দু'নদীর মাঝখানে আমি । উভয়ের জল দিয়ে তর্পণ করি মধ্যমা ।
যখন যে নদীতে জোয়ার হয় - তার
যৌবন নিয়ে দান করি বীজ, ভাটার অধ্যায় ।
ভরা কাটালের সময়ে দেব
ও আলয়ে পুতি নাড়ী ছেড়া বিষ সূত্রতা ।
দু'নদী কখোনো জল হারা হবে না জানি ।
স্থল ভাগে তার বসানো যাবে কোনো নল-
কূপের ভেতর থেকে হাতছানি দিয়ে ডেকে
তুলে হাটাবে আমায় পাহাড় বরাবর ।
তৃতীয় কোন স্রোতের উৎপত্তিস্থল হবো জানি
সন্ধ্যা তারা তাড়াবে আমার প্রতিপক্ষের ঘুম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

