পাশে থাকুক সুন্দর মানুষগুলো..আমার পরিবার, আমার বন্ধু...ভিতরে থাকুক সুন্দর মূহুর্তগুলোর "স্মৃতি"

আর কত খেলা দেখবো?
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:৪২
ছোটবেলায় আমি অনেক দুষ্ট ছিলাম । অনেক । বর্তমানে কেউ আমাকে দেখলে বলবে ওর মতো ভাল ছেলে হয় না । আমি এমনই । নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যাবো । কিন্তু অন্যদেরকে তার আঁচ পেতে দিবো না । খুব ছোটবেলায় আমার বোনকে চোখের সামনে মরতে দেখেছি । তারপর তার লাশটাকে শিয়ালের খাদ্য হিসেবে দেখেছি । এতো বছর হয়ে গেছে সেই দৃশ্য আজও ভুলতে পারিনি । তাই কোনদিন কোন মেয়ের ক্ষতি হতে দেখলে চুপ হয়ে যেতাম । কিছু করতে পারতাম না । কারণ সে ক্ষমতা আমার কোনদিন ছিল না । আমি একটা কলুর বলদ । খালি সহ্যই করতে পারতাম ।
ছোটবেলায় বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে যেন ডাক্তার হই । আমারও স্বপ্ন তা ছিল । ডাক্তার হয়ে অন্তত এলাকার মানুষকে বিনা খরচে চিকিৎসা করবো । সে স্বপ্ন আমার পূরণ হয়নি ।
ইন্টারে কর্মাস নিয়ে তেমন ভালো রেজাল্ট করতে পারিনি । তারপরও আমার বাবা আমার উপর থেকে তার ছায়া সরাননি । প্রাইভেট একটা ভার্সিটিতে ভর্তি করে দিলেন । যখন যেটা চেয়েছি বাবা দিয়েছেন ।
কিন্তু আমি আমার বাবাকে কিছু দিতে পারিনি । কিছুই না । বাবা ক্যান্সার রোগী । সারাদিন রাত কেবল বাবার পাশে থাকতে পেরেছিলাম । যে বাবাকে কোনদিন ছুঁতে পারিনি । সাহসে দেয়নি । সেই বাবার শরীরে লোশন মেখে দিয়েছি । গোসল করিয়েছি । মাথায় তেল দিয়ে দিয়েছি । কাপড় পড়িয়ে দিয়েছি । রাতের পর রাত জেগে থেকেছি । ছোটবেলা থেকে বাবাকে পছন্দ করতাম না । আর আজ সেই বাবাকে এতো পছন্দ করি বুঝাতে পারবো না ।
লাস্ট স্টেজে ক্যান্সার । ডাক্তাররা বলেছে সর্বোচ্চ এক বছর । বাবাটা আজও জানে না তার যে ক্যান্সার । পানির মতো টাকা খরচ হচ্ছে । বাবা একদম মনোবল হারায়নি । আমি কেবল অভিনয় করে যাচ্ছি বাবার সাথে । আর অহরহ মিথ্যা বলে যাচ্ছি । বাবা বলে আমাকে সত্যি করে বলতো আমার কি রোগ হয়েছে ? আমি বলিনি তোমার কিছু হয়নি । তোমার বিদেশ ঘোরার রোগ হয়েছে আর ভাল ভাল খাবার খাওয়ার রোগ হয়েছে । ফুর্তির রোগ । অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমাকে কতো বুঝালো । আমি যেন পাগলামী না করি । যেদিন বাবার টিউমারের অপারেশন হলো সেদিন আমি তিনঘন্টা একটা চেয়ারে বসে ছিলাম । যখন শুনেছি অপারেশন সাকসেসফুল তখন আমার দেহে প্রাণ ফিরে এসেছিল ।
আমার বাবাটা সেই ছোটবেলা থেকে কষ্ট করে করে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে । কিন্তু কোনদিন কারো কাছে হাত পাতে নি । প্রয়োজনে এক বেলা খেয়েছে । সেই আদর্শবান বাবা খুব দুঃখের সাথে বলে, যখন আল্লাহ খাওয়ার মুখ দিয়েছিল তখন সামর্থ্য দেয়নি ভাল খাওয়ার আর যখন সামর্থ্য হলো তখন খেতে পারিনি ডায়বেটিকস, হার্টের কারণে । আর এখনো বাবা খেতে পারে না ভালো করে । তাই আমি কিছু খেতে গেলে বাবার কথা মনে পড়ে যায় । তখন আর কিছু খেতে পারি না । সৃষ্টির নিয়মটাকে ঘৃণা করি । আর ভাল লাগে না এসব খেলা । উপরওয়ালা অনেক হয়েছে এবার বন্ধ করেন । আর পারতেছি না । আমাদেরকে মুক্তি দাও ।
পেইজ থ্রি বলেছেন:
পড়ে কিছুটা হলেও মনটা খারাপ হয়েছে।
ভুতঅদ্ভুত বলেছেন:
চোখ ভিজে যাওয়া আবেগী লেখা। এটা কি আপনার জীবনের ঘটনা, নাকি পাঠকের মন খারাপের জন্য লেখা? +
হৃদয়ের সংলাপ... বলেছেন:
এ ব্লগে যা লেখা হয় সব আমার জীবনেরই লেখা ।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
জীবে অনেক ব্লগ লিখেছি । কিন্তু এটা লিখতে প্রায় ২ঘন্টা লেগেছে ।
শেষ বিকেলের মেয়ে বলেছেন:
মনটা খারাপ হলো।
নীভা বলেছেন:
আমার বাবাও যদি আপনার বাবার মত হত।আপনি অনেক ভাগ্যবান।
লেখক বলেছেন: আপনার বাবার কি হয়েছে?
নীভা বলেছেন:
হইলে তো কিছু ভালই হইতো।কিছুই হয় নাই,বহাল তবিয়তে আছে।
লেখক বলেছেন: বুঝলাম না । বাবার প্রতি ক্ষোভ নাকি ?
শাব্বির আহমদ বলেছেন:
মন খারাপ হয়ে গেল।
নীভা বলেছেন:
আবার জিগায়?
লেখক বলেছেন: এক সময় আমারও ছিল । এখন বুঝেছি পৃথিবীতে বাবার চেয়ে আপন আর কেউ নেই আমার । এ মানুষটা আমাকে এতো ভালবাসতো বুঝতে পারিনি । বাবার সম্পর্কে আরো লিখবো । বারবার লিখলেও শেষ করা যাবে না ।
রাশেদ বলেছেন:
মনটা খারাপ হয়ে গেলো।
রাতুল" বলেছেন:
বাবা, যার সাথে আমার এই পর্যন্ত কথায় হয় নাই। তাই আপনাদের আবেগ দেখলে বুঝি আসলে বাবার দরকার আচে। বুদ্ধি হবার আগে বাবা মারা গেলেন, হার্ট এটাকে। বড় হলাম আমার বুদ্ধিমতি এবং দায়িত্ববান ভাইদের ছায়াতে। কোনদিন বুঝিও নাই বাবার যে দরকার আচে। হটাৎ , তখন ইউনি তে পড়ি। আমাদের ক্লাসের সামনে একটা মধ্যবয়স্কলোক এসে দাড়াল। আমি তাকিয়ে মনে করলাম হয়ত আমাদের টিচারের কাছে এসেছে। কিন্তু না। আমাদের ক্লাসের এক মেয়ে হুট করেই টিচারকে অগ্রাহ্য করে বাবা বাবা বলতে ঐ লোকটাকে জড়িয়ে ধরল। আমার ভিতরে যে কি হল !! ঐদিনই প্রথম বুঝলাম বাবারও দরকার ছিল আমার জিবনে।
কালপুরুষ বলেছেন:
"হৃদয়ের সংলাপ" নয়- হৃদয় ছুঁয়ে যাওয়া কথা। অনুভবে অণুক্ষণ। চেতনায় দীর্ঘজীবি। অসাধারণ!
লাল সালু বলেছেন:
আপনার লেখা আর রাতুলের মন্তব্যে মনটা খুবই খারাপ হয়ে গেল। এই ভালবাসার তুলনা হয় না!
চির সবুজ বলেছেন:
মনটা খুব খারাপ হয়ে গেল। এসব পড়লে বুকটা ভারী হয়ে যায়। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে।
হৃদয়ের সংলাপ... বলেছেন:
জানি না । কালকে অনেক মন খারাপ ছিল । মন খারাপ থেকে এই লেখা ।।

















