পাশে থাকুক সুন্দর মানুষগুলো..আমার পরিবার, আমার বন্ধু...ভিতরে থাকুক সুন্দর মূহুর্তগুলোর "স্মৃতি"

আমার ছেলেবেলা : দূর্গা পূজার উৎসবে.....
২১ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৯
বাবা বলতেন আমাদের চার পাঁচ পুরুষ আগেই হিন্দু ছিলেন এবং সেই ব্যক্তিটি বড় জমিদার ছিলেন । আমাদের গ্রামের বাড়িতে তিনটি মন্দির পর্যন্তও নাকি ছিল । শিব মন্দিরও । যিনি হিন্দু ছিলেন তিনি নাকি হাতি পুষতেন । আর হাতিকে নদীতে গোসল করানোর জন্য একটা এক কি.মি এর রাস্তা তৈরি করেছিলেন এক রাতে । এসব বাবার মুখে শোনা ।
পূজাতে ছোটবেলায় কোন মন্ডপে যেতে দিতেন না আমার মা । বলতেন গেলে কবিরা গুনাহ হবে । কিন্তু মার কথা শুনতাম না । স্কুল থেকে আসার সময় মন্ডপে উঁকি মারতাম । অবাক হতাম । মুর্তিগুলো ভালো লাগতো । তবে নানাবাড়িতে পূজার সময় গেলে বেশি মজা হতো । নানাবাড়ির পাশে বিশাল মন্দির ছিল । আর ওখানে পুজার সময় রীতিমত মেলা বসতো । আমার ছোট মামা ছিলেন দুষ্টু । উনি আমাদেরকে পূজা দেখতে নিয়ে যেতেন । অনেক কিছু কিনে দিতেন । অনেক মজা করে আমরা খেতাম । তবে মামার দুষ্টামিটা বেশি ভাল লাগতো । দেবিকে উৎস্বর্গ করা খাবারগুলো মামা চুরি করে নিয়ে আসতো রাতে । আর আমরা খড় দিয়ে আগুন জ্বালিয়ে (অনেকটা ক্যাম্পফায়ার) মজা করে খেতাম । আর খাওয়ার মাঝে আমরা গান করতাম । কেউবা নাচতো । যে যা পারতো তাই করতো । ঐ সময়টায় মামাকে দেখতাম আলু আগুনে পুড়িয়ে আমাদের খাওয়াতে । নানাবাড়ি থেকে সব বাসা থেকে ভাতের ফেনও মামাটা সংগ্রহ করে নিয়ে আসতেন । তারপর নিজেসহ সবাইকে খেতে দিতেন । মামার কাছ থেকে শিখেছিলাম হিন্দুদের মতো শঙ্খ বাজানো । গত পূজায় গিয়েছিলাম টাঙ্গাইলের করোটিয়ায় পূজা দেখতে । আমার শঙ্খ বাজানো দেখে আমার বন্ধুরাসহ অনেকেই অবাক হয়ে গেল । আমি খুব মজা করি এখনো পূজায় । তবে ছেলেবেলার সেই মামাকে আর পাইনা । মামা আমাদের ছেড়ে প্রবাস জীবন যাপিত করছেন । খুব মিস করছি । সবাইকে শারদীয় শুভেচ্ছা ।
বিবণ বলেছেন:
ভাল লিখেছেন।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
ধন্যবাদ আপনাদেরকে । কোন গল্পটা বিহংগ ?
বিবণ বলেছেন:
বুকের মাঝে হোগলার বেড়া!
রাশেদ বলেছেন:
ভালো লাগলো।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
ধন্যবাদ
হৃদয়ের সংলাপ... বলেছেন:
ধন্যবাদ
রাশেদ বলেছেন:
মেলাদিন পরে আপনাকে দেখলাম ব্লগে।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
সময় পাই না রে ভাই । আজ একটা পোস্ট দিব ।
মৈথুনানন্দ বলেছেন:
ভালো ফুটিয়েছেন। তা থাকেন কই?
হৃদয়ের সংলাপ... বলেছেন:
দেশের ছেলে দেশেই আছি । বিদেশ আমারে চায় না ।
নির্ভয় বলেছেন:
৫

















