লিস্ট দিবো চিন্তা করতাছি।

৩৬. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬
সাঈফ শেরিফ বলেছেন: আর ব্লগের সবাইরে এমন অশিক্ষিত ভাবার কারণও দেখি না। আর ব্লগের সবাইরে এমন অশিক্ষিত ভাবার কারণও দেখি না।

অশিক্ষার-অশিক্ষিত ব্যাপার গুলো কোন প্রসঙ্গ ধরে উল্লেখ করলেন?রুচির ভিন্নতা মানেই অশিক্ষা, কুশিক্ষা প্রমাণ করে? আমি বাজি ধরে বলতে পারি বাস্তব জীবনের সাথে পুরোপুরি সঙ্গতিহীন "নাচ-গান" দৃশ্য গুলো কেটে ফেললে খোদ এ উপমহাদেশে হিন্দি ছবির ব্যবসা ধস নামবে। কাহিনী ফ্লপ খেলে মাঝে নাচ-গানের অংশ জুড়ি দিয়ে দর্শকদের চাঙ্গা করা বা সিনেমা হলে ফিরিয়ে নিয়া যাবার ব্যাপার গুলো পীড়াদায়ক। হিন্দি ছবির সংখ্যা গরিষ্ঠ দর্শক সেই প্রেম ভালবাসার অবাস্তব বিনোদন উপভোগে যায়। ব্যতিক্রম অবশ্যই আছে, তবে তা তো উদাহরণ হিসেবে ব্যবহার করা মানায় না। প্রেমিক-প্রেমিকার উদ্দ্যেশে এসব উদ্ভট শরীর দুলানো নাচ গান কোন কালেই কোন ভাবেই উপমহাদেশের জীবনাচারের কোন অংশ প্রতিফলিত করেনা, অথচ বাইরের বিশ্বকে আমরা এমনটাই বুঝাচ্ছি। অবাস্তব দৃশ্য ফিকশন বা স্বপ্নের দৃশ্যায়নে মানায়, সামাজিক ছবিতে নয়। কল্পনা করুন তো একটা হিন্দি ছবি যাতে একটিও নারী চরিত্র নেই! কাহিনী যতই ভাল হোক.....ক'পয়সা পাবে ছবিটি! হলিউডের শশাঙ্ক রিডেম্পশন ছবিটি দেখুন, একটিও নারী চরিত্র ছাড়াই সেটি ভয়ংকর রকম জনপ্রিয়। বলিউড পারলে সেই গুরুতর কাহিনী গুলো চুরি করে ছবি বানিয়ে দর্শক টানার চেষ্টা করে।

আর ইংলিশ হিন্দি ছবি, ভাই মাফ করেন, ভারতীয়দের ইংরেজি উচ্চারণ শুনলে হাসি,বিরক্তি দুটোই লাগে। লাভ ইন মুম্বাই টু নিউইউর্ক মার্কা ছবি কিছু ঘিনে ঘিনে বাচাল সর্বস্ব ভারতীয় ডিজুস প্রজন্মের জীবনালাপ ছাড়া কিছুই মনে হয়না। হিন্দি ছবির প্রথম সারির অনেক দর্শকও স্লামডগ মিলিওনিয়ার দেখে বিরক্ত, হতাশ। হলিউডের ছবির যে বৈচিত্র্য, তাতে করে হলিউডের সাথে থাকলে কিছু হারাচ্ছি বলে মনে হয়না।

বাই দা ওয়ে, লগন ছবিটি অস্কার দৌড়ে কার কাছে হেরে গিয়েছিল জানেন তো? নো ম্যানস ল্যান্ড- স্বল্প বাজেটের প্রায় কাহিনী শূণ্য বসনিয়ান ছবি। হিন্দি ছবির ব্যাপারে আপনার নিজের প্রচেষ্টা, প্রচার ও পছন্দের ব্যাপারে শুভ কামনা থাকল।
০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: "তবে অবাস্তব নাচ গান দিয়ে ভরা... সুড়সুড়ি প্রিয় বাংলা ছবির দর্শকদের থেকে হিন্দি ছবির দর্শকদের রুচি, পছন্দের খুব একটা তফাৎ হবার কথা নয়"
অশিক্ষিত ব্যাপারটা আপনার এই কথার প্রসঙ্গ ধরে বল্লাম। এই কথায় আপনি কী বুঝালেন, দাদা?

আর আবারো আপনি আন্দাজি তর্ক করলেন। আগে কিছু মুভি দেখেন। তারপর কথা বলেন।

আমি কখনোই বলছি না নো ম্যান্স ল্যান্ড ভালো ছবি নয়। তার মানে এই নয় যে লগন খারাপ ছবি। দুইটা দুই ধরনের। আর অস্কার পাওয়া সব মুভিই যে ভালো তাও কিন্তু ঠিক নয়। অস্কার হলো ইনুচমিয়ার নোবেল জিতার মতো ব্যাপার।

আর বাঙলা আর হিন্দি ছবিতে এমন পরিচালকও আছেন, হলিউডের অনেক নামী পরিচালক তাদের ধারে কাছেও যেতে পারবে না।

আর আমার তালিকায় নর্তনকুর্দনগীত ছাড়াও অনেক মুভি আছে। দেইখেন। আর আপনি ট্যাঙ্গু, বল কিংবা সালসার সাথে তো ভারতনাট্যম, কথাকলি এইসবকে গুলিয়ে ফেললেন।

আর স্লামডগ মিলেনিয়ার আপনার হলিউড প্রোডাকশন। ইন্ডিয়ান নয়।

আর ইংজিরি উচ্চারণ? বাঙালি কিংবা ইন্ডিয়ানরা কেনো আম্রিকান কিংবা ইংলিশদের মতো উচ্চারণ করবে? তাদের অ্যাকসেন্ট তো ভিন্ন হবেই।

আর পয়সার কথা বলে তো আপনি বাণিজ্যিক ছবির কথাই বললেন খালি।

হলিউডেও প্রতিদিন শখানেক অখাদ্য তৈরি হচ্ছে যেগুলার মান ঢাকাই ছবির চেয়ে খ্রাপ।

"হিন্দি ছবির ব্যাপারে আপনার নিজের প্রচেষ্টা, প্রচার ও পছন্দের ব্যাপারে শুভ কামনা থাকল।"
আপনি এই কথাটা বলে তো আমাকে একার্থে হিন্দি মুভির দালাল বানাইয়া দিলেন। ভালোই। তবে আমি কোনো ভৌগোলিক সীমারেখা মানি না। যেখানে সুন্দর সেখানেই আমি যাবো।

একটা বাঙলা ছবি দেইখেন নাম চতুর্থমাত্রা। পরিচালক নুরুল আলম আতিক। কাহিনি শহীদুল জহির। হলিউডের অনেক ছবিই এর ধারে কাছে যাইতে পারবে না।


পুনশ্চ:
বেদের মেয়ে জোসনা না দেখলে আজই দেখেন। এইটা আমার কাছে রোমান হলি ডের চাইতে আপন মনে হইছে।

শুভ কামনা।

৩৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬
দন্ডিত বলেছেন: @সাইফ ভাই এত ক্ষেপে থাকেন কেন সবসময়? মাইন্ড কইরেন না, একই প্রতিষ্ঠানের ছোট ভাই হিসেবে বললাম। আপনাকে সবসময় খুব ক্রোধান্বিত মনে হয়।

@নির্ঝর

আমিও হিন্দি ছবি দেখি না, একদমই না। এইগুলার প্রায় কোনটাই দেখা হয় নাই। তবে গজগামীনি দেখছিলাম। বেশী ভালো লাগে নাই। মকবুল ফিদা হুসেন মনে হয় ছবি আকাআকি নিয়া থাকলেই ভালো করবেন।

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: আরে বস্ আপনে!
গজগামিনী তো অসাধারণ। এইটা আর্টফিল্ম হিশেবে সফল।

শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বস্। পরে আবারো বিরক্ত করবো।

৩৯. ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৬
ভুডুল বলেছেন: সাঈফ শেরিফ একজন মানসিক রোগি। ওনাকে ইগনোর করুন। উনি হিন্দি মুভি দেখেন এবং ভালোই দেখেন। তবুও এরকম ঢং উনি প্রায়শই করিয়া থাকেন!
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: সবই আল্লার ইচ্ছা, বস্

৪০. ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: লিষ্টতো অনেক লম্বা! আমি আর নতুন করিয়া কি বলিবো!
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: :(

৪১. ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: ভুডুল বলেছেন: সাঈফ শেরিফ একজন মানসিক রোগি। ওনাকে ইগনোর করুন। উনি হিন্দি মুভি দেখেন এবং ভালোই দেখেন। তবুও এরকম ঢং উনি প্রায়শই করিয়া থাকেন!
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: সবি ভগবানের লীলা

৪২. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৫
বিষুন বলেছেন: আরে ! আপনি এত দেখার সময় পান কখন ?

ভেবে ভেবে বলির চিঠিতে দুটো পুরোন নাম দেখে আরও ক'একটা দিলাম ।
গুরু দৎ পরিচালিত -পিয়াসা , কাগজ় কে ফুল , সাহব বিবি অওর গুলাম , চওধবি কা চান্দ ।
বিমল রয়(রায়) পরিচালিত - দো বিঘা জ়মিন্‌ , মধুমতি , সুজাতা , বন্দিনী ।
বাসু ভট্টাচার্য্য পরিচালিত - তিসরি কসম্‌ ।
এক্ষুনি আর মনে পোড়ছে না ।
ভাল থাকুন ।
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: একটাও দেখি নাই। তবে মধুমতি দেখার ইচ্ছা আছে। কারণ ওটার চিত্রনাট্য ঋত্বিক ঘটকের লেখা।

শুভেচ্ছা, বিষুন

৪৩. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫
নাজিম উদদীন বলেছেন: আগে অনেক হিন্দী মুভি দেখছি, এখন আর দেখি না, ভাললাগে না।। শেষ মনে হয় মুন্না ভাই নামের কিছু একটা দেখছি, ফালতু।
কার কাছে শুনে 'মকবুল', 'ভেজা ফ্রাই' দেখছি মোটেও ভাল লাগে নাই।
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: :(

৪৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০০
পাপতাড়ুয়া বলেছেন: দিলওয়ালে দুলহানিয়া টা দশ বারো বার দেখছি।ক্যান জানি ভালো লাগতো।

কয়লা টা ও ভালো লেগেছে।

গজনি ভালো লাগছে।

মুভি দেখার ধৈর্য কম।আর এখনকার গুলো তো মজাকার নিরাকার।

মাঝে মাঝে সাউন্ড অফ করে গানের ভিডু দেখি।হা হা প যাই।

ট্রাই করে দেখেন।;)
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: okkiss boss

৪৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মে হুনা
নায়ক
নিউ ইয়র্ক
ধুম ১,২
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: thnx

৪৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০
ঋত্বিক বলেছেন: খুব ভালো পোস্ট। এইবার একটা নতুন জিনিস। IMFDB.org নামের একটা wiki আছে (international movie firearms database)। এখানে মুভিতে ব্যবহার করা firearm গুলির বিবরন দেওয়া থাকে। আমি এখানে bollywood article গুলো লিখি। kaminey, Loc kargil, New York, আরোকিছু নিয়ে লিখেছি। সময় পেলে দেখবেন একবার। Mary X mass.
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: আচ্ছা। ধন্যবাদ। শুভকামনা

 

মোট সময় লেগেছে ১.০৭২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
i am looking for the face i had
before the world was made.
-yeats.
© নির্ঝর নৈঃশব্দ্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ