আমার প্রিয় পোস্ট

এই ব্লগে আইট্টা কলা ছাড়া ঢুকলে খামছি মারা হইবে

প্রাগৈতিহাসিক

২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:০৫

শেয়ার করুন:                   Facebook

মন খারাপ করে বসে আছে প্রাগৈতিহাসিক
আজ সারাদিন কেটেছে অসম্ভবরকম বাজে,
ভালোলাগা মুহূর্তগুলো কেন যেন অদ্ভুত কষ্টের কারন হয়ে দাড়াচ্ছে।
কিছুক্ষন পর সূর্যটা অন্ধকার করে নিয়ে আসবে পৃথিবী কে,
সন্ধ্যার অবসরে, হুট করে মহাকাল এসে হাজির
খুব মিষ্টি করে, মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে-
" কি ব্যাপার- কি হয়েছে তোমার?"
উত্তর না দিয়ে, একটো সিগ্রেট ধরিয়ে প্রাগৈতিহাসিক বলে-
" আজ অনেকদিন হয়ে গেলো,আমাকে আর জ্বালাসনে তো,
তোকে আমার ভাল্লাগে না"।

মহাকালের ঠোটে স্মিত হাসি-
প্রাগ কথা শুরু করতে, তা না শুনে গান গাওয়া আরম্ভ করে-
"মরে যাবো বলে তো জন্মগ্রহন করিনি
তোমাকে কাঁদাবো বলেই তো ভালোবেসেছি"

থাকো গেলাম- রাত হয়ে এসেছে.....

প্রাগের সিগ্রেট শেষ হয়ে আসে,
ভালো না লাগার ক্ষনগুলো আবার বেড়ে যায়।
জীবনটা কে সে কেমন যেন ভেজে ভেজে খেয়ে ফেলছে,প্রতিনিয়ত,
অথচ কত সম্ভবনা ছিলো ওর মধ্যে।
ইচ্ছে করলে হয়তো মহাযাত্রার সঙ্গী হতে পারতো,
কিংবা অলিখিত কবি,অথবা-
কোন চিত্রশিল্পী।
সম্ভবনার কাছে মাথা নিচু করে, নিকোটিনে বুক পোড়াতে
ওর ভালো লাগে সবচেয়ে বেশি।

রাত গভীর হতে থাকে।
প্রাগের চেতনার ধারাবাহিকতায় অতীত আর বর্তমান,
জন্মের একেবারে শুরুর কথা ওর ভাবনায় খুব বেশি নাড়া দিয়ে যায়।
শৈশবে যে নারীকে সে দেখেছে অন্যরকম মমতাময়ী
তাকে যৌবনে এসে দেখে আলাদা- ছলনাময়ী ও একইসাথে জ্বালাময়ী।

মৃত্যুর কথা মাথায় আসে,
আর বেশীদিন বাঁচবে না কল্পনা করে,
চিন্তায় আসে মৃত্যু আসন্ন।
যেখানে নারীর দেহে শতশত ভাজ পড়ে গিয়েছে,
কিন্তু মনের অবস্থা অচেতন।
নারীর যে কি বেদনা, তা মনে হয় অজানাই থেকে গেলো!
আসলে নারীকে উদ্ধার করা এ জীবনে আর হলোনা,
কিংবা এটাও বলা যেতে পারে-
শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এ যাত্রাটা শুরু না করলে-
মনে হয়,সবচেয়ে বেশী ভালো হতো।
জীবন কে অন্যকোথাও যদি ব্যস্ত রাখা যেত,
অন্যকোথাও ব্যয় করলে হয়তো
মৃত্যু কে অন্যভাবে সৃষ্টি করা যেত এক নিমিষেই।
কারন, যা যন্ত্রনার উপসর্গ হয়ে দাড়ায়
তা মানুষের জীবনে অভ্যস্ততায় পরিনত হতে না দেয়াটাই উত্তম।
কে জানে হয়তো শতাব্দীর এই যাত্রাটার ধ্বনি অন্যকোথাও
অন্যভাবে আবার নতুন করে সৃষ্টি হবে অন্য কোনদিন...........

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ১৭১ টি মন্তব্য
  • ৬৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:১১
comment by: চাঙ্কু বলেছেন: শৈশবে যে নারীকে সে দেখেছে অন্যরকম মমতাময়ী
তাকে যৌবনে এসে দেখে আলাদা- ছলনাময়ী ও একইসাথে জ্বালাময়ী

কঠিন লাইন ।ঠাঙ্কু
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪০

লেখক বলেছেন: পড়ার জন্য তোমাকেও ঠাঙ্কু.......।

২. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:২০
comment by: রাতমজুর বলেছেন: ৫০০+ রে মাংকি!!! জটিল হৈছে!!!
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪১

লেখক বলেছেন: ঐ মিয়া আপনে ফটুক চেন্জ করছেন আগে কইবেন না!!!! আমি আরও ভাবতাছি এইটা আবার কোন রাতমজুর.....

৩. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:২৫
comment by: কঁাকন বলেছেন: কে জানে হয়তো শতাব্দীর এই যাত্রাটার ধ্বনি অন্যকোথাও
অন্যভাবে আবার নতুন করে সৃষ্টি হবে অন্য কোনদিন...........
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪২

লেখক বলেছেন: শুভ সকাল কঁাকন।

কেমন আছেন?

৪. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:২৯
comment by: বাফড়া বলেছেন: কবিতাটা এই মুহুর্তে বেশ কবিতাই লাগতেছে... জটিল ক্রিয়েশন। কিন্তু প্রশ্ন অইল ঘটনাটা কি? মন খারাপ নাকি?
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ বাফড়া ভাই:)

মন খারাপ না:)

৫. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪৮
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ভাল লাগলো, তানিম ভু। ব্যাতিক্রমী।
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আশবাফ.......

৬. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৪
comment by: শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার কবিতা।+++++
মন খারাপ নাকি???
নাকি আমরা এটা বলে মন খারাপ করে দিচ্ছি??:)
ভালো আছো তো?
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই:).........ভালো আছি ইমন ভাই:)

আপনি কেমন আছেন?.......ভালো থাকবেন সবসময়:)

শুভেচ্ছা রইলো।

৭. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৬
comment by: বিবর্ণ বলেছেন: মারাত্মক.....
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ বিবর্ণ ....

৮. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০১
comment by: একরামুল হক শামীম বলেছেন:
নারীর যে কি বেদনা, তা মনে হয় অজানাই থেকে গেলো!
আসলে নারীকে উদ্ধার করা এ জীবনে আর হলোনা,

আহারে তাইম্ম্যা...কি হইলো আবার? নারী অজানা!!! তোমার বউ কি তোমারে মাইর দিছে? ;)
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: কিসের মধ্যে কি পান্তা ভাতে নাকের ঘি:-P

৯. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০১
comment by: উত্তরাধিকার বলেছেন:
দুর্দান্ত হয়েছে তামিম ভাই।
:)

শৈশবে যে নারীকে সে দেখেছে অন্যরকম মমতাময়ী
তাকে যৌবনে এসে দেখে আলাদা- ছলনাময়ী ও একইসাথে জ্বালাময়ী।
পুরা কবিতাটাই ঝাক্কাস। তবে এ লাইনটা মারাত্মক হয়েছে।

Shakespeareও বলে গেছেন-

'FRAILTY THY NAME IS WOMAN.'

:(
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার।

তবে শেক্সপীয়ারের কথার সাথে আমার দ্বিমত আছে:)

১০. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৭
comment by: দূরন্ত বলেছেন: হুমম....
ঘটনা কি?
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: কোন ঘটনা নাই:)

১১. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৮
comment by: দূরন্ত বলেছেন: :)
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: কিছু হয় নাই কসম:):)

১২. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১৭
comment by: আসিফ আহমেদ বলেছেন: নিজের মতো করে ব্যাখ্যা করে নিলাম। অনেক ভালো লাগছে।
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৮

লেখক বলেছেন: এটাই তো হওয়া উচিৎ আসিফ ভাই.....লেখকের কাজ লিখে যাওয়া আর পাঠকের কাজ লেখাটা কে নিজের দৃষ্টিভঙ্গী অনুযায়ী ব্যাখ্যা করে নেওয়া......

১৩. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৩
comment by: আসিফ আহমেদ বলেছেন: কোন কারনে কি মন মেজাজ খারাপ? যদি হয়ে থাকে সেটা খুব তাড়াতাড়ি কেটে যাক সেই কামনা করি।
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: না আসিফ ভাই মন খারাপ না:)এত সুন্দর সকালে মন খারাপ কি করে হয়:)

১৪. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪৫
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: :) আমার নাম "আশবাফ" না। তবে কেন লিখলে তা জানি, তানিম ভাই। :)
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: হতভাগা পঁচানের জন্য শুধু আমিই ছিলাম:):)

১৫. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪৯
comment by: আসিফ আহমেদ বলেছেন: আশবাফের একটা ফোটার দাবীতে আজ থেকে আমি নিজেই গনঅনশন শুরু করলাম :) :)
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: আর আমার নাম বিকৃতির দায়ে আশবাফে কে ব্যান করার জন্য গনঅনশন শুরু করলাম:):)

১৬. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫৬
comment by: তানজু রাহমান বলেছেন: তামিম ভাই, জটিল জটিল জিনিস ডেলিভার করেন দেখি ;)
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন: হা হা:):).....জটিল বলার জন্য থ্যাঙ্কু:)

১৭. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৪
comment by: চাঙ্কু বলেছেন: তামিম ভাই , কইতে ভুলে গেছিলাম গল্পটা ভালা হইছে :P
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৬

লেখক বলেছেন: আপসুস শুধু তুমিই ধরতে পারছো এইটা গপ্পো:P:P

১৮. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৯
comment by: চাঙ্কু বলেছেন: শুধু তুমিই ধরতে পারলা না যে আমি সেই রকম "ভয়ানক গিয়ানী" যে কবিতারে গপ্প কইতে পারে :P

আপসুস :(

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: তুমি যে ভয়ানক গিয়ানী তা তোমার ফটুক দেখলেই বোঝা যায়:P:P

তা এখনও কি বুইড়াআঙ্গুল খাওনের অভ্যাস আছে:D

১৯. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৩
comment by: চাঙ্কু বলেছেন: বুইড়া হইয়া গেলা তুমি । চোখে কম দেখ ।:P
আমি বুইড়া আঙ্গুল খাই না । ফ্লাইং কিস দিই :P
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: ফ্লাইং কিস!!!!:-* আমি ভাবছি তুমি মনে হয় পাঁচটা আঙ্গুলই মুখে ঢুকায় দিবার প্ল্যান কর্তাছো:#)

২০. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৩
comment by: রেটিং বলেছেন: মহাকালের ঠোটে স্মিত হাসি-
প্রাগ কথা শুরু করতে, তা না শুনে গান গাওয়া আরম্ভ করে-
"মরে যাবো বলে তো জন্মগ্রহন করিনি
তোমাকে কাঁদাবো বলেই তো ভালোবেসেছি"
মৃত্যুর কথা মাথায় আসে,
আর বেশীদিন বাঁচবে না কল্পনা করে,
চিন্তায় আসে মৃত্যু আসন্ন .....

(জটিল কথা কইছো, কেমন জানি বুক টনটন করে )


জীবন কে অন্যকোথাও যদি ব্যস্ত রাখা যেত,
অন্যকোথাও ব্যয় করলে হয়তো
মৃত্যু কে অন্যভাবে সৃষ্টি করা যেত এক নিমিষেই.........


(মনের কথা, দআরুন ভাবে ফুটিয়ে তুলেছো)


মৃত্যুর কথা মাথায় আসে,
আর বেশীদিন বাঁচবে না কল্পনা করে,
চিন্তায় আসে মৃত্যু আসন্ন।
যেখানে নারীর দেহে শতশত ভাজ পড়ে গিয়েছে,
কিন্তু মনের অবস্থা অচেতন।

অনেক উচু লেভেলের রিয়েল কবিদের কবিতা লিখেছ। অনেক অনেক ভাল লাগছে। সোজা প্রিয়তে।
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: প্রশংসাটা আমার জন্য একটু বেশী হয়ে গেছে সোহাগ ভাই.....এখনও অনেক পথ বাকী কবি হবার জন্য......আর উচু লেভেলের রিয়েল কবি!!!! এটা এখনও মাটিতে দাড়িয়ে চাঁদ ধরার মতো ব্যাপার আমার কাছে.......

অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই:)

২১. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৯
comment by: পথিক মানিক বলেছেন: বাহঃ এমন করেও লেখা যায়.........
ভালো লাগা রেখে গেলাম অধ্যাপক সাহেব।
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ পথিক মানিক........

ভালো থাকবেন সারাবেলা......

শুভেচ্ছা রইলো।

২২. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৩
comment by: রেটিং বলেছেন: আসলে প্রশংশা করতে নাকি হয় না, তয় ভাল জিনিষ দেখলে না কইরাও পারি না :)
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১৬

লেখক বলেছেন: হা হা হা:):)

২৩. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: প্রাগের সিগ্রেট শেষ হয়ে আসে....এটা কি?
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১৬

লেখক বলেছেন: প্রাগৈতিহাসিক = প্রাগ, সিগারেট=সিগ্রেট।

প্রথম, 'প্রাগৈতিহাসিকের সিগারেট শেষ হয়ে আসে' লিখছিলাম তারপর মনে হলো লাইনটা কেমন যেন বেখাপ্পা লাগতেছে.....তাই সংক্ষেপে লিখলাম।




২৪. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪২
comment by: রেটিং বলেছেন: তুমি এত কঠি কঠিন কবিতা লেখ দেখে মনে হয় তুমি বাংলার ছাত্র। জখন বল্লা ইংলিশে সত্যিই অবাক হইছি :-/ তয় বোকা হইয়া লস করি নাই :P
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: আসলে লিখার উৎসাহ টা আসছে মার কাছ থেকে:)....মা বাংলায় মার্ষ্টাস,স্কুলে আর কলেজে থাকতে কখনো বাংলার টিচার লাগে নাই আমার।মার কাছে পড়ে ছোটবেলা থেকেই বাংলায় মোটামোটি শক্ত দখল ছিলো।আর বাংলায় যা লেখালেখি করি পুরোটাই আমার মার অবদান।

২৫. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫২
comment by: রেটিং বলেছেন: তোমার আম্মাকে আমার সালাম দিও। উনি তোমাকে ঠিকভাবে গাইড করেছেন। এটা অনেক বড় পাওয়া জীবনে। তাইতো কে জানি বলেছিল, একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি দেব।

(শিক্ষা মানে শুধু শুশিক্ষা, অনেকেই আছেন যারা সার্টিফিকেটধারী, বাট রুচী দেখলে কষ্ট হয়)

খেতে যাই :)
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ সোহাগ ভাই........সালাম পৌছে দিবো.......

ঠিকাছে :):)

২৬. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৫
comment by: রেটিং বলেছেন: দুপুরের খাবার খআইসো ? আমার পেট ভরা...দেশের থেকে ৩ ঘন্টা এঘিয়ে আছে এখানে..তোামর খবর কি ?
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: খাই নাই এখনো:)উনি এখনো রান্না করতেছেন:).....কি করতাছে কে জানে:|...।পেটে সইলে হয়:(

২৭. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৯
comment by: আউলা বলেছেন: কবিতা পড়লাম কিন্তু কিছুই বুঝলাম না টেনশনে মনে হয় /:)

আছো কেমন?
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: কিসের টেনশন;-#.....।তোমার পরীক্ষা কেমন হইতাছে???

আমি আছি ভালোই:).......তোমার খবর কি???আছো কেমন?

২৮. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৫
comment by: আউলা বলেছেন: আমার প্রথম পরীক্ষাটা নিয়ে টেনশনে ছিলাম ভাল হয় নাই :(( পাশ দিমু এইটা বড় কথা :)
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: হ পাশই আসল:)......ভালোমতো পরীক্ষা দিও:)

২৯. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: মানুষ বলেছেন: বিরহ আর সইছে না বাছার
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ইহা শুধুই একখান কোবতেX((ইহার সাথে কোন কিছুর মিল না খোজার জন্য অনুরোধ করা যাইতেছে :-P

৩০. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: উত্তরাধিকার বলেছেন: তবে শেক্সপীয়ারের কথার সাথে আমার দ্বিমত আছে:)

হুম্‌ম তামিম ভাই-
ঠিকই বলেছেন।
আসলে আপনার ঐ লাইনটা পড়তেই এ কথাটা হঠাৎ মনে এলো।
তাই ল্লখে ফেলেছিলাম।
নারী সব সময়ই আপন আঙিনায় মহিমান্বিত।
শুধুমাত্র ঐ এক লাইনে বাকি পুরা ক্ষেত্র গুলাকে অস্বীকার করা সত্যি বোকামি !
আরও জানলাম - আপনি ইংলিশ এর ছাত্র।
তাই এ বেলা সত্যি বিব্রতবোধ করছি !
:P
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: হা হা ব্যাপার না:):).........

কিন্তু ইংলিশের ছাত্র শুনে বিব্রত বোধ করার কারণ ধরতে পারলাম না:)

৩১. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২০
comment by: উত্তরাধিকার বলেছেন:
অর্থাৎ-
মা'র কাছে মাসী মা'র গল্পের মত শোনালো না ব্যাপারটা...?
শেক্সপীয়ার সংক্রান্ত আর কি !
:)
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: হা হা:):)....

৩২. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: েক আিম বলেছেন: খাইছে জটিল কবিতা।।।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ েক আিম :)

৩৩. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫৭
comment by: সবাক বলেছেন:
সামু একটা হলুদ তারকা রেখেছে আমার জন্য....
আলতো করে ক্লিক করলাম:)
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্য হলাম:)

কেমন আছেন??......।জ্বর কমেছে:)

৩৪. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: প্লাস দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিলাম।
২৬ শে জুলাই, ২০০৮ ভোর ৪:০৭

লেখক বলেছেন: আচ্ছা।

৩৫. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৬