পূর্ণ স্বাধীনতা- কয়েকটা দিন।
আকাশজুড়ে মেঘ থাকবে,তবে বৃষ্টি হবে না।
একটি শান্ত জলের টলটলে দিঘি থাকবে, জলসিড়ি নদীটির মতো
পাশে নিরাপত্তা-বুড়ো অশ্বথ গাছ
পাতা জুড়ে মেলবে হলদে-সবুজ ছাতা।
একটু পেছনে কাঠের এক ঘর- শালবল্লীর ওপরে উঁচু
যেন দূরের রাস্তা দেখা যায়।
স্যাতঁসেতে হাওয়া যখন,অর্কিড থাকতেও পারে ঝুলন্ত
দরজার চৌকাঠের উপর দুলবে পেতলের একটি ঘন্টা।
বারান্দায় নীচু চেয়ার।ঘরে না -থাকলে-নয় চৌকি
মেঝে জুড়ে তালপাতার আস্তর-
ওপরে কাগজ আর বলপেন,আর থাকবে
না-লেখার বিশাল স্বাধীনতা।
এখনও সময় আছে।কয়েকটা দিন অজ্ঞাতবাস চাই
স্বাধীনতা বুঝে নিতে চাই
বাজিয়ে দিতে চাই ঘন্টায়-স্বাধীনতার আনন্দ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


