somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে স্মরণ করে.............

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ যখন ঈশ্বরের নাম স্মরন করে আত্নচিৎকারে ফেটে পড়ে
তখনো আমি তোমাকে ভেবে যাই,
আমার সর্বদা শুধু তোমাকে ঘিরেই বিচরন,
থেকে থেকে নিজের ভিতরের সত্তাটায়
তোমাকে নিয়ে এসে রণক্ষেত্র বানিয়ে ফেলি।
আমার স্পর্শকাতরে বুঝতে পারি-
এই বুঝি আবার একফোটা রক্ত নিমিষেই ঝরে পড়ে গেল,
একদিন আসবে যখন আর একবিন্দু ইচ্ছেশক্তিও হয়তো থাকবে না।
কারন সময়ের ব্যবধানে, হিরোশিমা ধ্বংস হয়েছিলো কিছুদিন আগে-তারপর ঠিকই জাপান তার পরিশ্রম দিয়ে গড়ে নিয়েছে আলাদা একটি ভুবন।
এভাবেই এই স্রোতের মত বহমান সময় একদিন আমার পিঠেও চাবুক পিটাবে।


নিয়মের বেড়াজালে আমাদের আদান-প্রদান গুলোও-
কেমন যেন,ফিঁকে হয়ে গিয়েছে।
সে একটা সময় ছিল,
তোমার বুক চিরে ভিতরে প্রবেশ করার কি উদ্যম প্রচেষ্টায়-
নিজেকে সমর্পণ করেছিলাম।
তুমিও কত স্নেহের সহায়তায় আমাকে বারবার বুকে টেনে নিয়েছিলে।
আমার উর্বর টানাহেচঁড়াতে কতগুলো চুল ঝরে গেল তোমার মাথা হতে,
আমি সযত্নে তা তুলে রেখেছিলাম,পারিনি ফেলে দিতে অবহেলাতে,
কারন তোমার চুলের খেলায় আমার আনন্দ কাজ করে।
মুখ লুকাতে চেষ্টা করতাম কত লুকিয়ে লুকিয়ে তুমি বুঝতেই পারতেনা।
কিংবা, হঠাৎ চুলগুলো মেলে ধরলে বাতাসে,
তখন আমার কাছে ঠিকই এসে পৌছাতো তার অদ্ভুদ ঘ্রান,
আমি পাগলের মতো হয়ে যেতাম।
আবার সেই চুল প্রসংগই একদিন কষ্ট পেয়েছিলাম অনেক বেশী।
পেছন হতে টেনে ধরেছিলাম,
সেই আমার আকাংখা তুমি, কত বিরক্ত নিয়া বলেছিলে, "উহ!, অসহ্য"-

মানুষ বেঁচে থাকলে সত্যিই বদলায়।


এভাবেই একদিন ক্ষনে ক্ষনে ভীষন বেলা হয়ে আসবে
তখনও কি তোমাকে ভেবে ভেবে বুকের ভিতরে কালো রক্ত ঝরাবো, নাকি-সময়ের ব্যবধানে তোমাকে ভুলে যাবো একদিন।
পরবর্তীতে হৃদয়ের একেবারে ভিতরের অরন্যে জন্ম নিবে এক ইবলিশ
তাকে বহন করেই মরে যেতে হবে।

আমিও বদলাতে চাই - একা নয়, তোমাকে নিয়ে.......

তুমি যখন সীমাহীন উল্লাসে মাতো,অতঃপর ক্লান্ত হয়ে যাও অনেক বেশী
তখন কি তোমার একবারও মন খারাপ হয়না, নিজের প্রতি।
না একটা মানুষ ছিল, হাজার মানুষের ভীড়ে
যে তোমাকে নিয়ে ভাবতো সর্বদা, যেখানে তার ক্লান্তিবোধ হয়না কখনও।

তোমাকে স্মরন করে তবুও "দুঃখ" চলে আসে,তখন মনে হয়,এই বুঝি আনন্দের জননী...........
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৫
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×