কবেকার সেই লাল আকাশ আমাদের পেছনে ফেলে আজ বহুদূর।
শুধু আমাদের বয়ে চলা নিরবধী।
কতদুর যেতে হবে?
অ্যানসেসটর - তোমাকে প্রশ্ন করে বিব্রত করতে চাই না,
তুমি মুক্ত থাক সাদা মেঘের ফাঁকে উড়ন্ত বলাকা হয়ে।
যখন কেউ আমাকে ভালোবেসে মুক্ত হতে চায়,
হায় - জেনারেশন- তুমি কোথায় কিভাবে অপেক্ষা করছ জানিনা।
শুধু বলে যেতে চাই-
নব তরঙ্গে তোমার পৃথিবীতে এসে একদিন আগুনে পুড়বে ক্রমশই।
যাকে আমি ভালোবাসি - আমার বর্তমান,
অস্পষ্ট হয়ে বারবার ধরা পড়ো আমার বাহুতে।
অনেক কোমলতায় তোমাকে দাড় করিয়ে,
আমার স্নায়ুতে একটি প্রশ্নেরই সৃষ্টি হয়-
আদিম আশ্চর্যের মতো করে,
তুমিই আমার অনেকগুলো অচেনা ফুলের মাঝে একটি কুঁড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

