somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমীমাংসিত প্রশ্ন

১১ ই জুলাই, ২০০৮ ভোর ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিষিদ্ধ ইতিহাসে চোখ ফেলে দেখি
অন্ধকারে পড়ে আছে কতগুলো রক্তের ছিঁটেফোটা
ভালোবেসে আমি তো ইতিহাস হতে চেয়েছিলাম।
মহাকালের পানে উঁকি দিতে গিয়ে দেখি
কত সম্ভবনার অমীমাংসিত মৃত্যু।
যেখানে জন্ম হয়েছিলো রক্তের
সেই সীমাহীন যন্ত্রনা আজ বাতাসের উষ্ণতায় জলীয় বাষ্প।

প্রজন্ম একদিন প্রশ্ন করে বসবে, কি করলে? উত্তর মিলবে না.....

অমীমাংসিত,
তোমার কাছে ফিরে আসি,
ভালো আছ তো?
কবিতা লিখো এখনও-- নাকি ছিড়ে ফেলে গান গাও ইচ্ছে মতো,
কিংবা কাঁদ কি সময় করে?
নির্বাসনেই থেকে গেলে
কবে ফিরবে বল তো?

সিগারেট গুলো আমিই সব শেষ করলাম
নিকোটিনের যে কি জ্বালা তুমি বুঝতে পারলে না।
যখন বুকের ভিতর চিন চিন করে ব্যাথা উঠে
তোমার অজানাই থেকে গেল।

সে যাই হোক,
বিষয়টা তোমাকে জানবো জানবো করে-
আজও জানানো হলো না বলে আমার মনটাও বেশি একটা ভাল নেই;
প্রতিদিন ভাবি,
তোমাকে আজ ঘটে যাওয়া একেবারে খুব ছোট্ট ঘটনাটিও বলবো
কিন্তু সময়ের এই দুরহ বাস্তবতায়-
তোমার কাছাকাছি আসতে পারি না।
কত অসহায় আমি একবার চিন্তা কর।
বিশ্বাস কর আমি তোমার খুব কাছে যেতে চাই
যতটা কাছে গেলে, তোমার নরম বুকে, আমার অশ্লীল কষ্টগুলো-
তুলে ধরতে পারি।

তোমাকে নিয়ে আমি খেলতে চাই,দৌড়াতে চাই
সবুজ ঘাসের উপর দাড়িয়ে,
দিগন্তের দিকে আনমনে তাকিয়ে থাকতে চাই।
কত কিছু যে চাই, বলে বোঝাতে পারব না।
চাইলেও কি মানুষ সব কিছু করতে পারে,
হয়তো পারে আবার হয়তোবা না।

তোমাকে আমি খুঁজি অনেকগুলো জায়গায়
আমার কিছু খারাপ অভ্যেস আছে;
খুব ছোট ছোট, সেখানে তুমি আলোছায়ার মতো খেলা কর।
আমি ভালো নেই, তুমিও কি?
নাকি এখনও স্বপ্ন দেখ-
নতুন সুর তুলবে জীবনের পথচলায়।
যাই কর, তুমিও যেখানে আমিও সেখানে।
দুজনেই একসাথে,
মুখোমুখি, আবার, নাও হতে পারে।

চৌদ্দটি শিক আমাদের ভাবায় প্রতিনিয়ত......
জেল থেকে আমাদের বলা কথাগুলো শেষ হয় না।
আমরা বলে যাই.........বেঁচে থাকা পর্যন্ত
তারপর মৃত্যু!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২৫
৮১টি মন্তব্য ৭৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×