নাহ্! ব্লগে আমার ক'দিন পর পর এটা ওটা চাওয়ার অভ্যাস আর গেল না
যাবেও না মনে হয়....
এইযে আজ আবার আসলাম
যা হোক...
আমার যে একটা ওটু মোবাইল আছে এটা তো ইতিপুর্বে বেশ ক'বার আপনাদেরকে
ঢোল পিটিয়ে জানিয়েছি।এটা নিশ্চিত যে আপনাদের অনেকেই উইন্ডোজ মোবাইল ইউজ করেন।এটা যে কত চমৎকার একটা ডিভাইস তা প্রায় সব ইউজারই স্বীকার করবেন।
পিপিসি-তে বাংলা ওয়েব সাইট বিশেষ করে সামহয়্যার ব্রাউজ করার জন্য কোন ব্রাউজার ভাল হবে বলতে কি পারেন কেউ? আমি ভৃন্দা, সোলাইমানি লিপি দুটিই ইন্সটল করেছি। PIE6 তে বাংলা আসে ঠিকই, কিন্তু সেটা পড়া প্রায় অসম্ভব।যুক্তাক্ষর গুলো থাকে বিচ্ছিন্ন এমনকি া ি ু ো ে ৌ -এই চিহ্ন গুলোও অক্ষর থেকে বিচ্ছিন্ন থাকে
UCWEB নামে আরেকটা ব্রাউজার ইউজ করি ওটা আবার ইংরেজী ছাড়া কোন ল্যাংগুয়েজ সাপোর্ট করে না
শুধু যে হেল্প নেব তা কিন্তু না,পিপিসি রিলেটেড আপনাদের কোন প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, জানা থাকলে হেল্প করব।
আমি আমার O2 xda atom এ WM6.5 ইন্সটল করেছি।মিডিয়া প্লেয়ার হিসেবে বিল্টইন WMP 'র চেয়ে Core Player বেশি পছন্দ করি।ভয়েস রেকর্ডার হিসেবে ইউজ করি resco audio recorder ।....
এর চেয়ে ভাল কিছু জানা থালে শেয়ার করবেন নিশ্চয়
পিপিসি-র যে কোন সলিউশনের জন্য আমার দেখা সবচেয়ে ভাল ফোরাম http://forum.xda-developers.com
ফ্রি সফ্টওয়্যারের জন্য http://freewarepocketpc.net/
অপেক্ষায় থাকছি আপনার কমেন্টের.....
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



