আমার প্রিয় পোস্ট

সকল প্রশংসা মডারেটরদের

না পাঠানো চিঠি

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

শেয়ারঃ
0 0 0

বহুদিন পর তোমাকে লিখতে বসলাম,কি লিখব বলো,
তুমি হয়তো ভুলেই গিয়েছো কতদিন তোমাকে সুন্দর সকাল দিয়েছি-
যার অপেক্ষা তুমি করেছিলে অনেকদিন ধরে,
তারপর আমি তোমাকে ভরা রোদ্দুরের মতো দুপুর দিয়েছি-
যার প্রতীক্ষায় তুমি ছিলে বছরের পর বছর,
তোমাকে আমি বিকেল দিয়েছিলাম বৃষ্টির মতো উজ্ঝল-
যা তুমি বহু শতাব্দী ধরে খুজেও পাওনি,
সন্ধ্যার পর রাত্রি দিয়েছিলাম জোৎন্স্যার অবসরে-
যেখানে রাতের কষ্ট জুড়ে গিয়েছিলো সত্যিকারের জোৎন্স্যায়।

যেভাবে বেঁচে আছি সেটাই বলি শোনো-

একটা সুন্দর সকালের প্রত্যাশায় যখন মেতে উঠি,
দেখি, সকালের নাস্তা শুকিয়ে গেছে।
অচেনা পথে হাটতে শুরু করি,
প্রচন্ড রোদ্দুরে, যখন সূর্য্য মাথার উপরে,বিদ্রোহী হয়ে উঠি ঈশ্বরের প্রতি।
যখন খুব বৃষ্টি হয়,ভাবি একটু ভিজে আসি,ভাবনায় চলে,আসে না শরীর খারাপ করতে পারে,
বিকেলের শেষ আলো টা যখন নিভু নিভু, তখন-
কখনো পুরোন প্রেমিকার কথা অগোচরে মনে আসে,
বাতাসে হাতরিয়ে মরি।
সন্ধ্যার অবসরে আড্ডার মাঝে অতীতের কফি হাউসের মৃত্যু আর্তনাদ কানে বাজে।
অবহেলায় রাতের খাবারে জিহবায় পানি জমে না,ক্ষুধা থেকে যায়।
তারপর ঘুমুতে যাবার ভান করি নিজের সাথে,আমাকে না জানিয়ে কখন যে ঘুম চলে আসে-সে নিজেও বলতে পারে না।

যখন ঘুম ভাংগে,দেখি পিসি টা বন্ধ্ করা হয়নি,
গান বেজে যাচ্ছে...."ভোর হয়নি,আজ হলোনা,কাল হবে কিনা তাও জানিনে,পরশু ভোর ঠিক আসবে- এই আশাবাদ তুমি ভুলোনা"

তারপর আবার একটা সকাল চলে আসে।
প্রত্যাশা শুরু হয়-নতুন করে,নতুন ভাবে,নতুন কোথাও।


 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৩
এমদাদ হোসেন জাবেদ বলেছেন: সুন্দর লেখা,,, ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে.......
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ জাবেদ........

২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬
মনির হাসান বলেছেন: কি ব্যাপার বান্দর .. সত্য সত্যই সিরিয়াস হয়া যাইতেছে ক্যান .. ? ?
খুব খারাপ লক্ষন ...

যাউকগা .. ফইদ্যখানা ভালাই নামাইছো .. অবাক হইছি !
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: হে হে:D এইটা আগের বছরের কোবতে রিপুষ্ট কর্ছি:D

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
অক্ষর বলেছেন: একা লিখছেন নাকি দুইজনে মিল্লা?
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: একাই........আগের বছরের......।রিপুষ্ট কর্ছি

৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
...অসমাপ্ত বলেছেন: এই আলসে বিকালে এমন একটা পোস্ট দিয়ে মনে কুয়াশা ধরালেন... :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: আমার মনেও কুয়াশা..........

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: থ্যাঙ্কু

৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৪
ক্যানন কার্ণেগী বলেছেন:
তামিম ভাই. ঝাতির মুখে কালিমা লেপনের জন্য মাইনাস.... বান্দরে এমন ফইদ্য লিখলে আমারা ল্যাজ দিয়া ফাঁস লাগাইয়া আত্মহণন করমু।

ভালা হইছে.....
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: হে হে:)......ক্যানন ভাই আছেন কেমন:)

৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৭
হাল্ক বলেছেন: ভালা হইছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: থ্যাঙ্কু

৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০
আইরিন সুলতানা বলেছেন: এইটা আমাদের তামিমের ব্লগই তো মনে হয় ...কিন্তু.....


এতো আবেগীয় কবিতা...


কি হইছে বাছা ???


০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: হ....এইটা আমারই ব্লগ........তয় কথা হইছে আপনে আমার প্রথম দিককার লেখা পড়েন নাই......।এইটা রিপুষ্ট কর্ছি

১০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫১
সহেলী বলেছেন: কবিতা তো বেশ ভালই লেখ । শুভকামনা রইল ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ সহেলী.........

তোমার জন্যও শুভকামনা রইলো......।

১১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: প্রত্যাশা শুরু হয়-নতুন করে,নতুন ভাবে,নতুন কোথাও।

আমি কি কমু ...?
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: কিছু কওয়ার নাই ভাইজান..........

১২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভাইডু, আমনে কেডা? চিনবার পারতাছি না!:P

কোবতে ভালা হয় নাই। বান্দরবেলা ছাড়েন;)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: :P:P:P

১৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
রাশেদ বলেছেন: হেডিংটা পরিচিত লাগলো। পুরান পোস্ট ঘেটে দেখি ফেবুতে এইটা দিছিলা। :-P
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: এইটা আপনের প্রিয় পোষ্টেও আছে:D

১৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
মাহবুব সুমন বলেছেন: সুন্দরম তবে আগে পড়া।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আচ্ছা:)ধন্যবাদ

১৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
নাঈম বলেছেন: জোশিলা কোবতে :):):)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ:)

১৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
তনুজা বলেছেন: "
তারপর আমি তোমাকে ভরা রোদ্দুরের মতো দুপুর দিয়েছি-
যার প্রতীক্ষায় তুমি ছিলে বছরের পর বছর,
তোমাকে আমি বিকেল দিয়েছিলাম বৃষ্টির মতো উজ্ঝল-
যা তুমি বহু শতাব্দী ধরে খুজেও পাওনি,
সন্ধ্যার পর রাত্রি দিয়েছিলাম জোৎন্স্যার অবসরে-"


আগের বছর এর লেখাই এত ভাল , এবছর না জানি কি হতে চলেছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: এইটা আমার জীবিত থাকাকালীন অবস্থার লেখা..........

১৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২০
রাশেদ বলেছেন: হা হা! তাইতো। আগে ভালো লিখতা। এখন আর তেমন আউটপুট নাই তোমার। :(

ছেলেবেলার সিরিজের কি হইলো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: এখন আর লিখে কি হবে?..........আমি লেখা ছেড়ে দিছি:)


ঐটা দিবো কয়েক পর্ব একসাথে লেখার পর

১৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
রাশেদ বলেছেন: হা হা! আমিও লেখালেখিতে নাই। :) গান দিতেও আর ভালো লাগে না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: আর কতো:).......মাঝে মঝে লগইন করতেও বিরক্ত লাগে.......তাও আসি পরিচিত মানুষগুলার জন্য

১৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
রাশেদ বলেছেন: হা হা! আমার চলে ফাইনাল ইয়ার। এইসব এখন বাদ। নো ধুন ফুন। :)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: আরে! তাইলে তো ভালোই......এরপর কি দেশে চলে আসবেন??:)......।আমি তো ফেব্রুয়ারীর শেষে চলে যাইতেছি.......

২০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
রাশেদ বলেছেন: দেরি আছে। বছর তিনেক জব করার প্ল্যান আছে। কই যাবা?
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: অফিসের কাজে ৩ মাসের জন্য দেশের বাইরে।আর ঐখানে থেকে ফিরে পিএইচডি র জন্য আবার বাইরে।

ফেবুতে বলুম নে বাকী কথা।

২১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
রাশেদ বলেছেন: গুড গুড। জানাইয়ো। অভিনন্দন রইলো।

ঠা ঠা! যাইগা এখন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: ঠা ঠা!

২২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বড়ই ভালো লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু

২৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
পুরানপাগল বলেছেন: ব্যাফক ভালা লাগলো বান্দর ভাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: পুরানপাগল রে থ্যাঙ্কু..........

২৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৭
নিঃসঙ্গ বলেছেন: দারুন ভালো লাগলো আপনার কবিতা :)

প্রতিটা দিন আপনার সুন্দর কাটুক এই কামনাই করি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: ধন্যবাদ নিঃসঙ্গ:)

২৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫১
একরামুল হক শামীম বলেছেন: ভালোইতো রিপোস্টু মারলা ;)
ছবি দু্টা জোশ। লেখাটা আরেকধাপ এগিয়ে, ক্লিয়ারলি এহেড ;)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: খিকজ:D

২৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪
মমমম১২ বলেছেন: হুমমম এখন অন্যরকম প্রেমের কবিতা আসার কথা,একদম ,হা হা হো হো টাইপ প্রেমের,কিন্তু এই তো তেমন না,কারণ কি:)

কবিতা ভাল হয়েছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: এইটা গত বছরের লেখা:)........এখন আর নতুন করে কিছু লেখতে ইচ্ছা হয় না:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ.......

২৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২০
বিষাক্ত আলো বলেছেন: এমন নিরস করে একটা ধন্যবাদ দিলেন?? :(



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: হা হা হা!=p~ পড়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কু:P

২৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৯
বিষাক্ত আলো বলেছেন: আচ্ছা যান, এইবার একসেপ্ট করলাম...

খিক খিক [দুষ্টামি ;)]
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: আগেরবার কি রিজেক্ট কর্ছিলেন নাকি:-*

৩০. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: পর্ছি আগে মনে হয় ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: হ

৩১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১২
কঁাকন বলেছেন: ফাঁকিবাজি ঠিক না X(
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: :D:D

৩২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪০
ক-খ-গ বলেছেন: সবাই রিপুষ্ট করলে চলবো?

তয় কবিতা খানা ভাল লাগছে। আমার কাছে নতুন কারণ আগে পড়িনাই
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: যারা পড়ে নাই তাগো জন্যই রিপুষ্ট কর্ছি:D

৩৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৯
প্রীটি সোনিয়া বলেছেন: লেখাটা অনেক অনেক ভাল লাগলো তামিম....মনের অনেক কথাই পাওয়া যায়...ভালো থেকো...:)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: সোনিয়া আপুঊউ:)কত্তদিন পর দেখলাম:)

৩৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০০
নিহন বলেছেন: আহারে ...............:((:((
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: কিতা হইলো:-*

৩৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১১
প্রলয় হাসান বলেছেন: বিয়ার পরও পুরনো প্রেমিকের কথা মনে পড়ে!!! তুই আর মানুষ হইলি না! /:)
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: পুরনো প্রেমিক!!!!!!!!!!!!!:-*

৩৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০
নুভান বলেছেন: এসে গেছে কলি কাল,
বিলাই চাটে বাঘের গাল,
বান্দর লিখে কাব্য,
কমেন্টদেয় ছাগল হেহেহে
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: নিজেরে ছাগল কওয়ার মতো সৎ সাহস আপনের আছে দেখে আমি পুলকিত

৩৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩
আলী আরাফাত শান্ত বলেছেন: আমার পছন্দ হইছে তাই শোকেজে রাখলাম!
দারুন লাগছে
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু:):)........।রিপুষ্ট কইরা দেখি লাভ হইছে.........প্রথমবারের চেয়ে ৬ টা পিলাচ বেশি পাইছি:D

৩৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৭
আলী আরাফাত শান্ত বলেছেন: রিপুস্ট!!!
পড়ি নাই আগে
হায় হায়
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: গত বছর ফেব্রুয়ারীতে লেখছিলাম:)

৩৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৯
কঁাকন বলেছেন: প্রলয় হাসান বলেছেন: বিয়ার পরও পুরনো প্রেমিকের কথা মনে পড়ে!!! তুই আর মানুষ হইলি না! /:) :-*
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: প্রেমিক আসলো কেমনে???.....আমি কগু নাকি:-P

৪০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
ভোরের তারা বলেছেন: দুঃখজনক কিছু ঘটেছিল নাকি। ভাল হয়েছে। আপনার এই রুপটাও সুন্দর। ভাল থাকবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.........

৪১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: তারপর আবার একটা সকাল চলে আসে।
প্রত্যাশা শুরু হয়-নতুন করে,নতুন ভাবে,নতুন কোথাও।


আমার ভালো লাগলো।
কেমন আছেন তামিম?

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: ভালো আছি চিটিপু:).............


আপনি কেমন আছেন?........অনেক দিন পর দেখলাম আপনাকে:)

৪২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি মাঝে অনিয়মিত ছিলাম। ভালো আছি।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: আচ্ছা:).................ভালো থাকুন সবসময়...........শুভেচ্ছা রইলো:)

৪৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: কোথায় যেনো পড়েছি মনে হচ্ছে!


মন খারাপ করা সুন্দর।

লেখক বলেছেন, "কখনো পুরোন প্রেমিকার কথা অগোচরে মনে আসে"

কি!!!!!! কষে মাইনাচ X( ভাবি জানে?! X(
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: কোথাও পড়বা আর.....আমার ব্লগেই পড়ছো........এইটা আমার প্রথম দিকের লেখা.........রিপোষ্ট করছি...........


লেখক বলেছেন, "কখনো পুরোন প্রেমিকার কথা অগোচরে মনে আসে"

................

মাইনাস কেন?এই লাইনটায় সমস্যা কি????তোমার ভাবি জানে কি না আমি কেম্নে বলবো:-*.....


৪৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭
মেঘাচ্ছন্ন বলেছেন: ভাল্লাগছে অনেক.......+++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু..........

৪৫. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৬
প্রতীক্ষা বলেছেন: প্রত্যাশা শুরু হয়-নতুন করে,নতুন ভাবে,নতুন কোথা

++

 

মোট সময় লেগেছে ১.০২১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নাম: অধ্যাপক গোলাবী হনুমান

পেশা: বান্দরামি

শখ: গাছের ডাইল ধইরা ঝুলন খাওয়া আর চান্স পাইলে মানুষের চুল ধইরা টানাটানি করা

প্রিয় খাদ্য: আইট্টা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ