কয়লার হাহাকারে নেচে ওঠে ঠোটে বাক্যের ব্যাকারণ
অসহায় জল টের পায় ফের মানব দেহের কম্পণ ।
মধ্যরাতে আসে নেমে ফের সন্তের করুনা
আলেয়ার ঘরে খেলা করে কাল কবিতার নমুনা ।
কালের ভেতর যারা আসে যারা যায় জানা থাকে কালি
দিয়ে লেখা মানে কালোর চাদরে ঢেকে যাওয়া রুবাইয়াৎ সাকি ।
অন্য অন্তর নিয়ে এসে তারা পেয়ে যায় সাক্ষাৎ
পাশাপাশি রাশি রাশি গ্রন্থ কেবল হয়ে আছে বিপরীত পিরীতি করাত ।
নজরে নাজরানা মেলে মেলার মাঠে তাই ঘাই মেরে গান গাই
বিভিন্ন নামে ডাকে তোমার সন্তানই আমার কুবির গোঁসাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


